উইকিপেডিয়া:বাংলা ভাষায় ফরাসি শব্দের প্রতিবর্ণীকরণ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সূচিপত্র

[সম্পাদনা] ফরাসি থেকে বাংলায় প্রতিবর্ণীকরণের নিয়ম (অসম্পূর্ণ)

ফরাসি বর্ণ/বর্ণগুচ্ছ আ-ধ্ব-ব বাংলা ধ্বনিগত রূপ বাংলা সহজবোধ্য রূপ মন্তব্য
a [a] বা [ɑ] বা আ/া
  • হ্রস্ব আ ধ্বনি বোঝাতে পারে। লিখিত বাংলায় একে আমরা আ বা আ-কার দিয়ে নির্দেশ করব। যেমন - ballon বালোঁ (বালোঁ)
  • দীর্ঘ আ ধ্বনি বোঝাতে পারে। যেহেতু দীর্ঘ আ-ধ্বনি নির্দেশ করে এমন কোন বাংলা বর্ণ নেই, তাই আমরা লিখিত বাংলায় একে আ বা আ-কার দিয়েই নির্দেশ করব। যেমন - bas বা (বা)
â [ɑ] আ/া

ফরাসিতে কখনো কখনো (তবে সবসময় নয়) নিম্নপশ্চাত অ-ধ্বনি বোঝাতে a-এর ওপর circumflex চিহ্ন দিয়ে â হিসেবে লেখা হয়। আমরা â-কে লিখিত বাংলায় আ বা আ-কার দিয়েই নির্দেশ করব। যেমন - pâte পাত (পৎ)। ফ্রান্সের অনেক এলাকায় এই ধ্বনিটির আর নিম্নকেন্দ্রীয় [a] ধ্বনির উচ্চারণের মধ্যে কোনও পার্থক্য নেই। তবে কানাডার ফরাসিভাষী অংশে এবং ফ্রান্সের কিছু এলাকায় এই দুটো ধ্বনি পৃথক রয়েছে।

