পুঞ্চাক জায়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পুঞ্চাক জায়া
Puncakjaya.jpg
Peak of Puncak Jaya.
পুঞ্চাক জায়া is located in Indonesia
পুঞ্চাক জায়া
উচ্চতা ৪,৮৮৪ মিটার (১৬,০২৪ ফুট)[১]
অবস্থান Papua Province, Indonesia
পর্বতমালা Sudirman Range
Prominence 4,884 m (highest point on New Guinea) Ranked 9th
ভৌগলিক স্থানাংক 4°5′00″S 137°11′00″E / 4.083333°S 137.183333°E / -4.083333; 137.183333
প্রথম আরোহন 1962 by Heinrich Harrer and 3 others
সহজতম আরোহন পথ rock/snow/ice climb
Listing Seven summits
Country high point
Ultra

পুঞ্চাক জায়া (ইন্দোনেশীয় ভাষায়: Puncak Jaya) ইন্দোনেশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এটি নিউ গিনি দ্বীপের পশ্চিমাংশে পাপুয়া (প্রাক্তন ইরিয়ান জায়া) প্রদেশে অবস্থিত। "পুঞ্চাক জায়া"- অর্থ "বিরাট পর্বতশৃঙ্গ"। পর্বতটি সুদিরমান পর্বতশ্রেণীর পশ্চিম প্রান্তে অবস্থিত, যেটি আবার মাওকে পর্বতমালার একটি শাখা। পর্বতটি ৪,৮৮৪ মিটার উঁচু এবং ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হলেও এর চূড়া সবসময় বরফাবৃত থাকে। এর আশেপাশের পর্বতশ্রেণী অত্যন্ত রুক্ষ এবং অনেকগুলি উঁচু পর্বতশৃঙ্গের একটি প্রাচীর পুঞ্চাক জায়াকে ঘিরে রেখেছে। তবে দক্ষিণের জলাময় নিম্নভূমি এবং দূরের সাগর থেকে পর্বতটিকে পরিষ্কার দেখতে পাওয়া যায়। পর্বতের কাছেই রয়েছে অনেকগুলি ক্ষুদ্র হিমবাহ। পর্বতটির আশেপাশের অঞ্চল তামাতে সমৃদ্ধ। কাছেই একটি বড় তামার খনি ও খনিসংলগ্ন শহর তেমবাগাপুরা অবস্থিত। পুঞ্চাক জায়া পর্বতটি অতীতে কার্স্টেনস পর্বত নামে পরিচিত ছিল।

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. The elevation given here was determined by the 1971-73 Australian Universities' Expedition and is supported by the Seven Summits authorities and modern high resolution radar data. An older but still often quoted elevation of ৫,০৩০ মিটার (১৬,৫০৩ ফুট) is obsolete.

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