কক্সবাজার মেডিকেল কলেজ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মে ২০১৩) |
কক্সবাজার মেডিকেল কলেজ বাংলাদেশের কক্সবাজারে অবস্থিত একটি সরকারি মেডিকেল কলেজ। প্রতিষ্ঠানটি ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এখানে ১৪৭ জন শিক্ষার্থী রয়েছে। এখানে ৫ বছরের এমবিবিএস কোর্স চালু আছে। প্রতিবছর ৫০ জন শিক্ষার্থী প্রতিষ্ঠানটিতে ভর্তি হওয়ার সুযোগ পান।
বর্তমানে এটি কক্সবাজার সদর হাসপাতাল সংলগ্ন একটি দালানে (অস্থায়ী ক্যাম্পাস) এর কার্যক্রম চালাচ্ছে। বর্তমানে এর মূল ক্যাম্পাস এর নির্মাণ কাজ চলছে। অধ্যাপক বি এম আলী বর্তমানে প্রতিষ্ঠানটির অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন।