কালো হাঁস
| কালো হাঁস | |
|---|---|
| পুরুষ ও স্ত্রী কালো হাঁস | |
| সংরক্ষণ অবস্থা | |
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ/রাজ্য: | Animalia |
| পর্ব: | Chordata |
| শ্রেণী: | Aves |
| বর্গ: | Anseriformes |
| পরিবার: | Anatidae |
| উপপরিবার: | Aythyinae |
| গণ: | Aythya |
| প্রজাতি: | A. fuligula |
| দ্বিপদী নাম | |
| Aythya fuligula (Linnaeus, 1758) |
|
কালো হাঁস (Aythya fuligula) (ইংরেজি: Tufted Duck) বা ঝুঁটি হাঁস Anatidae (অ্যানাটিডি) গোত্রের অন্তর্গত Aythya গণের মাঝারি আকৃতির এক প্রজাতির ডুবুরি হাঁস।[১] সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এদের আবাস, প্রায় ২ কোটি ৪ লাখ বর্গ কিলোমিটার।[২] গত কয়েক দশক ধরে এদের সংখ্যা কমে গেলেও আশংকাজনক পর্যায়ে যেয়ে পৌঁছায় নি। সেকারণে আই. ইউ. সি. এন. কালো হাঁসকে Least Concern বা আশংকাহীন প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করেছে। বিশ্বে ২৬ লাখ থেকে ২৯ লাখ পূর্ণবয়স্ক কাল হাঁস আছে।[২]
পরিচ্ছেদসমূহ |
বিস্তৃতি [সম্পাদনা]
প্রায় সমগ্র ইউরেশিয়া ও আফ্রিকার কিছু কিছু অঞ্চল পর্যন্ত এদের বিস্তৃতি। স্বভাবে এরা প্রধানত পরিযায়ী। তবে মধ্য ও উত্তর-পশ্চিম ইউরোপে কালো হাঁস সাধারণত স্থায়ী। বাংলাদেশ আর ভারতে যে কালো হাঁস দেখা যায় তারা পরিযায়ী হয়ে আসে। শীতের সময়ে ভূমধ্যসাগর, কৃষ্ণ সাগর, উত্তর-পশ্চিম ইউরোপ আর এশিয়ার পশ্চিমাংশে এদের সবচেয়ে বড় দলগুলোর দেখা মেলে।[২][৩]
বিবরণ [সম্পাদনা]
পূর্ণবয়স্ক পুরুষ কালো হাঁস একমাত্র মাঝারি হাঁস যাকে দেখতে সাদাকালো মনে হয়। পুরুষ হাঁসের সারা দেহ কালো, কেবল পেটের দিক ও ডানার নিচের দিক বাদ দিয়ে যা ধবধবে সাদা। এছাড়া কপোলের ক্ষুদে ক্ষুদে পালকগুলো কাল, তবে রোদ বা আলো পড়লে চিক চিক করে। পুরুষ হাঁসের ঘাড়ের উপর নুইয়ে পড়া ঝুঁটি থাকে। স্ত্রী হাঁসের আকৃতি পুরুষ হাঁসের মতই, তবে পালক বাদামী বা তামাটে মেশানো বাদামী। উভয় হাঁসেরই চঞ্চু নীলচে-ধূসর, চঞ্চুর সম্মুখভাগে ত্রিকোণাকৃতির কালো দাগ থাকে। স্ত্রী হাঁসের চঞ্চুর নিচের কিছু পালক সাদা। এরা দৈর্ঘ্যে কমবেশি ৪৩ সেন্টিমিটার পর্যন্ত হয়।[১] ওজন ৭০০ গ্রাম থেকে ১.১ কিলোগ্রাম পর্যন্ত হয়।[৩]
আবাসস্থল [সম্পাদনা]
