কোনিগ্স্জে
| কোনিগ্স্জে Königssee |
|
|---|---|
|
|
|
| অবস্থান | জার্মানির বায়ার্ন অঙ্গরাজ্যের দক্ষিণতম প্রান্তে |
| স্থানাংক | |
| প্রধান উৎস জলধারা | শ্রাইনবাখ, ওবার্জে, কেসেলবাখ, আইসবাখ, কোনিগ্স্বাখ |
| প্রধান বহির্গামী জলধারা | কোনিগ্স্জেয়ার আখে |
| নিষ্কাশন অববাহিকার দেশ | জার্মানি |
| সর্বোচ্চ দৈর্ঘ্য | ৭.৭ কিমি |
| সর্বোচ্চ প্রস্থ | ১.৭ কিমি |
| পৃষ্ঠতলীয় ক্ষেত্রফল | 5.218 km² |
| গড় গভীরতা | ৯৮.১ মি |
| সর্বোচ্চ গভীরতা | ১৯০ মি |
| পানির আয়তন | 511,785,000 m³ |
| পৃষ্ঠতলীয় উচ্চতা | ৬০৩ মি |
| দ্বীপ | ১ (ক্রিস্টিলিগার) |
| ভূবাসন | সেন্ট বার্টোলোমে, শোনাউ আম কোনিগ্স্জে |
কোনিগ্স্জে[১] (জার্মান ভাষায়: Königssee ক্যোনিক্স্জ়ে অর্থাৎ "রাজার হ্রদ") জার্মানির বায়ার্ন অঙ্গরাজ্যের সবচেয়ে দক্ষিণ-পূর্ব প্রান্তে জার্মান-অস্ট্রীয় সীমান্তে অবস্থিত একটি হ্রদ। হ্রদটি বায়ার্নের শোনাউ আম কোনিগ্স্জে পৌর এলাকার বের্শ্টেসগাডেন শহরের কাছে, জার্মান আল্পস পর্বতমালাতে, অস্ট্রিয়ার জাল্ৎসবুর্গ শহরের ঠিক দক্ষিণে অবস্থিত। কোনিগ্স্জে জার্মানির গভীরতম হ্রদ। সর্বশেষ বরফ যুগে হিমবাহের গলনের ফলে হ্রদটির সৃষ্টি হয়। এটি ৭.৭ কিমি দীর্ঘ এবং এর সর্বাধিক প্রস্থ ১.৭ কিমি। হ্রদটি প্রায় সর্বত্র ২০০০ মিটার উঁচু জার্মান আল্পস পর্বতমালার খাড়া সব পর্বত দিয়ে ঘেরা; কেবল একদিকে হ্রদটি থেকে কোনিগ্স্জেয়ার আখে নামের একটি বহির্গামী ধারা কোনিগ্স্জে গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে।
হ্রদটি এর পরিষ্কার পানির জন্য বিখ্যাত। এটিকে জার্মানির সবচেয়ে পরিষ্কার হ্রদ হিসেবে দাবী করা হয়। ১৯০৯ সাল থেকে এখানে কেবলমাত্র বিদ্যুৎচালিত জলযান, বৈঠা কিংবা পেডালচালিত নৌকা চালানোর অনুমতি আছে। হ্রদ ও তার আশেপাশের উদ্যানগুলি পর্বতারোহী এবং পর্যটকদের মধ্যে খুবই জনপ্রিয়।
হ্রদের পশ্চিম তীরের মাঝ বরাবর সেন্ট বার্টোলোমে নামের খ্রিস্টানদের বিখ্যাত তীর্থস্থানীয় গির্জাটি অবস্থিত।
[সম্পাদনা] গ্যালারি
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ এই জার্মান স্থাননামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপেডিয়া:বাংলা ভাষায় জার্মান শব্দের প্রতিবর্ণীকরণ পৃষ্ঠায় ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: Königssee |