কিয়োতো
| কিয়োতো 京都市 | |
|---|---|
| নির্ধারিত শহর | |
ওপর থেকে বামে: কিয়োমিজু-কেরা, আরাশিয়ামার বাঁশ বন, কিঙ্কাকু-জি, রিওআন-জি-এর পাথরের বাগান, কাৎসুরা ইম্পেরিয়াল ভিলা, ফুশিমি ইনারি-তাইশা-র সেনবোন তোরি তোরণ, হেইআন তীর্থ এবং কিয়োতো ইম্পেরিয়াল প্যালেস | |
![]() | |
কিয়োতো প্রশাসনিক অঞ্চলে কিয়োতোর অবস্থান | |
| স্থানাঙ্ক: ৩৫°০′৪২″ উত্তর ১৩৫°৪৬′৬″ পূর্ব / ৩৫.০১১৬৭° উত্তর ১৩৫.৭৬৮৩৩° পূর্ব | |
| দেশ | |
| অঞ্চল | কানসাই |
| প্রশাসনিক অঞ্চল | কিয়োতো প্রশাসনিক অঞ্চল |
| প্রতিষ্ঠিত | ৭৯৪ |
| সরকার | |
| • ধরন | মেয়র-কাউন্সিল |
| • শাসক | কিয়োতো সিটি অ্যাসেম্বলি |
| • মেয়র | কোজি মাৎসুই |
| আয়তন | |
| • নির্ধারিত শহর | ৮২৭.৮৩ বর্গকিমি (৩১৯.৬৩ বর্গমাইল) |
| সর্বোচ্চ উচ্চতা | ৯৭১ মিটার (৩,১৮৬ ফুট) |
| সর্বনিন্ম উচ্চতা | ৯ মিটার (৩০ ফুট) |
| জনসংখ্যা (১ অক্টোবর, ২০২০)[১] | |
| • নির্ধারিত শহর | ১৪,৬৩,৭২৩ |
| • ক্রম | ৯ম, জাপান |
| • জনঘনত্ব | ১,৮০০/বর্গকিমি (৪,৬০০/বর্গমাইল) |
| • মহানগর[১][২] | ৩৭,৮৩,০১৪ |
| সময় অঞ্চল | জাপান মান সময় (ইউটিসি+৯) |
| - বৃক্ষ | উইপিং উইলো, জাপানি ম্যাপেল এবং কাৎসুরা |
| - ফুল | ক্যামেলিয়া, আজালিয়া এবং সুগার চেরি |
| ওয়েবসাইট | city.kyoto.lg.jp |
| কিয়োতো | |||||||
কাঞ্জি-তে "কিয়োতো" | |||||||
| জাপানি নাম | |||||||
|---|---|---|---|---|---|---|---|
| কাঞ্জি | 京都 | ||||||
| |||||||
কিয়োতো (জাপানি: 京都, কিয়োতো [kʲoꜜː.to] ), আনুষ্ঠানিকভাবে কিয়োতো শহর (京都市 কিয়োতো-শি, [kʲoː.toꜜ.ɕi] ), হলো জাপানের বৃহত্তম এবং সবচেয়ে জনবহুল দ্বীপ হনশুর কানসাই অঞ্চলে অবস্থিত কিয়োতো প্রশাসনিক অঞ্চলের রাজধানী শহর। ২০২০-এর হিসাব অনুযায়ী[হালনাগাদ] অনুযায়ী, এই শহরের জনসংখ্যা ছিল ১.৪৬ মিলিয়ন, যা এটিকে জাপানের নবম জনবহুল শহরে পরিণত করেছে। কিয়োতো প্রশাসনিক অঞ্চলের অর্ধেকেরও বেশি (৫৬.৮%) মানুষ এই শহরে বাস করে। শহরটি বৃহত্তর কিয়োতো মেট্রোপলিটন এলাকার সাংস্কৃতিক কেন্দ্র, যেখানে প্রায় ৩.৮ মিলিয়ন মানুষ বাস করে। এটি ওসাকা এবং কোবের সাথে কেইহানশিন মেট্রোপলিটন এলাকারও একটি অংশ।
কিয়োতো জাপানের প্রাচীনতম পৌরসভাগুলোর মধ্যে একটি। ৭৯৪ সালে সম্রাট কানমু কর্তৃক এটি জাপানের রাজদরবারের নতুন কেন্দ্র হিসেবে নির্বাচিত হয়েছিল। মূল শহরটির নাম ছিল হেইআন-কিয়ো, যা ঐতিহ্যবাহী চীনা ফেং শ্যুই অনুসারে প্রাচীন চীনা রাজধানী ছাংআন এবং লুওইয়াংয়ের আদলে সাজানো হয়েছিল। জাপানের সম্রাটরা পরবর্তী একাদশ শতাব্দী ধরে ১৮৬৯ সাল পর্যন্ত কিয়োতো থেকে শাসন করেছিলেন। এটি মুরোমাচি যুগ, সেনগোকু যুগ এবং বোশিন যুদ্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী ছিল। মেইজি পুনর্গঠনের পর রাজধানী কিয়োতো থেকে টোকিওতে স্থানান্তর করা হয়। আধুনিক কিয়োতো পৌরসভা ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শহরটি বড় ধরনের ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পেয়েছিল এবং এর ফলে এর যুদ্ধ-পূর্ব সাংস্কৃতিক ঐতিহ্য অনেকাংশে সংরক্ষিত হয়েছে।
কিয়োতোকে জাপানের সাংস্কৃতিক রাজধানী হিসেবে বিবেচনা করা হয় এবং এটি একটি প্রধান পর্যটন কেন্দ্র। এটি অসংখ্য বৌদ্ধ মন্দির, শিন্তো তীর্থ, প্রাসাদ এবং উদ্যানের আবাসস্থল, যার মধ্যে কয়েকটিকে ইউনেস্কো সম্মিলিতভাবে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছে। উল্লেখযোগ্য স্থানগুলোর মধ্যে রয়েছে কিয়োতো ইম্পেরিয়াল প্যালেস, কিয়োমিজু-কেরা, কিঙ্কাকু-জি, জিঙ্কাকু-জি এবং কিয়োতো টাওয়ার। আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন ভিডিও গেম কোম্পানি নিন্টেন্ডোর সদর দপ্তর কিয়োতোতে অবস্থিত। কিয়োতো দেশের উচ্চশিক্ষারও একটি কেন্দ্র, এবং এর প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে কিয়োতো বিশ্ববিদ্যালয়, যা জাপানের দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয়।
ইতিহাস
[সম্পাদনা]উৎপত্তি
[সম্পাদনা]প্রচুর প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে জানা যায় যে, কিয়োতো এলাকায় পুরা প্রস্তর যুগ থেকেই মানব বসতি শুরু হয়েছিল,[৩] যদিও ৬ষ্ঠ শতকের আগে এই অঞ্চলে মানুষের কার্যকলাপ সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না। ধারণা করা হয়, প্রায় ৬ষ্ঠ শতকের দিকে শিমোগামো তীর্থ প্রতিষ্ঠিত হয়েছিল।[তথ্যসূত্র প্রয়োজন] কিয়োতো জাপানের রাজধানী হওয়ার আগে, এশীয় মূল ভূখণ্ড থেকে আসা অভিবাসীরা এই এলাকার উন্নয়নে অবদান রেখেছিল।
৮ম শতাব্দীতে, যখন শক্তিশালী বৌদ্ধ যাজকরা সাম্রাজ্যিক সরকারের কার্যকলাপে জড়িত হয়ে পড়েন, তখন সম্রাট কানমু নারার ধর্মীয় প্রতিষ্ঠান থেকে দূরত্ব বজায় রাখার জন্য রাজধানী স্থানান্তর করার সিদ্ধান্ত নেন। তার চূড়ান্ত পছন্দ ইয়ামাশিরো প্রদেশের কাডোনো জেলার উদা গ্রাম ছিল।[৪]
নতুন শহর, হেইআন-কিয়ো (平安京, "শান্তি ও সৌম্যতার রাজধানী"), চীনা তাং রাজবংশের রাজধানী ছাংআনের আদলে তৈরি করা হয়েছিল।[৫] এটি ৭৯৪ সালে জাপানের রাজদরবারের কেন্দ্রে পরিণত হয় এবং এর মাধ্যমে জাপানি ইতিহাসে হেইআন যুগের সূচনা হয়। যদিও সামরিক শাসকরা তাদের সরকার কিয়োতোতে (মুরোমাচি শোগুনতন্ত্র) বা অন্যান্য শহরে যেমন কামাকুরা (কামাকুরা শোগুনতন্ত্র) এবং এদো (তোকুগাওয়া শোগুনতন্ত্র) তে প্রতিষ্ঠা করেছিলেন, তবুও সাম্রাজ্যিক পুনর্গঠনের সময় ১৮৬৯ সালে রাজদরবার টোকিওতে স্থানান্তরিত হওয়ার আগ পর্যন্ত কিয়োতোই জাপানের রাজধানী ছিল।
সামন্ততান্ত্রিক যুগ
[সম্পাদনা]সেনগোকু যুগে, শহরটি ১৪৬৭-১৪৭৭ সালের ওনিন যুদ্ধে ব্যাপক ধ্বংসযজ্ঞের শিকার হয় এবং ১৬শ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত পুরোপুরি পুনরুদ্ধার হয়নি।[৬] যুদ্ধের সময়, সামুরাই গোষ্ঠীগুলোর লড়াই রাস্তায় ছড়িয়ে পড়ে এবং এতে রাজদরবারের অভিজাতবর্গ (কুগে) এবং ধর্মীয় গোষ্ঠীগুলোও জড়িয়ে পড়ে। অভিজাতদের প্রাসাদগুলো দুর্গে রূপান্তরিত হয়, প্রতিরক্ষার জন্য শহরজুড়ে গভীর পরিখা খনন করা হয় এবং অসংখ্য ভবন পুড়িয়ে দেওয়া হয়। এর পর থেকে শহরটি আর কখনও এত ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখেনি।
১৬শ শতাব্দীর শেষের দিকে, তোয়োতোমি হিদেয়োশি নতুন রাস্তা তৈরি করে শহরটিকে পুনর্গঠন করেন, যা মধ্য কিয়োতোর উত্তর-দক্ষিণ রাস্তার সংখ্যা দ্বিগুণ করে দেয়। হিদেয়োশি শহরকে ঘিরে ওডোই (御土居) নামক মাটির প্রাচীরও নির্মাণ করেন। মধ্য কিয়োতোর তেরামাচি স্ট্রিট একটি বৌদ্ধ মন্দির এলাকা, যেখানে হিদেয়োশি শহরের মন্দিরগুলোকে একত্রিত করেছিলেন।
- গ্যালারি
- রাকুচু রাকুউগাই জু, ১৬শ শতকের মধ্য কিয়োতোর একটি চিত্র, যেখানে গিয়ন মাৎসুরির ট্যাবলো (মাঝে) এবং কিয়োমিজু-কেরা (উপরে ডানে) দেখা যাচ্ছে
প্রারম্ভিক আধুনিক যুগ
[সম্পাদনা]১৬০৩ সালে, এদোতে (বর্তমান টোকিও) তোকুগাওয়া শোগুনতন্ত্র প্রতিষ্ঠিত হয়, যা এদো যুগের সূচনা করে। তা সত্ত্বেও, জাপানের তিনটি প্রধান শহরের মধ্যে কিয়োতো অন্যতম হিসেবে সমৃদ্ধি লাভ করে, অন্য দুটি ছিল ওসাকা এবং এদো। এই যুগের শেষের দিকে, ১৮৬৪ সালের হামাগুরি বিদ্রোহে শহরের ২৮,০০০ বাড়ি পুড়িয়ে দেওয়া হয়, যা তোকুগাওয়া শোগুনতন্ত্রের প্রতি বিদ্রোহীদের অসন্তোষ প্রকাশ করে।[৭]
- গ্যালারি
- কিয়োতোর এবং এর আশেপাশের দৃশ্য (আনুমানিক ১৬১৫)
- হেইআন-কিয়োর মানচিত্র, ১৬৯৬
আধুনিক যুগ
[সম্পাদনা]মেইজি যুগের শুরুতে, ১৮৬৯ সালে সম্রাটের কিয়োতো থেকে টোকিওতে স্থানান্তর কিয়োতোর অর্থনৈতিক ও প্রশাসনিক অবস্থানকে হুমকির মুখে ফেলে দেয়। এর ফলে, শহর সরকার এবং স্থানীয় ব্যবসায়ীরা এর শিল্প ভিত্তি শক্তিশালী করতে এবং আধুনিকীকরণের জন্য একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করে।[৮] [৯]
প্রধান শিল্প উন্নয়ন
