আমির নিউলি
| আমির নিউলি | |
|---|---|
| জন্ম | এপ্রিল ২২, ১৯৪১ |
| মৃত্যু | নভেম্বর ২, ২০০৯ (৬৮ বছর) নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র |
| জাতীয়তা | ইসরায়েলি |
| ক্ষেত্র | কম্পিউটার বিজ্ঞান |
| প্রতিষ্ঠান | স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় Tel Aviv University Weizmann Institute নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় |
| উল্লেখযোগ্য পুরস্কার | টুরিং পুরস্কার ১৯৯৬ |
আমির নিউলি (জন্ম: ২২ এপ্রিল, ১৯৪১ - মৃত্যু: ২ নভেম্বর, ২০০৯) ইসরায়েলের একজন কম্পিউটার বিজ্ঞানী।
পরিচ্ছেদসমূহ |
জীবনী [সম্পাদনা]
আমির নিউলি ১৯৬২ সালে টেকনিয়ন থেকে গণিতে বিসসি ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৬৭ সালে ওয়াইজম্যান ইন্সটিটিউট অব সায়েন্স থেকে ফলিত গণিতে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ডক্টরেটোত্তর গবেষণা সম্পন্ন করেন। তিনি ১৯৭৩ সালে তেল আবিব বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞানের প্রতিষ্ঠা করেন।[১] ১৯৭৬-১৯৭৭ সালে তিনি পেন্সিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৮২ সালে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এ এবং ১৯৮৬ সালে তিনি ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন এ ভিজিটিং অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৮১ সালে ওয়াইজম্যান ইন্সটিটিউট অব সায়েন্সের কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক ছিলেন। তিনি ১৯৯৯ সালে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানে যোগদান করেন।[২]
সম্মাননা ও পুরস্কার [সম্পাদনা]
- ফেলো, অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারি, ২০০৭
- সম্মানসূচক ডক্টরেট, University of Uppsala, Sweden, মে, ১৯৯৭
- সম্মানসূচক ডক্টরেট, Universite Joseph Fourier, Grenoble, France, ডিসেম্বর ১৯৯৮[৩]
- ১৯৯৬ সালের এসিএম প্রদত্ত টুরিং পুরস্কার বিজয়ী।