তৃণসম্বৃদ্ধ নিম্নভূমি ও জলাশয় কালো হাঁসের প্রিয় আবাস। বিশেষত যেসব জলাশয়ের গভীরতা ৩-৫ মিটার সেসব জলাশয়ে এরা বসবাস করে, ১৫ মিটারের বেশি গভীর জলাশয় এড়িয়ে চলে। মিঠাপানির হ্রদ, বড় বিল ও দিঘী, কম স্রোতসম্পন্ন প্রশস্ত নদী, জনহীন চর, উপযুক্ত আবাসযুক্ত উপকূলীয় এলাকা, সামুদ্রিক দ্বীপ এবং মোহনাগুলোতে এদের প্রায়ই দেখা যায়। স্বাভাবিক বাসস্থানের পানি যদি জমে বরফ হয়ে যায় বা এরকম বড়সড় বিপদের সম্মুখীন হলেই কেবল কালো হাঁস শক্তিশালী স্রোতযুক্ত জলাশয় বা গভীর সমুদ্রে নামে।[২]
আচরণ ও প্রজনন [সম্পাদনা]
কেবল মধ্য ও উত্তর-পশ্চিম ইউরোপে কালো হাঁস সাধারণত স্থায়ী, পরিযায়ী নয়। অন্যান্য অঞ্চলের হাঁস অধিকাংশই পরিযায়ী স্বভাবের। পরিযায়ী হাঁসেরা এপ্রিলের শেষে প্রজনন অঞ্চলে ফিরে আসে। এসময় এরা পৃথক জোড়ায় অথবা ছাড়াছাড়া ভাবে একই দলে ঘুরে বেড়ায়। এসময় এরা বাসা বানায় ও ডিম পাড়ে।[২] স্ত্রী হাঁস বাসায় ৬ থেকে ১৪টি সবজে-ধূসর ডিম পাড়ে। শুধুমাত্র স্ত্রী হাঁস ডিমে তা দেয়। ডিম পাড়ার ২৩-২৫ দিন পর ডিম ফুটে ছানা বের হয়।[৩]
অনেকসময় একই জলাশয়ে শ’খানেক বাসা দেখা যায়, যদিও বাসাগুলো কলোনি করে থাকে না। ডিম ফুটে গেলে পুরুষ হাঁসেরা দল বেঁধে উষ্ণতর অঞ্চলে চলে যায়। এটা জুনের শেষ থেকে সেপ্টেম্বরের শুরু পর্যন্ত ঘটে। স্ত্রী হাঁসের পরিযায়ন প্রায় এক মাস পরে ঘটে। শীতের সময়ে অত্যধীক দলবদ্ধভাবে থাকে, একেকটি দলে হাজারের মত সদস্য একসাথে ঘুরে বেড়ায়।[২]
বাসা [সম্পাদনা]
কালো হাঁসেরা তৃণ দিয়ে বাসা বানায়। পানিতে ভাসমান অবস্থায়, উঁচু ঘাসসমৃদ্ধ ভূমিতে অথবা দ্বীপে এরা বাসা করে। অনেকসময় গঙ্গাকবুতর ও গাংচিলের সাথে উন্মুক্ত ভূমিতেও বাসা বানায়, বিশেষ করে শিকারীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। বাসা ডাঙায় হলে তা সাধারণত পানির খুব কাছে হয়।[২]
খাদ্যাভ্যাস [সম্পাদনা]
কালো হাঁস পানিতে ডুব দিয়ে শামুক, ঝিনুক, গুগলি ও অন্যান্য মলাস্ক খায়, এগুলো এদের প্রধান খাদ্য। এছাড়া এরা জলজ উদ্ভিদের বীজ ও মূলও খায়। পানিতে ভাসমান পোকামাকড়, উদ্ভিদ ও জলজ আগাছা এদের খাদ্য। কালো হাঁস পানির গভীরের জলজ পোকামাকড়, উভচর ও ছোট মাছ খায়।
আরও দেখুন [সম্পাদনা]
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: কালো হাঁস |
| উইকিপ্রজাতির সম্পর্কিত তথ্যে রয়েছে: কালো হাঁস |
তথ্যসূত্র [সম্পাদনা]
- আইইউসিএন লাল তালিকার ন্যূনতম বিপদগ্রস্ত প্রজাতি
- Articles containing explicitly cited English language text
- পরিযায়ী পাখি
- জলচর পাখি
- এশিয়ার পাখি
- ইউরোপের পাখি
- আফ্রিকার পাখি
- ভারতের পাখি
- বাংলাদেশের পাখি
- পাকিস্তানের পাখি
- আফগানিস্তানের পাখি
- নেপালের পাখি
- ভুটানের পাখি
- শ্রীলঙ্কার পাখি
- মালদ্বীপের পাখি
- মায়ানমারের পাখি
