ক্বারিয়াহ
সূরা আল কারি'আহ ( আরবি ভাষায়: سورة القارعة) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ১০১ নম্বর সূরা, এর আয়াত সংখ্যা ১১ টি এবং এর রূকুর সংখ্যা ১। আত তাকাসুর সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে।
এ সূরার মধ্যে শুধু কিয়ামত ও আখেরাতের কথাই বলা হয়েছে। সর্বপ্রথম লোকদের একটি মহা দূর্ঘটনা! বলে আতঙ্কিত করে দেয়া হয়েছে, কি সেই মহা দূর্ঘটনা? তুমি কী জানো সেই মহা দূর্ঘটনাটি কি? এভাবে শ্রোতাদেরকে একটি ভয়াবহ ঘটনা অনুষ্ঠিত হবার খবর শোনার জন্য প্রস্তুত করার পর দুটি বাক্যে তাদের সামনে কিয়ামতের নক্শা এঁকে দেয়া হয়েছে।[১]
পরিচ্ছেদসমূহ |
আয়াতসমূহ[সম্পাদনা]
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
- (১) করাঘাতকারী,
- (২) করাঘাতকারী কি?
- (৩) করাঘাতকারী সম্পর্কে আপনি কি জানেন ?
- (৪) যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতংগের মত
- (৫) এবং পর্বতমালা হবে ধুনিত রঙ্গীন পশমের মত।
- (৬) অতএব যার পাল্লা ভারী হবে,
- (৭) সে সুখীজীবন যাপন করবে
- (৮) আর যার পাল্লা হালকা হবে,
- (৯) তার ঠিকানা হবে হাবিয়া।
- (১০) আপনি জানেন তা কি?
- (১১) প্রজ্জ্বলিত অগ্নি।
ব্যাখ্যা[সম্পাদনা]
এ সূরায় আমলের ওজন ও তার হালকা এবং ভারী হওয়ার প্রেহ্মিতে জাহান্নাম অথবা জান্নাত লাভের বিষয় আলোচিত হয়েছে। আমলের সম্পর্কে বিস্তারিত আলোচনা সূরা আ'রাফের শুরুতে করা হয়েছে। সেখানে লিখিত হয়েছে যে, বিভিন্ন হাদীস আয়তের মধ্যে সমন্বয়সাধণ করে জানা যায়, আমলের ওজন সম্ভবতঃ দুবার হবে। একবার ওজন কর মুমিন ও কাফেরের মধ্যে পার্থক্য বিধান করা হবে। মুমিনের পাল্লা ভারী ও কাফেরর পাল্লা হালকা হবে। এরপর মুমিনদের মধ্যে সৎকর্ম ও অসৎকর্মের পার্থক্য বিধানের জন্যে হবে দ্বিতীয় ওজন। এ সূরায় বাহ্যতঃ প্রথম ওজন বোঝানো হয়েছে, যাতে প্রত্যেক মুমিনের পাল্লা ঈমানের অভাবে হালকা হবে, সে যদিও কিছু সৎকর্ম করে থাকে। যার আমল আন্তরিকতাপূর্ণ ও সুন্নতের সাথে সামঞ্জস্যপূর্ণ, সংখ্যায় কম হলেও তার আমলের ওজন বেশী হবে। পহ্মান্তরে যে ব্যক্তি সংখ্যায় তো নামায, রোযা, সদকা-খয়রাত, হজ্জ-ওমরা অনেক করে, কিন্তু আন্তরিকতা ও সুন্নতের সাথে সামঞ্জস্য কম, তার আমলের ওজন কম হবে।[২]
তথ্যসূত্র[সম্পাদনা]
বহিঃসংযোগ[সম্পাদনা]
- ইংরেজিতে অনুবাদ।
- সূরা আল ক্বারিয়াহ at Altafsir.com
| পূর্ববর্তী সূরা: আদিয়াত |
আল কুরআন |
পরবর্তী সূরা: তাকাসুর |
| সূরা ক্বারিয়াহ (আরবি ভাষায়) | ||
|
১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১ ৩২ ৩৩ ৩৪ ৩৫ ৩৬ ৩৭ ৩৮ ৩৯ ৪০ ৪১ ৪২ ৪৩ ৪৪ ৪৫ ৪৬ ৪৭ ৪৮ ৪৯ ৫০ ৫১ ৫২ ৫৩ ৫৪ ৫৫ ৫৬ ৫৭ ৫৮ ৫৯ ৬০ ৬১ ৬২ ৬৩ ৬৪ ৬৫ ৬৬ ৬৭ ৬৮ ৬৯ ৭০ ৭১ ৭২ ৭৩ ৭৪ ৭৫ ৭৬ ৭৭ ৭৮ ৭৯ ৮০ ৮১ ৮২ ৮৩ ৮৪ ৮৫ ৮৬ ৮৭ ৮৮ ৮৯ ৯০ ৯১ ৯২ ৯৩ ৯৪ ৯৫ ৯৬ ৯৭ ৯৮ ৯৯ ১০০ ১০১ ১০২ ১০৩ ১০৪ ১০৫ ১০৬ ১০৭ ১০৮ ১০৯ ১১০ ১১১ ১১২ ১১৩ ১১৪ |
||