à [a] আ/া ফরাসিতে কখনো কখনো a-এর ওপর গ্রাভ (grave) চিহ্ন দিয়ে হিসেবে লেখা হয়। কিন্তু এতে উচ্চারণগত কোন পার্থক্য নির্দেশিত হয় না। আমরা à-কে লিখিত বাংলায় আ বা আ-কার দিয়েই নির্দেশ করব। যেমন - voilà ভোয়ালা (ভ়্ৱালা)
an [ɑ̃] অঁ অঁ/ঁ‌
  • a-এর পরে শুধু একটা n থাকলে দুটো মিলে নাসিক্য অঁ ধ্বনি হিসেবে উচ্চারিত হয়। এটা আমরা বাংলায় অঁ বা চন্দ্রবিন্দু হিসেবে দেখাব। যেমন - ancien অঁসিয়ঁ (অঁস্‌য়ঁ), banque বঁক (বঁক্‌), tante তঁত (তঁৎ)
ai/aî (এছাড়া শব্দশেষের aie, ais, aise, ait, aient এবং স্বরধ্বনি-পূর্ববর্তী aim, ain) [ɛ], কদাচিৎ [ə] এ্য, কদাচিৎ অ্য এ/ে, কদাচিৎ অ্য
  • ai বর্ণযুগল বেশিরভাগ ক্ষেত্রে নিম্নমধ্য এ ধ্বনি হিসেবে উচ্চারিত হয়। সহজবোধ্য বাংলা রূপে এটিকে কিংবা (এ-কার) দিয়ে নির্দেশ করা হবে। আর ধ্বনিগত রূপে এটিকে এ্য দিয়ে নির্দেশ করা হবে। যেমন - Lemaitre ল্যমেত্র্‌ (ল্যম্যেত্র্‌)।
  • একই নিয়ম aî-এর ক্ষেত্রেও প্রযোজ্য।
  • অনেক ফরাসি শব্দ -aie, -ais, -aise, -ait, এবং -aient দিয়ে শেষ হয়। এসব ক্ষেত্রে প্রতিবর্ণীকরণ হবে যথাক্রমে (এ্য) , (এ্য), এজ (এ্যয্‌), (এ্য), এবং (এ্য)। যেমন - Français ফ্রঁসে (ফ্রঁস্যে), Française ফ্রঁসেজ (ফ্রঁস্যেয্‌), ইত্যাদি। লক্ষ্য করুন -aie-র ক্ষেত্রে e; -ais-এর ক্ষেত্রে s; -ait-এর ক্ষেত্রে t; -aient-এর ক্ষেত্রে ent উচ্চারিত হচ্ছে না। একে ফরাসিতে Élision এলিযিওঁ বা বিলোপ বলে।
  • aim ও ain-এর পরে যদি vowel থাকে, সেক্ষেত্রেও ai-এর উচ্চারণ (এ্য) দিয়ে নির্দেশ করা হবে। যেমন - aime এম (এ্যম্‌), Aquitaine আকিতেন (আকিত্যেন্‌‌)।
  • faire ক্রিয়ার কিছু কিছু রূপে যদি ai-র পরে [z] () ধ্বনিটি উচ্চারিত হয়, তবে ai-র উচ্চারণ [ə]-এর মত হয়। এক্ষেত্রে আমরা ai-কে ফ-এর পরে য-ফলা দিয়ে দেখাব, যেমন- faisait ফ্যজে (ফ্যয্যে), faisons ফ্যজোঁ (ফ্যযোঁ)
ain, ein, in [ɛ̃] এ্যঁ অ্যাঁ/্যাঁ
  • এই বর্ণসমষ্টি নাসিক্য অ্যাঁ ধ্বনি হিসেবে উচ্চারিত হয়, শুনতে অনেকটি বাংলা "হ্যাঁ" শব্দের মত। লিখিত বাংলায় এটাকে আমরা অ্যাঁ বা (ব্যঞ্জনবর্ণের পরে) য-ফলা+আ-কার+চন্দ্রবিন্দু দিয়ে নির্দেশ করবো। যেমন - train ত্র্যাঁ (ত্র্যেঁ), bain ব্যাঁ (ব্যেঁ), pain প্যাঁ (প্যেঁ), main ম্যাঁ (ম্যেঁ), sain স্যাঁ (স্যেঁ)
  • পরবর্তী ব্যঞ্জন ত হলে আঁন্ উচ্চারিত হয়। যেমন - sainte সাঁন্ত্‌, plainte প্লাঁন্ত্‌।
  • in বেশির ভাগ সময় আঁ উচ্চারিত হয়। যেমন - vin ভাঁ, pin পাঁ
  • in কখনো কখনো আং/অ্যাং-এর মত উচ্চারিত হয় (উদাহরণস্বরূপ ক ধ্বনির আগে বসলে)। যেমন - cinq সাংক/স্যাংক
  • in কখনো কখনো আঁন্‌/অ্যাঁন্‌ উচ্চারিত হয় (উদাহরণস্বরূপ ত/দ ধ্বনির আগে বসলে)। peintre পাঁন্ত্র্‌/প্যাঁন্ত্র্‌,
au, eau, ô [o] ও‌ / যেমন
ay [] যেমন
b [b] ব্‌ ব-ধ্বনি উচ্চারিত হয়। আমরা লিখিত বাংলায় "ব" দিয়ে নির্দেশ করব। যেমন - bac বাক (বাক্‌), bébé বেবে (বেবে), bouche বুশ (বুশ্‌)।
c [k] বা [s] ক্‌ বা স্‌ বা
  • a, o এবং u-এর আগে বসলে c-এর উচ্চারণ বাংলা ক-এর মত হয়। আমরা লিখিত বাংলায় এসব ক্ষেত্রে c-কে "ক" দিয়ে নির্দেশ করব। যেমন - carrefour কারেফু (কার‌্যফ়ু), coin কোয়্যাঁ (ক্ৱ্যাঁ), curiueux কুরিয়ো (ক্যুরিয়্যো)
  • e, i এবং y-এর আগে বসলে c-এর উচ্চারণ ইংরেজি s-এর মত হয়। আমরা লিখিত বাংলায় এসব ক্ষেত্রে c-কে "স" (দন্ত্য স) দিয়ে নির্দেশ করব। যেমন - ceinture স্যাঁতুর (স্যেঁত্যুর্‌), cintre স্যাঁত্র (স্যেঁত্র্‌), cyprès সিপ্রে (সিপ্র্যে)
ç [s] স্‌
  • ç বা cedilla চিহ্নযুক্ত c বর্ণটি a, o এবং u-এর আগে বসে এবং এর উচ্চারণ ইংরেজি s-এর মত হয়। আমরা লিখিত বাংলায় ç-কে "স" (দন্ত্য স) দিয়ে নির্দেশ করব। যেমন - ça সা, façon ফাসোঁ (ফ়াসোঁ), il a reçu ইল আ রসু (ইল্‌ আ র‌্যস্যু)
ch [ʃ] বা [k] শ্‌ বা ক্‌ , কদাচিৎ
  • প্রায় সর্বদা বাংলা শ-এর মত উচ্চারিত হয়। যেমন - chaud শো (শো), cheval শেভাল (শ্যভ়াল্‌)
  • ব্যতিক্রম - chaos, chloroforme, choeur, chrétien, chrome, chronique এগুলোতে ch ক-এর মত উচ্চারিত হয়।
d [d̪] দ্‌ * শব্দের শুরুতে বা মধ্যে বাংলা দ ধ্বনির মত উচ্চারিত হয়। আমরা লিখিত বাংলায় "ব" দিয়ে নির্দেশ করব। যেমন - grandir গ্রাঁদির
  • শব্দের শেষে উচ্চারিত হয় না (ব্যতিক্রম নিচে দেখুন)। যেমন - grand গ্রঁ, bond বোঁ
  • কোন শব্দের শেষে d এবং পরবর্তী শব্দের শুরুতে স্বরধ্বনি থাকলে এই দুইয়ের liaison বা সন্ধি হয় এবং d বর্ণটি ত ধ্বনির মত উচ্চারিত হয়। যেমন - Qu'attend-elle? কাতঁতেল?, un grand écrivain আঁ গ্রঁতেক্রিভেঁযেমন
e [ə] বা [e] বা [ɛ] অ্য বা বা এ্য অ্য/্য বা / বা অ্যা/্যা * e বর্ণটি [ə] বা Schwa ধ্বনি হিসেবে উচ্চারিত হতে পারে। যেহেতু [ə] বা Schwa ধ্বনি নির্দেশ করে এমন কোন বাংলা বর্ণ নেই, তাই আমরা এসব ক্ষেত্রে e-কে লিখিত বাংলায় (ব্যঞ্জনের পরে) য-ফলা দিয়ে নির্দেশ করব। যেমন - je জ্য, revenir র‌্যভ্যনির
  • দ্বিত্ব ব্যঞ্জনের আগে বসলে e বর্ণটি সাধারণত হ্রস্ব এ-ধ্বনি হিসেবে উচ্চারিত হয়। আমরা এসব ক্ষেত্রে e-কে লিখিত বাংলায় এ বা এ-কার দিয়ে নির্দেশ করব। যেমন - elle এল, benne বেন
    • তবে শব্দের মধ্যে e বর্ণ s-এর দ্বিত্বের আগে বসলে [ə] বা Schwa ধ্বনি হিসেবে এবং m-এর দ্বিত্বের আগে বসলে নাসিক্য অ-ধ্বনি

হিসেবে উচ্চারিত হয়। যেমন - ressembler র‌্যসঁব্লে, emmener অঁম্‌নে

  • শব্দশেষের ব্যঞ্জনধ্বনি যদি উচ্চারিত হয়, তবে সেই ব্যঞ্জনের পূর্ববর্তী e হ্রস্ব এ-ধ্বনি হিসেবে উচ্চারিত হয়। আমরা এসব ক্ষেত্রে e-কে লিখিত বাংলায় এ-কার দিয়ে নির্দেশ করব। যেমন - sel সেল, fer ফের
  • শব্দের শেষে e থাকলে তা অনুচ্চারিত থাকে। যেমন - Baptiste বাতিস্ত
é [e] এ‌ / *accent aigu (আক্সঁত এ্যগ্যু) চিহ্নযুক্ত e পরিষ্কার এ হিসেবে উচ্চারিত হয়, তা শব্দের শুরুতে, মধ্যে বা শেষে যেখানেই হোক না কেন। যেমন été এতে (এতে), répéter রেপেতে (রেপেতে)
è, ei [ɛ] এ্য অ্যা/্যা যেমন
ê [e] বা [ɛ] বা এ্য / বা অ্যা/্যা যেমন
ë [ɛ] এ্য বা অনুচ্চারিত অ্যা/্যা যেমন
en [ɑ̃] বা [ɛ̃] অঁ বা এ্যঁ অঁ/ বা অ্যাঁ/্যাঁ * শব্দের শুরুতে বা মাঝে অঁ-এর মত উচ্চারিত। যেমন - trente ত্রঁত (ত্রঁৎ), cent সঁ (সঁ), enfant অঁফঁ (অফ়ঁ), enchanté অঁশঁতে (অঁশঁতে)
  • শব্দের শেষে অ্যাঁ-এর মত উচ্চারিত (আগে ই বা এ-ধ্বনি থাকলে তার সাথে মিলে ইয়্যাঁ বা এয়্যাঁ-র মত উচ্চারিত)। যেমন végétarien ভেজেতারিয়্যাঁ (ভ়েজেতারিয়্যেঁ), européen ওরোপেয়্যাঁ (ও্যরোপেয়্যেঁ)
eu [ø] বা [œ] ও্য বা অ্য যেমন
f [f] ফ়‌্‌ যেমন
g [g] বা [ʒ] গ্‌ বা জ্‌ বা যেমন
gn [ɲ] ঞ্‌ নিয় যেমন
gu [g] গ্‌ যেমন
h অনুচ্চারিত - - যেমন
i, î, ï, y [i] বা [j] বা য়্‌ /ি বা ইয়/িয় * সর্বত্র ই-ধ্বনি হিসেবে উচ্চারিত হয় (যদি না অন্য কোন স্বরবর্ণের সাথে যুক্ত থাকে)। আমরা লিখিত বাংলায় ই বা ই-কার দিয়ে নির্দেশ করব। যেমন- lit লি, ici ইসি * y-এর পরে ব্যঞ্জনধ্বনি থাকলে ই-ধ্বনি হিসেবে উচ্চারিত হয় (যদি না অন্য কোন স্বরবর্ণের সাথে যুক্ত থাকে)। আমরা লিখিত বাংলায় ই বা ই-কার দিয়ে নির্দেশ করব। যেমন- stylo স্তিলো
  • y-এর পরে স্বরবর্ণ থাকলে ইয় উচ্চারিত হয়। আমরা ইয় বা ই-কার+য় দিয়ে নির্দেশ করব। যেমন - yard ইয়ার
j [ʒ] জ্‌ যেমন
k [k] ক্‌ যেমন
l, ll [l] বা অনুচ্চারিত ল্‌ যেমন
m [m] ম্‌ যেমন
n [n] ন্‌ যেমন
o [o] বা [ɔ] প্‌ যেমন
œ, œu [œ] অ্য যেমন
oi, oî [wa] ‌ৱা ওয়া/োয়া যেমন
oin [wɛ̃] ৱ্যেঁ‌ ওয়্যাঁ/োয়্যাঁ যেমন
on [ɔ̃] ওঁ‌ ওঁ/োঁ ওঁ উচ্চারিত হয়। যেমন - onze ওঁজ, bonbons বোঁবোঁ, citron সিত্রোঁ
ou, oû [w] বা [u] ৱ্‌ বা ওয়/োয় বা / যেমন
oy [wə] ৱ্য ওয়্য/োয়্য যেমন
p [p] প্‌ যেমন
qu [k] ক্‌ যেমন
r [ʁ] র্‌ যেমন
s [s] বা [z] স্‌ বা জ়্‌ বা যেমন
t [t̪] ত্‌ যেমন
u [y] বা [ɥ] উ্য বা ৱ্য্‌ / বা উয়/ুয় যেমন
ue [œ] বা [y] বা [ɥɛ] বা [ɥe] অ্য বা উ্য বা ৱ্যে / বা / বা উয়ে/ুয়ে যেমন
ui [ɥi] উ্যই‌ উই/ুই যেমন
ü, û [y] উ্য / যেমন
un [œ̃] অ্যঁ‌ ওঁ/োঁ প্যারিসসহ ফ্রান্সের বেশির ভাগ এলাকায় এই ধ্বনিটি en-এর মত উচ্চারিত হয়, যার উচ্চারণ [ɛ̃] এ্যঁ
v [v] ভ়্‌ যেমন
w [w] বা [v] ‌ৱ্‌ বা ভ়্‌ ওয়/োয় বা যেমন
x [ks] বা [z] ক্স্‌ বা জ় ক্স বা যেমন
z [z] জ়্‌ যেমন

[সম্পাদনা] সন্ধি বা লিয়েজোঁ (liaison ল্‌য়্যেজ়োঁ)