[সম্পাদনা]- বিওয়া হ্রদ খাল: ১৮৮৫ সালে বিওয়া হ্রদ খালের নির্মাণ শুরু হয় এবং ১৮৯০ সালের ৯ এপ্রিল এটি সম্পন্ন হয়। ২০ কিলোমিটার দীর্ঘ এই জলপথটি বিওয়া হ্রদকে কিয়োতোর সাথে সংযুক্ত করে, যা পানীয় জল, সেচ এবং ১৮৯৫ সাল থেকে কারখানা ও রাস্তার আলোর জন্য জলবিদ্যুৎ সরবরাহ করত।[১০] এটি জাপানের প্রথম বৈদ্যুতিক ট্রাম লাইন স্থাপনেও সাহায্য করে।[১১]
পশ্চিমা স্থাপত্য শৈলীর গ্রহণ
[সম্পাদনা]মেইজি যুগের শেষের দিকের সরকারি ভবনগুলোতে আধুনিকতার প্রতীক হিসেবে ইউরোপীয় এবং আমেরিকান নকশার উপাদান অন্তর্ভুক্ত করা হয়:
- রিউকোকু বিশ্ববিদ্যালয় প্রধান হল: এটি একটি ইট ও কাঠের কাঠামো, যা ব্রিটিশ কলেজ স্থাপত্য দ্বারা প্রভাবিত এবং ১৮৭৯ সালে সম্পন্ন হয়।[১২]
- কিয়োতো জাতীয় জাদুঘর: এটি ১৮৯৫ সালে সম্পন্ন হয় এবং এটি একটি ফরাসি দ্বিতীয় সাম্রাজ্য শৈলীতে নির্মিত হয়েছিল।[১৩]
- গ্যালারি
- কিয়োতো জাতীয় জাদুঘর
- ফরাসি দ্বিতীয় সাম্রাজ্য থেকে প্যারিস অপেরা
আধুনিক কিয়োতো শহরটি আনুষ্ঠানিকভাবে ১৮৮৯ সালের ১ এপ্রিল গঠিত হয় এবং ১৯৩২ সালের মধ্যে, শহরের জনসংখ্যা দশ লক্ষ ছাড়িয়ে যায়।[১৪]
সমসাময়িক ইতিহাস
[সম্পাদনা]
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে যুক্তরাষ্ট্র কিয়োতোকে পারমাণবিক বোমা দিয়ে লক্ষ্যবস্তু করার কথা বিবেচনা করেছিল, কারণ শহরটির গুরুত্ব এতটাই বেশি ছিল যে এর ধ্বংস জাপানকে আত্মসমর্পণে রাজি করাতে পারত।[১৫] অবশেষে, হেনরি এল. স্টিমসনের পীড়াপীড়িতে, শহরটিকে লক্ষ্যবস্তুর তালিকা থেকে সরিয়ে নাগাসাকিকে প্রতিস্থাপন করা হয়। শহরটি প্রচলিত বোমাবর্ষণ থেকেও মূলত রক্ষা পেয়েছিল।[১৬]
এর ফলে, কিয়োতো জাপানের কয়েকটি শহরের মধ্যে একটি, যেখানে এখনও প্রচুর যুদ্ধ-পূর্ব ভবন রয়েছে, যেমন ঐতিহ্যবাহী টাউনহাউস যা মাচিয়া নামে পরিচিত। তবে, আধুনিকীকরণ ক্রমাগত ঐতিহ্যবাহী কিয়োতোকে ভেঙে নতুন স্থাপত্যের দিকে নিয়ে যাচ্ছে, যেমন কিয়োতো স্টেশন কমপ্লেক্স।
কিয়োতো ১৯৫৬ সালের ১ সেপ্টেম্বর একটি সরকারি অধ্যাদেশ দ্বারা নির্ধারিত শহর হয়। ১৯৯৪ সালে, কিয়োতোর ১৭টি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করা হয়। ১৯৯৭ সালে, কিয়োতো সেই সম্মেলনের আয়োজন করে, যার ফলে কিয়োতো প্রোটোকল গৃহীত হয়েছিল।
অর্থনীতি
[সম্পাদনা]| বছর | মার্কিন ডলার |
|---|---|
| ১৯৭৫ | ৫,৩২৪ |
| ১৯৮০ | ৯,৫২৩ |
| ১৯৮৫ | ১৩,৮৭০ |
| ১৯৯০ | ২০,৪১৩ |
| ১৯৯৫ | ২৩,৬২৭ |
| ২০০০ | ২৬,৯৭৮ |
| ২০০৫ | ৩২,১৮৯ |
| ২০১০ | ৩৬,৩০৬ |
| ২০১৫ | ৪১,৪১০ |


তথ্য প্রযুক্তি এবং ইলেকট্রনিক্স কিয়োতোর প্রধান শিল্প। এই শহরে নিন্টেন্ডো, ইন্টেলিজেন্ট সিস্টেমস, স্ক্রিন হোল্ডিংস,[১৯] তোসে, হাতেনা, ওমরন,[২০] কিয়োসেরা, শিমাজু,[২১] রোহম,[২২] হোরিবা,[২৩] নিডেক,[২৪] নিচিকন,[২৫] নিশিন ইলেকট্রিক,[২৬] এবং জিএস ইউয়াসা-র মতো বিখ্যাত সংস্থাগুলোর সদর দপ্তর অবস্থিত।
