উইলিয়াম হেনরি হ্যারিসন
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
উইলিয়াম হেনরি হ্যারিসন (ফেব্রুয়ারি ৯, ১৭৭৩ – এপ্রিল ৪, ১৮৪১) মার্কিন যুক্তরাষ্ট্রের নবম রাষ্ট্রপতি। তিনিই প্রথম মার্কিন রাষ্ট্রপতি, যিনি তাঁর মেয়াদ শেষ করার পূর্বেই মারা যান। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে অভিষেক অনুষ্ঠানে হ্যারিসন তুষারপাতের মধ্যেই টানা এক ঘণ্টা ভাষণ দেন। এর ফলে ঠান্ডা লেগে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন, এবং মাস খানেক পরে মারা যান। তাঁর শাসনামল ছিলো মাত্র ৩১ দিন, যা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিদের মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত শাসনকাল। রোনাল্ড রেগান নির্বাচিত হওয়ার পূর্বে হ্যারিসনই ছিলেন সবচেয়ে বেশি বয়সে নির্বাচিত মার্কিন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সময় হ্যারিসনের বয়স ছিলো ৬৮ বছর।
রাষ্ট্রপতি হিসাবে নির্বাচনের পূর্বে হ্যারিসন ইন্ডিয়ানা টেরিটরির প্রথম গভর্নর, এবং পরে ওহাইও অঙ্গরাজ্য হতে মার্কিন কংগ্রেসের সাংসদ, এবং সিনেটর হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি ১৮১১ সালের টিপেকানোর যুদ্ধে আমেরিকার স্থানীয় আদিবাসীদের বিরুদ্ধে মার্কিন সেনাদের নেতৃত্ব দেন, এবং টিপেকানো বা "ওল্ড টিপেকানো" ডাকনাম লাভ করেন। ১৮১২ সালের ইঙ্গ-মার্কিন যুদ্ধের সময় তিনি সেনাপতি হিসাবে টেমসের যুদ্ধে জয়লাভ করেন, যার ফলে তাঁর এলাকায় যুদ্ধের পরিসমাপ্তি ঘটে।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |