গাজা ভূখণ্ড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

Gaza

গাজা ভূখণ্ড (আরবি ভাষায়: قطاع غزة ক্বিত্বা` গ়াজ়্‌জ়া, হিব্রু ভাষায়: רצועת עזה রেৎসু'আৎ 'আজ়্‌জ়া) ভূমধ্যসাগরের তীরে অবস্থিত একটি বিতর্কিত ভূখণ্ড। এর ৩২০ কিলোমিটার এলাকায় রয়েছে চারটি শহর, আটটি ফিলিস্তিনী শরনার্থী শিবির আর এগারোটি গ্রাম। প্রায় ১২ লক্ষ ফিলিস্তিনী ও ১৭,০০০ হাজার ইসরায়েলীর জন্য নতুন বসতি।

গাজা ভূখণ্ডের পশ্চিমে রয়েছে ভূমধ্যসাগর, দক্ষিণ-পশ্চিমে রয়েছে মিশর, এবং উত্তরে, পূর্বে, ও দক্ষিণ-পূর্বে রয়েছে ইসরায়েল

যদিও জাতিসংঘে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে গাজা ভূখণ্ডের স্বাধীনতা পুরোপুরি স্বীকৃত নয়, এই অঞ্চলটি ইতমধ্যে ফিলিস্তিনী হামাস সরকারের শাসনে পড়ে। গাজা ভূখণ্ডের পূর্ব সীমান্ত ইসরায়েলের দখলে, এবং সাইনাই মরুভূমিস্থ দক্ষিণ সীমান্ত মিশরের দখলে রয়েছে। ১৯৪৮ সাল হতে ১৯৬৭ পর্যন্ত পুরো ভূখণ্ড মিশরের দখলে ছিল।

১৯৬৭ সালের আরব-ইসরায়েলী যুদ্ধে ইসরায়েল এ ভূখণ্ড দখল করে নেয়, যা এখনও ইসরায়েলের দখলে রয়েছে ।[১]

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. Middleton, Paul (2007)। Israel vs PalestineMagpie Books, London প্রকাশিত। 107। ISBN 13:978-1-84529-622-3। 
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন