অ্যালেন গিন্সবার্গ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অ্যালেন গিন্সবার্গ
Allen Ginsberg und Peter Orlowski ArM.jpg
অ্যালেন গিন্সবার্গ বামে। ডানে তার জীবনসঙ্গী,
প্রেমিক ও বন্ধু কবি পিটার অরলোভস্কি
জন্ম আরউইন অ্যালেন গিন্সবার্গ
জুন ৩, ১৯২৬
নেওয়ার্ক, নিউ জার্সি, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যু এপ্রিল ৫, ১৯৯৭ (৭০ বছর)
নিউ ইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র
পেশা কবি, সংগ্রামী ও প্রাবন্ধিক
সাহিত্যিক আন্দোলন বিট, নব্য মার্কিন কবি, হিপ্পি, উত্তরাধুনিকতা

আরউইন অ্যালেন গিন্সবার্গ (৩রা জুন, ১৯২৬ - ৫ই এপ্রিল, ১৯৯৭) একজন মার্কিন কবি ও গীতিকার। তিনি বিখ্যাত কবিতা হাউল (১৯৫৬) রচনার জন্য সবচেয়ে বেশি খ্যাতি অর্জন করেছেন। এই কবিতাটি লিখেছিলেন তার বিট প্রজন্মের বন্ধুদের বরণ করে নিয়ে এবং বস্তুবাদের ধ্বংসাত্মক শক্তিকে আক্রমণ করে।

গিন্সবার্গ ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতীয় সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের সাথে ভারতে অবস্থিত বাংলাদেশী শরণার্থী শিবিরগুলোতে ঘুরে বেরিয়েছিলেন। এসময় যশোরের অভিজ্ঞতা নিয়ে একটি কবিতা লিখেন যার নাম সেপ্টেম্বর অন যশোর রোড। যুক্তরাষ্ট্রে ফিরে গিয়ে তার বন্ধু বব ডিলান ও অন্যদের সহায়তায় এই কবিতাটিকে তিনি গানে রূপ দিয়েছিলেন। কনসার্টে এই গান গেয়ে তারা বাংলাদেশী শরণার্থীদের সহায়তার জন্য অর্থ সংগ্রহ করেছিলেন।[১]

পরিচ্ছেদসমূহ

[সম্পাদনা] রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড

[সম্পাদনা] সমকামী অধিকার

তাঁর বিভন্ন কর্মকাণ্ডের মধ্যে সমকামিতা বিষয়ক কর্মকাণ্ডগুলো ছিলো সবচেয়ে প্রভাবশালী ও বিতর্কিত। তিনি সমকামীদের অধিকার ও স্বাধীনতা রক্ষায় আন্দোলন করেছিলেন। ১৯৪৩ সালে তিনি নিজেকে "সমকামীতার পর্বত" রূপে নিজেকে আবিস্কার করেন। এই ইচ্ছাটি তিনি খোলামেলাভাবে তাঁর কথাবার্তা ও কবিতায় প্রকাশ করেন। সমকামী বিয়ের ব্যাপারে নিদর্শন রাখতে তিনি তাঁর বন্ধু ও কবি পিটার অরলোভস্কিকে বিয়ে করেন। পরবর্তীতে সমকামী লেখকরা সমকামিতা বিষয়ক তাঁর খোলামেলা কথাবার্তার সৎসাহস প্রত্যক্ষ করেছেন, যা আগে দেখা যেতো শুধু কবরের ফলকেই।[২]

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. ছবির দেশে, কবিতার দেশে - সুনীল গঙ্গোপাধ্যায়
  2. Ginsberg, Allen. Deliberate Prose: Selected Essays 1952-1995. Harper Perennial, 2001. ISBN 0-06-093081-0

[সম্পাদনা] আরো পড়ুন

  • Bullough, Vern L. "Before Stonewall: Activists for Gay and Lesbian Rights in Historical Context." Harrington Park Press, 2002. pp 304–311.

[সম্পাদনা] বহিঃসংযোগ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