আরি প্রদেশ
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
| এটি একটি পিতৃহীন পাতা যাতে অন্য নিবন্ধে এর কোন সংযোগ নাই অথবা অল্প সংখ্যক সংযোগ আছে। নিবন্ধটিতে লিঙ্ক সংযুক্ত করুন। দয়া করে একটি পাতায় কিভাবে লিঙ্ক যুক্ত করতে এ সম্পর্কিত পাতাসমূহ দেখুন। (মার্চ ২০১০) |
| তুরস্কে আরি প্রদেশ-এর অবস্থান | |
|---|---|
| প্রাথমিক তথ্যাবলি | |
| অঞ্চল: | Eastern Anatolia Region, Turkey |
| আয়তন: | ১১,৩৭৬ (km²) |
| মোট জনসংখ্যা | ৫৭১.২৪৩ TurkStat 2007 (est) |
| লাইসেন্স প্লেট কোড: | ০৪ |
| এরিয়া কোড: | 0৪৭২ |
| সরকারী ওয়েবসাইট | http://www.agri.gov.tr |
আরি তুরস্কের পূর্বসীমান্তে অবস্থিত একটি প্রদেশ। এই প্রদেশের পূর্বে ইরান, উত্তরে কার্স, উত্ত-পশ্চিমে এরযুরুম, দক্ষিণ-পশ্চিমে বিতলিস, দক্ষিণে ভান এবং উত্তর-পূর্বে ইদির প্রদেশ অবস্থিত। আরি প্রদেশের আয়তন ১১,৩৭৬ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ৫৭১,২৪৩। এই প্রদেশের রাজধানী আরি, সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা ১,৬৫০ মিটার।
[সম্পাদনা] ভৌগলিক বৈশিষ্ট্য
আরি প্রদেশের নাম তুরস্কের সর্বোচ্চ পর্বত আরারাত পর্বতের নামে নামকরণ করা হয়েছে। এই প্রদেশ থেকে আরারাত পর্বতে আরোহণ করা যায়। এই পর্বতটি আর্মেনিয়া, ইরান, জর্জিয়া এবং আজারবাইজান থেকেও দেখা যায়। পর্বতটির নিকটবর্তী শহর হল দোয়ুবেয়াজিত।
আরি প্রদেশের ৪৬% পর্বতসমৃদ্ধ, ২৯% সমতল, ১৮% মালভূমি এবং ৭% তৃণভূমি। আরারাত পর্বত ছাড়াও এই প্রদেশে ৩০০০ মিটারের বেশি উচ্চতার অনেক পর্বত রয়েছে। এখানকার সমতল ভূমি অত্যন্ত উর্বর এবং তা পশু চারণের জন্য ব্যবহৃত হয়। আরি প্রদেশে তাপমাত্রা অত্যন্ত শীতল, এমনকি শীতকালে তাপমাত্রা -৫২ ডিগ্রী সেলসিয়াসের নিচে থাকে।
[সম্পাদনা] জেলা
আরি প্রদেশ নিম্নোক্ত জেলাসমূহ নিয়ে গঠিতঃ
- আরি (প্রাদেশিক রাজধানী)
- দিয়াদিন
- দোয়ুবেয়াজিত
- এলেশকির্ত
- হামুর
- পাটনোস
- টাসলিচায়
- তুতাক