আদিগে ভাষা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| আদিগে адыгэбзэ adygabze, adəgăbză |
||
|---|---|---|
| যেসব রাষ্ট্রে প্রচলিত: | রাশিয়া, তুরস্ক, জর্ডান, সিরিয়া, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র, ম্যাসিডোনিয়া প্রজাতন্ত্র, ইরাক | |
| অঞ্চল: | রাশিয়া: আদিগেয়া প্রজাতন্ত্র | |
| মোট ভাষাভাষী সংখ্যা: | প্রায় ৫ লক্ষ | |
| ভাষা পরিবার: | ককেসীয় (বিতর্কিত) উত্তর ককেসীয় (বিতর্কিত) উত্তর-পশ্চিম ককেসীয় সির্কাসীয় আদিগে |
|
| প্রাতিষ্ঠানিক মর্যাদা | ||
| যেসব দেশের রাষ্ট্রভাষা: | আদিগেয়া প্রজাতন্ত্র | |
| নিয়ন্ত্রক সংস্থা: | নেই | |
| ভাষা কোডসমূহ | ||
| ISO 639-1: | none | |
| ISO 639-2: | ady | |
| ISO 639-3: | ady | |
| দ্রষ্টব্য: এই পাতায় ইউনিকোড-ভিত্তিক আন্তর্জাতিক ধ্বনিমূলক লিপি ব্যবহৃত হয়েছে। | ||
আদিগে ভাষা (ইংরেজি ভাষায়: Adyghe language, আদিগে ভাষায়: адыгaбзэ, adygabze, adəgăbză) রাশিয়ার আদিগে প্রজাতন্ত্রের দুইটি সরকারী ভাষার একটি; অন্যটি রুশ ভাষা। আদিগে জাতির বিভিন্ন গোত্র এই ভাষাতে কথা বলে। প্রতিটি গোত্র নিজস্ব উপভাষাতে কথা বলে।
রাশিয়ার মাটিতে প্রায় ১,২৮,০০০ লোক মাতৃভাষা হিসেবে আদিগে ভাষাতে কথা বলে। সারা বিশ্বে ভাষাটিতে প্রায় ৩ লক্ষ লোক কথা বলে। রুশ-ককেসীয় যুদ্ধের ফলে তুরস্কতে বিশ্বের সবচেয়ে বড় আদিগে ভাষাভাষী সম্প্রদায় অবস্থিত।
আদিগে একটি উত্তর-পশ্চিম ককেসীয় ভাষা। কাবার্দীয় ভাষা এর সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একটি ভাষা। উবিখ ভাষা, আবখাজ ভাষা এবং আবাজা ভাষা-ও আদিগে ভাষার সাথে সম্পর্কিত।
রুশ বিপ্লবের পর ভাষাটির প্রমিতকরণ সম্পন্ন হয়। ১৯৩৮ সাল থেকে আদিগে ভাষা সিরিলীয় লিপিতে লেখা হয়। তার আগে আরবি লিপি ও লাতিন লিপি ব্যবহার করা হত।