রবি (মোবাইল ফোন কোম্পানি)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(একটেল থেকে ঘুরে এসেছে)
আজিয়াটা (বাংলাদেশ) লিমিটেড
ধরণ লিমিটেড
প্রতিষ্ঠাকাল ১৯৯৬
সদর দপ্তর ঢাকা, বাংলাদেশ
প্রধান ব্যক্তি জার্মানি মাইকেল কোয়েনার সিইও
বাংলাদেশ প্রদিপ স্রিভাস্তভ সিএমও
বাংলাদেশ এ কে এম মোরশেদ সিটিও
জাপান উহিশিগে হাসেগাআ সিএসও
পণ্য মোবাইল টেলিফোনি, জিপিআরএস, এজ, আন্তর্জাতিক রোমিং
সহযোগী প্রতিষ্ঠান মালয়েশিয়া আজিয়াটা গ্রুপ (৭০%)
জাপান এনটিটি ডেকোমো (৩০%)
ওয়েবসাইট www.robi.com.bd

আজিয়াটা (বাংলাদেশ) লিমিটেড (পূর্বের টিএম ইন্টারন্যাশনাল (বিডি) লিমিটেড) একটা যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত কোম্পানী। যার ৭০ শতাংশ টেলিকম মালয়েশিয়া এসডিএস. বিএইচডি. এবং ৩০ শতাংশ এনটিটি ডোকোমোর। রবি (পূর্ব নাম একটেল ) ব্যবহারকারী ও আয়ের দিক থেকে এটি বাংলাদেশের ২য় বৃহত্তম মোবাইল ফোন কোম্পানী।

৬০ লক্ষেরও বেশি গ্রাহক নিয়ে একটেল বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন সেবাদাতা কোম্পানি।[১] বাংলাদেশে একটেল সর্বপ্রথম জি.পি.আর.এস. (মোবাইল ইন্টারনেট) সেবা প্রদান করে। একটেল রোমিং সেবার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের দুই শতাধিক অন্য মোবাইল সেবাদাতা কোম্পানির সাথে সংযুক্ত রয়েছে, এর মধ্যে ৫০ টিরও বেশি অপারেটর এর সাথে জি পি আর এস রোমিং চুক্তি রয়েছে।

পরিচ্ছেদসমূহ

নেটওয়ার্ক প্রযুক্তি [সম্পাদনা]

জি.এস.এম/জি.পি.আর.এস ব্যান্ডঃ ৯০০ মেগাহার্টজ। রবি'র রয়েছে বিশ্বের ১৭০টি দেশের ৪০০ মোবাইল ফোন অপারেটরের সাথে রোমিং ব্যবস্থা। এটি বাংলাদেশে প্রথম জিপিআরএস ব্যবস্থা চালু করে। রবি ব্যবহার করে জিএসএম ৯০০/১৮০০ মেগাহার্টজ।বর্তমানে দেশের ৬৪ টি জেলার মধ্যে মোবাইল ফোন সেবা প্রদানের জন্য অনুমোদিত ৬১ টি জেলাতেই একটেল এর নেটওয়ার্ক রয়েছে।

ইতিহাস [সম্পাদনা]

রবি আনুষ্ঠানিকভাবে তাদের সেবাদান কার্যক্রম শুরু করে ১৫ই নভেম্বর ১৯৯৭ ঢাকায় এবং ২৬শে মার্চ ১৯৯৮ চট্টগ্রামে। পরবর্তীকালে ১৯৯৮ সালের স্বাধীনতা দিবস, ২৬ মার্চ তারিখ থেকে চট্টগ্রামে কার্যক্রম শুরু করে এবং ক্রমান্বয়ে সারাদেশে নেটওয়ার্ক বিস্তৃত করে। রবি'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম জহিরউদ্দিন খান, প্রাক্তন বাণিজ্য মন্ত্রী। রবি প্রতিষ্ঠিত হয়েছিল টেলিকম মালয়েশিয়া এবং এ কে খান কোম্পানীর যৌথ উদ্যোগে। ২০০৮ সালে এ কে খান কোম্পানী তাদের অংশ (৩০%) বিক্রি করে দেয় ভোদাফোন, ইটিসালাট এবং এনটিটি ডোকোমো'র কাছে।

গ্রাহক নম্বর [সম্পাদনা]

একটেল গ্রাহকদেরকে নিচের নিয়মে নম্বর প্রদান করে থাকেঃ

+৮৮০ ১৮ N1 N2 N3 N4 N5 N6 N7 N8

যেখানে +৮৮০ বাংলাদেশের আন্তর্জাতিক কোড (+৮৮০)১৮ হল একটেল গ্রাহকদের জন্য সরকারের নির্ধারিত কোড। ৮ ডিজিটের N1 N2 N3 N4 N5 N6 N7 N8 হল গ্রাহকের নম্বর।

তথ্যসূত্র [সম্পাদনা]


বহিঃসংযোগ [সম্পাদনা]