এভারিস্ত গালোয়া
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এভারিস্ত গালোয়া[১] (ফরাসি ভাষায়:Évariste Galois) (অক্টোবর ২৫, ১৮১১ - মে ৩১, ১৮৩২) একজন ফরাসি গণিতবিদ। গ্রুপ থিওরী তিনি শুরু করেন। তাঁর একটি মাত্র চিঠিতে (কশির কাছে লেখা) তিনি প্রমাণ করেন যে, পঞ্চম বা তার বেশি মাত্রার পলিনমিয়ালের সাধারণ সমাধান মূলকের মাধ্যমে প্রকাশ করা সম্ভব নয়। আবিষ্কারটি যতটা না গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তিনি যে উপায়ে প্রমাণ করেন সেই উপায়টি। খুব কম বয়সে মৃত্যুবরণ করায় তাঁর গণিতে আর কোন অবদান নেই।
[সম্পাদনা] পাদটীকা
- ↑ এই ফরাসি ব্যক্তিনামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপেডিয়া:বাংলা ভাষায় ফরাসি শব্দের প্রতিবর্ণীকরণ-এ ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।