- ভিয়েতনামের পাখি
- মালয়েশিয়ার পাখি
- ইন্দোনেশিয়ার পাখি
- ব্রুনাইয়ের পাখি
- ফিলিপাইনের পাখি
- সিঙ্গাপুরের পাখি
- লাওসের পাখি
- চীনের পাখি
- হংকঙের পাখি
- তাইওয়ানের পাখি
- মঙ্গোলিয়ার পাখি
- জাপানের পাখি
- উত্তর কোরিয়ার পাখি
- দক্ষিণ কোরিয়ার পাখি
- ইরাকের পাখি
- ইরানের পাখি
- সংযুক্ত আরব আমিরাতের পাখি
- ওমানের পাখি
- ইয়েমেনের পাখি
- বাহরাইনের পাখি
- সৌদি আরবের পাখি
- কুয়েতের পাখি
- কাতারের পাখি
- তুরস্কের পাখি
- সিরিয়ার পাখি
- লেবাননের পাখি
- জর্ডানের পাখি
- ফিলিস্তিনের পাখি
- ইসরাইলের পাখি
- সাইপ্রাসের পাখি
- আয়ারল্যান্ডের পাখি
- যুক্তরাজ্যের পাখি
- জিব্রাল্টারের পাখি
- পর্তুগালের পাখি
- স্পেনের পাখি
- ফ্রান্সের পাখি
- ইতালির পাখি
- জার্মানির পাখি
- অস্ট্রিয়ার পাখি
- পোল্যান্ডের পাখি
- বেলজিয়ামের পাখি
- নেদারল্যান্ডসের পাখি
- ডেনমার্কের পাখি
- সুইডেনের পাখি
- সুইজারল্যান্ডের পাখি
- ফিনল্যান্ডের পাখি
- নরওয়ের পাখি
- আইসল্যান্ডের পাখি
- গ্রীনল্যান্ডের পাখি
- ফারো দ্বীপপুঞ্জের পাখি
- বুলগেরিয়ার পাখি
- রুমানিয়ার পাখি
- লিশটেনস্টাইনের পাখি
- লুক্সেমবুর্গের পাখি
- গ্রিসের পাখি
- আলবেনিয়ার পাখি
- মেসিডোনিয়ার পাখি
- ক্রোয়েশিয়ার পাখি
- সার্বিয়ার পাখি
- মন্টিনিগ্রোর পাখি
- হাঙ্গেরির পাখি
- চেক প্রজাতন্ত্রের পাখি
- স্লোভাকিয়ার পাখি
- স্লোভেনিয়ার পাখি
- বসনিয়া ও হার্জেগোভিনার পাখি
- রাশিয়ার পাখি
- ইউক্রেনের পাখি
- আর্মেনিয়ার পাখি
- আজারবাইজানের পাখি
- এস্তোনিয়ার পাখি
- কাজাখস্তানের পাখি
- কিরগিজিস্তানের পাখি
- তাজিকিস্তানের পাখি
- তুর্কমেনিস্তানের পাখি
- উজবেকিস্তানের পাখি
- বেলারুশের পাখি
- লাটভিয়ার পাখি
- লিথুয়ানিয়ার পাখি
- যুক্তরাষ্ট্রের পাখি
- বারমুডার পাখি
- কানাডার পাখি
- গুয়ামের পাখি
- পালাউয়ের পাখি
- উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের পাখি
- মার্শাল দ্বীপপুঞ্জের পাখি
- আলজেরিয়ার পাখি
- তিউনিসিয়ার পাখি
- মরক্কোর পাখি
- পশ্চিম সাহারার পাখি
- মিশরের পাখি
- সুদানের পাখি
- দক্ষিণ সুদানের পাখি
- জিবুতির পাখি
- ইরিত্রিয়ার পাখি
- ইথিওপিয়ার পাখি
- সোমালিয়ার পাখি
- সিয়েরা লিওনের পাখি
- চাদের পাখি
- মালির পাখি
- তাঞ্জানিয়ার পাখি
- মাল্টার পাখি
- মৌরিতানিয়ার পাখি
- মালাউইয়ের পাখি
- আইভরি কোস্টের পাখি
- কেপ ভার্দের পাখি
- নাইজেরিয়ার পাখি
- নাইজারের পাখি
- ক্যামেরুনের পাখি
- কঙ্গো প্রজাতন্ত্রের পাখি
- উগান্ডার পাখি
- গাম্বিয়ার পাখি