ফরাসি শব্দের শেষে অনেক ব্যঞ্জনবর্ণ অনুচ্চারিত রয়ে থাকে, যেমন les লে (লে)। তবু তার পরের শব্দের আদিতে যদি স্বরধ্বনি থাকে, সেই অনুচ্চারিত ব্যঞ্জনবর্ণ উচ্চারিত হয়, যেমন les enfants লেজ অঁফঁ (লেজ় অঁফ়ঁ)। এই ধ্বনিগত পরিবর্তন সন্ধি বা লিয়েজোঁ (liaison ল্‌য়্যেজ়োঁ) নামে পরিচিত।

[সম্পাদনা] ফরাসি লোকের নাম

ফরাসি নাম আ-ধ্ব-ব বাংলা ধ্বনিগত রূপ উইকিপিডিয়াতে ব্যবহৃত বাংলা বানান
Adam আদঁ
Albert আলবের
Alexandre আলেক্সঁদ্র্
Andre অঁদ্রে
Antoine অঁতোয়ান
Arnaud আর্নো
Aubert ওবের
Aubry ওব্রি
Bailly বাইয়্যি
Barbier বার্বিয়ে
Baron বারোঁ
Barre বার
Benoit ব্যনোয়া
Berger বের্জে
Bernard বের্নার
Bertin বের্‌তাঁ
Bertrand বের্‌ত্রঁ
Besson বেসোঁ
Blanc ব্লঁ
Blanchard ব্লঁশার
Blanchet ব্লঁশে
Bonnet বোনে
Boucher বুশে
Bouchet বুশে
Boulanger বুলঁজে
Bourgeois বুর্জোয়া
Bousquet বুস্কে
Bouvier বুভিয়ে
Boyer বইয়ে
Breton ব্রতোঁ
Brun ব্রাঁ
Brunet ব্র্যুনে
Camus কাম্যু
Carlier কার্লিয়ে
Caron কারোঁ
Carpentier কার্‌পঁতিয়ে
Carre কারে
Charles শার্ল
Charpentier শার্‌পঁতিয়ে
Chauvin শোভাঁ
Chevalier শ্যভালিয়ে
Chevallier শ্যভালিয়ে
Clement ক্লেমঁ
Cohen কোয়েন
Colin কোলাঁ
Collet কোলে
Collin কোলাঁ
Cordier কর্দিয়ে
Coste কোস্ত
Coulon কুলোঁ
Cousin কুজাঁ
Da silva দা সিলভা
Daniel দানিয়েল
David দাভিদ
Delattre দ্যলাত্র্
Denis দ্যনি
Deschamps দেশঁ
Devaux দ্যভো
Didier দিদিয়ে
Dos santos দস সান্তোস
Dubois দ্যুবোয়া
Dufour দ্যুফুর
Dumas দ্যুমা
Dumont দ্যুমোঁ
Dupond দ্যুপোঁ
Dupont দ্যুপোঁ
Dupuis দ্যুপুই
Dupuy দ্যুপুই
Durand দ্যুরঁ
Duval দ্যুভাল
Etienne এতিয়েন
Evrard এভরার
Fabre ফাব্র্‌
Faure ফোর
Fernandes ফের্নান্দেস
Fernandez ফের্নান্দেজ
Ferrand ফেরঁ
Ferreira ফেরেরা
Fleury ফ্লোরি
Fontaine ফোঁতেন
Fournier ফুর্নিয়ে
Francois ফ্রঁসোয়া
Gaillard গাইয়্যার
Garcia গার্সিয়া
Garnier গার্নিয়ে
Gauthier গোতিয়ে
Gautier গোতিয়ে
Gay গে
Georges জর্জ
Gerard জেরার
Germain জের্‌মাঁ
Gilbert জিলবের
Gillet জিলে
Girard জিরার
Giraud জিরো
Gomez গোমেজ
Gonçalves গোঁসালভেস
Gonzalez গোঁজালেজ
Gregoire গ্রেগোয়ার
Gros গ্রো
Guerin গেরাঁ
Guichard গিশার