দেশি ও বিদেশি পর্যটন কিয়োতোর অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ২০১৪ সালে, শহর কর্তৃপক্ষ ঘোষণা করে যে রেকর্ড সংখ্যক পর্যটক কিয়োতো ভ্রমণ করেছিল।[২৭] কোভিড-১৯ মহামারীর সময় পর্যটনে তীব্র মন্দার কারণে, ২০২১ সালে মেয়র "আগামী দশকে দেউলিয়া হওয়ার সম্ভাবনা" স্বীকার করেন এবং প্রশাসনে কর্মী ছাঁটাই এবং সামাজিক সহায়তায় অর্থ কমানোর ঘোষণা দেন।[২৮]
ঐতিহ্যবাহী জাপানি কারুশিল্পও কিয়োতোর একটি প্রধান শিল্প; কিয়োতোর কিমোনো তাঁতিরা বিশেষভাবে বিখ্যাত, এবং শহরটি কিমোনো উৎপাদনের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। সাকে তৈরি করা কিয়োতোর আরেকটি উল্লেখযোগ্য ঐতিহ্যবাহী শিল্প, এবং প্রধান সাকে প্রস্তুতকারক গেক্কেইকান এবং তাকারা হোল্ডিংস-এর সদর দপ্তর কিয়োতোতে অবস্থিত।
কিয়োতোতে সদর দপ্তর রয়েছে এমন অন্যান্য উল্লেখযোগ্য ব্যবসার মধ্যে রয়েছে আইফুল, ইশিদা, নিসেন হোল্ডিংস, গিয়োজা নো ওশো, সাগাওয়া এক্সপ্রেস, ভোকস, এবং ওয়াকোল।
শিক্ষা
[সম্পাদনা]প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা
[সম্পাদনা]১ মে, ২০২৩ তারিখের হিসাব অনুযায়ী, কিয়োতোতে ১৫৪টি পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল, যেখানে মোট ৫৫,৭৩৬ জন ছাত্রছাত্রী পড়াশোনা করত। মাধ্যমিক পর্যায়ে, ৬৬টি পৌর সরকারি জুনিয়র হাই স্কুলে ২৭,০৪৬ জন এবং ১১টি পৌর সরকারি সিনিয়র হাই স্কুলে ৫,১১৭ জন শিক্ষার্থী ছিল।[২৯] সরকারি ব্যবস্থার পাশাপাশি, শহরে বিভিন্ন আন্তর্জাতিক পাঠ্যক্রমের জন্য বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে:
- কিয়োতো আন্তর্জাতিক স্কুল: এটি একটি আইবি ওয়ার্ল্ড স্কুল, যা ইংরেজি, জাপানি এবং কোরীয় ভাষায় ত্রিভাষিক শিক্ষা প্রদান করে।
- রিৎসুমেইকান উজি জুনিয়র অ্যান্ড সিনিয়র হাই স্কুল: এটি জাপানি জাতীয় কোর্সের পাশাপাশি আইবি প্রোগ্রামও প্রদান করে।
- দোশিশা আন্তর্জাতিক স্কুল: এটি একটি আইবি ওয়ার্ল্ড স্কুল, যেখানে ইংরেজিতে পাঠদান করা হয়।
- লিসে ফ্রঁসে ইন্টারন্যাসিওনাল দে কিয়োতো: এটি প্রি-স্কুল থেকে হাই স্কুল পর্যন্ত ফরাসি ভাষায় শিক্ষা প্রদান করে এবং ফ্রান্সের জাতীয় শিক্ষা মান অনুসরণ করে।
উচ্চ শিক্ষা
[সম্পাদনা]
