ইরিত্রিয়ার ভূগোল
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
ইরিত্রিয়ার বেশির ভাগ এলাকা উত্তর-দক্ষিণে বিস্তৃত ইথিওপীয় উচ্চভূমি নিয়ে গঠিত। পূর্বে লোহিত সাগরের উপকূলে মরুময় সমভূমি বিদ্যমান। দেশের উত্তর-পশ্চিম অংশে পাহাড়ী এলাকা এবং দক্ষিণ-পশ্চিম অংশে ঢেউ খেলানো সমভূমি দেখা যায়।
লোহিত সাগরের উপকূলের মরু এলাকার জলবায়ু শুষ্ক এবং উত্তপ্ত। মধ্যভাগের উচ্চভূমিতে জলবায়ু অপেক্ষাকৃত শীতল এবং আর্দ্র; এখানে বছরে ৬১০ মিমি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমের পাহাড়ি এলাকা ও নিম্নভূমির জলবায়ু অর্ধ-ঊষর। উপকূলের মরুভূমি বাদে দেশের সর্বত্র জুন-সেপ্টেম্বর সময়কালে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়।
|
|||||
|
||||||||||