Guillaume গিয়্যোম
Guillon গিয়্যোঁ
Guillot গিয়্যো
Guyot গিয়ো
Hamon আমোঁ
Henry অঁরি
Hernandez এর্নান্দেস
Herve এর্ভে
Hubert উবের
Huet উয়ে
Humbert আম্বের
Jacob জাকব
Jacques জাক
Jacquet জাকে
Jean জঁ
Joly জোলি
Joubert জুবের
Julien জুলিয়াঁ
Klein ক্লাঁ
Lacroix লাক্রোয়া
Laine লেন
Lambert লঁবের
Lamy লামি
Langlois লংলোয়া
Laurent লোরঁ
Le gall ল্য গাল
Le goff ল্য গফ
Le roux ল্য রু
Leblanc ল্যব্লঁ
Lebrun ল্যব্রাঁ
Leclerc ল্যক্লের
Leclercq ল্যক্লের
Lecomte ল্যকোঁত
Lefebvre ল্যফেভ্র্
Lefevre ল্যফেভ্র্
Leger লেজে
Legrand ল্যগ্রঁ
Legros ল্যগ্রো
Lejeune ল্যজন
Lemaire ল্যমের
Lemaitre ল্যমেত্র্
Lemoine ল্যমোয়ান
Leroux ল্যরু
Leroy ল্যরোয়া
Lesage ল্যসাজ
Leveque ল্যভেক
Levy লেভি
Lopez লোপেজ
Louis লুই
Lucas ল্যুকা
Maillard মাইয়ার
Mallet মালে
Marchal মার্শাল
Marchand মার্‌শঁ
Marechal মারেশাল
Marie মারি
Marin মারাঁ
Marion মারিয়োঁ
Marques মার্কেস
Martin মার্‌তাঁ
Martinez মার্তিনেজ
Martins মার্তিন্স
Marty মার্তি
Masson মাসোঁ
Mathieu মাতিয়ো
Maury মোরি
Menard মেনার
Mercier মের্সিয়ে
Meunier মোনিয়ে
Meyer মেইয়ের
Michaud মিশো
Michel মিশেল
Millet মিইয়্যে
Monnier মনিয়ে
Moreau মোরো
Morel মোরেল
Morin মোরাঁ
Moulin মুলাঁ
Muller ম্যুলের
Nguyen এনগুইয়েন
Nicolas নিকোলা
Noel নোয়েল
Olivier ওলিভিয়ে
Ollivier ওলিভিয়ে
Paris পারি
Pasquier পাস্কিয়ে
Paul পোল
Pelletier পেলতিয়ে
Pereira পেরেরা
Perez পেরেজ
Perret পেরে
Perrier পেরিয়ে
Perrin পেরাঁ
Perrot পেরো
Petit প্যতি
Philippe ফিলিপ
Picard পিকার
Pichon পিশোঁ
Pierre পিয়ের
Poirier পোয়ারিয়ে
Pons পোঁস
Poulain পুলাঁ
Prevost প্রেভো
Remy রেমি
Renard রনার
Renaud রনো
Renault রনো
Rey রে
Reynaud রেনো
Richard রিশার
Riviere রিভিয়ের
Robert রোবের
Robin রোবাঁ
Roche রশ
Rodrigues রদ্রিগেস
Rodriguez রদ্রিগেজ
Roger রোজে
Rolland রোলঁ
Rossi রোসি
Rousseau রুসো
Roussel রুসেল
Roux রু
Roy রোয়া
Royer রোয়াইয়ে
Ruiz রুইজ
Sanchez সানচেজ
Sauvage সোভাজ
Schmitt শ্মিত
Schneider শ্নেদের
Simon সিমোঁ
Tanguy তঁগি
Tessier তেসিয়ে
Thomas তোমা
Vasseur ভাসর
Verdier ভের্দিয়ে
Vidal ভিদাল
Vincent ভাঁসঁ
Weber ওয়েবের

[সম্পাদনা] স্থানের নাম

[সম্পাদনা] রেজিওঁসমূহ

ফ্রান্সের রেজিঁওসমূহ
ফ্রান্সের রেজিঁওসমূহ

ফ্রান্স ২৬টি রেজিওঁ (région) বা অঞ্চলে বিভক্ত।

ফরাসি নাম আ-ধ্ব-ব বাংলা ধ্বনিগত রূপ উইকিপিডিয়াতে ব্যবহৃত বাংলা বানান
Île-de-France ইল্‌-দ্য-ফ্রঁস
Rhône-Alpes রোন্‌-আল্প
Provence-Alpes-Côte d'Azur প্রোভঁস্‌-আল্প্‌-কোত্‌ দাজ্যুর
Nord-Pas de Calais নর্‌-পা দ্য কালে
Pays de la Loire পেই দ্য লা লোয়ার
Bretagne ব্র্যতাইন
Aquitaine আকিতেন
Midi-Pyrénées মিদি-পিরেনে
Centre সঁত্র্
Lorraine লোরেন
Languedoc-Roussillon লংগ্‌দক-রুসিয়্যোঁ
Picardie পিকার্দি
Haute-Normandie ওত্‌-নর্‌মঁদি
Alsace আল্‌জাস
Poitou-Charentes পোয়াতু-শারন্ত্‌
Bourgogne বুর্‌গোইন
Basse-Normandie বাস্‌-নর্‌মঁদি
Champagne-Ardenne শম্পাইন-আর্দেন
Auvergne ওভের্ন
Franche-Comté ফ্রঁশ্‌-কোঁতে
Réunion রেউনিওঁ
Limousin লিমুজাঁ
Guadeloupe গুয়াদ্যলুপ
Martinique মার্তিনিক
Corsica কর্স্‌
Guyane গুইয়ান

[সম্পাদনা] দেপার্ত্যমঁসমূহ

ফ্রান্সের প্রতিটি রেজিওঁ আবার একাধিক দেপার্ত্যমঁ-তে (département) বিভক্ত। সবমিলিয়ে দেপার্ত্যমঁ-র সংখ্যা ১০০।

ফ্রান্সের দেপার্ত্যমঁসমূহ

দেপার্ত্যমঁ-র কোড নং দেপার্ত্যমঁ-র ফরাসি নাম আ-ধ্ব-ব বাংলা ধ্বনিগত রূপ উইকিপিডিয়াতে ব্যবহৃত বাংলা বানান
1 Ain আঁ
2 Aisne এন
3 Allier আলিয়ে
4 Alpes-de-Haute-Provence আল্প-দ্য-ওত-প্রোভঁস
5 Hautes-Alpes ওত্-আল্প
6 Alpes-Maritimes আল্প-মারিতিম
7 Ardèche আর্দেশ
8 Ardennes আর্দেন
9 Ariège আরিয়েজ
10 Aube ওব
11 Aude ওদ
12 Aveyron আভেরোঁ
13 Bouches-du-Rhône বুশ-দ্যু-রোন
14 Calvados কালভাদোস
15 Cantal কঁতাল
16 Charente শারন্ত
17 Charente-Maritime শারন্ত-মারিতিম
18 Cher শের
19 Corrèze কোরেজ
2A Corse-du-Sud কর্স-দ্যু-স্যুদ
2B Haute-Corse ওত-কর্স
21 Côte-d'Or কোত-দর
22 Côtes-d'Armor কোত-দার্মর
23 Creuse ক্রোজ
24 Dordogne দর্দইন
25 Doubs দু
26 Drôme দ্রোম
27 Eure ওর
28 Eure-et-Loir ওর-এ-লোয়ার
29 Finistère ফিনিস্ত্রের
30 Gard গার
31 Haute-Garonne ওত-গারন
32 Gers জের্স
33 Gironde জিরোঁদ
34 Hérault এরো
35 Ille-et-Vilaine ইল-এ-ভিলেন
36 Indre আঁদ্র
37 Indre-et-Loire আঁদ্র-এ-লোয়ার
38 Isère ইজের
39 Jura জ্যুরা
40 Landes লঁদ
41 Loir-et-Cher লোয়ার-এ-শের
42 Loire লোয়ার
43 Haute-Loire ওত-লোয়ার
44 Loire-Atlantique লোয়ার-আতলঁতিক
45 Loiret লোয়ারে
46 Lot লোত
47 Lot-et-Garonne লোত্-এ-গারন
48 Lozère লোজের
49 Maine-et-Loire মেন-এ-লোয়ার
50 Manche মঁশ
51 Marne মার্ন
52 Haute-Marne ওত-মার্ন
53 Mayenne মাইয়েন
54 Meurthe-et-Moselle ম্যর্ত-এ-মোজেল
55 Meuse ম্যজ
56 Morbihan মোর্বিয়ঁ
57 Moselle মোজেল
58 Nièvre নিয়েভ্র্
59 Nord নর্
60 Oise ওয়াজ
61 Orne অর্ন
62 Pas-de-Calais পা-দ্য-কালে
63 Puy-de-Dôme পুই-দ্য-দোম
64 Pyrénées-Atlantiques পিরেনে-আতলঁতিক
65 Hautes-Pyrénées ওত্-পিরেনে
66 Pyrénées-Orientales পিরেনে-ওরিয়েন্তাল
67 Bas-Rhin বা-রাঁ
68 Haut-Rhin ওত্-রাঁ
69 Rhône রোন
70 Haute-Saône ওত্-সোন
71 Saône-et-Loire সোন্-এ-লোয়ার
72 Sarthe সার্ত
73 Savoie সাভোয়া
74 Haute-Savoie ওত্-সাভোয়া
75 Paris পারি
76 Seine-Maritime সেন-মারিতিম
77 Seine-et-Marne সেন-এ-মার্ন
78 Yvelines ইভ্যলিন
79 Deux-Sèvres দো-সেভ্র্
80 Somme সোম
81 Tarn তার্ন
82 Tarn-et-Garonne তার্ন-এ-গারন
83 Var ভার
84 Vaucluse ভোক্লুজ
85 Vendée ভঁদে
86 Vienne ভিয়েন
87 Haute-Vienne ওত-ভিয়েন
88 Vosges ভোজ
89 Yonne ইয়োন
90 Territoire de Belfort তেরিতোয়ার দ্য বেলফর
91 Essonne এসন
92 Hauts-de-Seine ও-দ্য-সেন
93 Seine-Saint-Denis সেন-সাঁ-দ্যনি
94 Val-de-Marne ভাল-দ্য-মার্ন
95 Val-d'Oise ভাল-দোয়াজ
971 Guadeloupe গুয়াদ্যলুপ
972 Martinique মার্তিনিক
973 Guyane গুইয়ান
974 La Réunion লা রেউনিওঁ

[সম্পাদনা] প্রেফেক্ত্যুরসমূহ

প্রতিটি দেপার্ত্যমঁ-র একটি করে রাজধানী বা প্রেফেক্ত্যুর (préfecture) থাকে। ১০০টি দেপার্ত্যমঁ-র জন্য ১০০টি প্রেফেক্ত্যুর আছে।

দেপার্ত্যমঁর কোড নং প্রেফেক্ত্যুরের ফরাসি নাম আ-ধ্ব-ব বাংলা ধ্বনিগত রূপ উইকিপিডিয়াতে ব্যবহৃত বাংলা বানান
1 Bourg-en-Bresse বুর্গ-অঁ-ব্রেস
2 Laon লঁ
3 Moulins মুলাঁ
4 Digne-les-Bains দিঞ-লে-বাঁ
5 Gap গাপ
6 Nice নিস
7 Privas প্রিভা
8 Charleville-Mézières শার্লভিল-মেজিয়ের
9 Foix ফোয়া
10 Troyes ত্রোয়া
11 Carcassonne কার্কাসন
12 Rodez রোদেজ
13 Marseille মার্সেই
14 Caen কঁ
15 Aurillac ওরিয়াক
16 Angoulême অঙ্গুলেম
17 La Rochelle লা রোশেল
18 Bourges বুর্জ
19 Tulle তুল
2A Ajaccio আজাক্সিও
2B Bastia বাস্তিয়া
21 Dijon দিজোঁ
22 Saint-Brieuc সাঁ-ব্রিও
23 Guéret গ্যেরে
24 Périgueux পেরিগো
25 Besançon ব্যসঁসোঁ
26 Valence ভালঁস
27 Évreux এভ্রো
28 Chartres শার্ত্র্
29 Quimper ক্যাঁপের
30 Nîmes নিম
31 Toulouse তুলুজ
32 Auch ওশ
33 Bordeaux বোর্দো
34 Montpellier মোঁপ্যলিয়ে
35 Rennes রেন
36 Châteauroux শাতোরু
37 Tours তুর
38 Grenoble গ্র্যনোবল্
39 Lons-le-Saunier লোঁস-ল্য-সোনিয়ে
40 Mont-de-Marsan মোঁ-দ্য-মার্সাঁ
41 Blois ব্লোয়া
42 Saint-Étienne সাঁতেতিয়েন
43 Le Puy-en-Velay ল্য পুই-অঁ-ভ্যলে
44 Nantes নঁত
45 Orléans ওর্লেয়ঁ
46 Cahors কাঅর
47 Agen আজাঁ
48 Mende মঁদ
49 Angers অঁজে
50 Saint-Lô সাঁ-লো
51 Châlons-en-Champagne শালোঁ-অঁ-শম্পাইন
52 Chaumont শোমোঁ
53 Laval লাভাল
54 Nancy নঁসি
55