আরারাত পর্বত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আরারাত পর্বত
NEO ararat big.jpg
উপগ্রহ থেকে তোলা আরারাত পর্বতের ছবি
উচ্চতা ৫,১৩৭ মিটার (১৬,৮৫৪ ফুট)
অবস্থান তুরস্ক
সর্বোচ্চ শিখর ৩,৬১১ মিটার উচ্চতার ভিত্তিতে ৪৮তম
স্থানাংক 39°42.26′N 44°17.5′E / 39.70433°N 44.2917°E / 39.70433; 44.2917
প্রকার স্ট্রাটোভলক্যানো
সর্বশেষ অগ্ন্যুৎপাত গত ১০,০০০ বছরের মধ্যে ঘটেছে
পশ্চিম দিক হতে তোলা আররাত পর্বতের ছবি
আরারাত পর্বতের অবস্থান

আরারাত পর্বত (তুর্কী Ağrı Dağı; আর্মেনিয় Արարատ; ফারসি آرارات Ararat; হিব্রু אררט) তুরস্কের উচ্চতম পর্বত। বরফাচ্ছাদিত এই পর্বতটি তুরস্কের উত্তর-পূর্ব কোণে ইরান সীমান্ত হতে ১৬ কিলোমিটার ও আর্মেনিয়ার সীমান্ত হতে ৩২ কিলোমিটার দূরে অবস্থিত। এর উচ্চতা ৫,১৩৭ মিটার (১৬,৮৫৪ ফুট)। এই আগ্নেয় পর্বতটি প্রাচীন উরারতু রাজ্যের সবচেয়ে বেশি উচ্চতা বিশিষ্ট এলাকা।এই উরারতু রাজ্য কয়েক হাজার বর্গ মাইল এলাকা জুড়ে বিস্তৃত ছিল। আরারাত নামটি এই উরারতু নাম থেকেই উদ্ভূত বলে ধারণা করা হয়।আর উরারতু নামটি পাওয়া গেছে তোরাহ তে। পরে বাইবেলে এ নামটির কিছুটা পরিবর্তন হয়ে আরারাত রূপ ধারণ করে। এছাড়া ঐতিহাসিক এই পর্বতেই নুহের মহাপ্লাবনকালীন হযরত নুহ (আঃ) এর নৌকা সংরক্ষিত আছে বলে বিশ্বাস প্রচলিত আছে। এ নিয়ে এখন পর্যন্ত বিস্তর অভিযান এবং গবেষণা চালান হয়েছে। এটি একটি সুপ্ত আগ্নেয়গিরি। এখানে সর্বশেষ অগ্ন্যুৎপাত হয়েছিল ২ জুন ১৮৪০ সালে।

বহিঃসংযোগ[সম্পাদনা]