৪০টি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্র হওয়ায়, কিয়োতো জাপানের অন্যতম একটি একাডেমিক কেন্দ্র।[৩০] কিয়োতো বিশ্ববিদ্যালয় সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত এবং এর প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আটজন নোবেল বিজয়ী এবং দুজন জাপানের প্রধানমন্ত্রী রয়েছেন।[৩১][৩২] রিসার্চ ইনস্টিটিউট ফর ম্যাথমেটিক্যাল সায়েন্সেস এবং ইউকাওয়া ইনস্টিটিউট ফর থিওরেটিক্যাল ফিজিক্স, উভয়ই এই বিশ্ববিদ্যালয়ের অংশ, এবং প্রভাবশালী গণিতবিদ ও পদার্থবিদদের সাথে যুক্ত। দোশিশা বিশ্ববিদ্যালয় এবং রিৎসুমেইকান বিশ্ববিদ্যালয়-এর মতো বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোও এই শহরে অবস্থিত।
কনসোর্টিয়াম অব ইউনিভার্সিটিস ইন কিয়োতো হলো কিয়োতো-ভিত্তিক একটি উচ্চ শিক্ষা নেটওয়ার্ক, যা তিনটি জাতীয় বিশ্ববিদ্যালয়, তিনটি সরকারি (প্রশাসনিক ও পৌর) বিশ্ববিদ্যালয়, ৪৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং আরও পাঁচটি সংস্থা নিয়ে গঠিত। এই কনসোর্টিয়াম কোনো ডিগ্রি প্রদান করে না, তবে সদস্য বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের অন্য সদস্য বিশ্ববিদ্যালয়গুলোতে কোর্স করার সুযোগ দেয়।[৩৩]
জাপানি বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাড়াও, অন্যান্য দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোও এই শহরে তাদের কার্যক্রম পরিচালনা করে। কিয়োতো কনসোর্টিয়াম ফর জাপানিজ স্টাডিজ (KCJS) হলো ১৪টি আমেরিকান বিশ্ববিদ্যালয়ের একটি গোষ্ঠী, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জাপানি ভাষা ও সংস্কৃতি বিষয়ে বিদেশে শিক্ষা কার্যক্রম চালায়।[৩৪]
ভূগোল
[সম্পাদনা]ভূখণ্ড
[সম্পাদনা]কিয়োতো একটি উপত্যকায় অবস্থিত, যা ইয়ামাশিরো (বা কিয়োতো) অববাহিকার অংশ। এটি তাম্বা উচ্চভূমি নামে পরিচিত পার্বত্য অঞ্চলের পূর্বাংশে অবস্থিত। ইয়ামাশিরো অববাহিকাটি তিন দিক থেকে হিগাশিয়ামা, কিতায়ামা এবং নিশিয়ামা (অর্থাৎ "পূর্ব পর্বত", "উত্তর পর্বত" এবং "পশ্চিম পর্বত") নামে পরিচিত পর্বত দ্বারা বেষ্টিত, যার সর্বোচ্চ উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১,০০০ মিটার (৩,২৮১ ফুট)। এই অভ্যন্তরীণ অবস্থানের ফলে এখানকার গ্রীষ্মকাল গরম এবং শীতকাল ঠান্ডা হয়। এই অববাহিকায় তিনটি নদী রয়েছে: দক্ষিণে উজি নদী, পশ্চিমে কাৎসুরা নদী এবং পূর্বে কামো নদী। কিয়োতো শহরটি কিয়োতো প্রশাসনিক অঞ্চলের ১৭.৯% জায়গা জুড়ে রয়েছে এবং এর মোট আয়তন ৮২৭.৯ বর্গকিলোমিটার (৩১৯.৭ মা২)।
কিয়োতো একটি বিশাল প্রাকৃতিক ভূগর্ভস্থ জলস্তরের উপরে অবস্থিত, যা শহরটিকে পর্যাপ্ত মিষ্টি জল সরবরাহ করে। তবে, ব্যাপক নগরায়নের কারণে, ভূগর্ভস্থ জলস্তরে বৃষ্টির পানি জমার পরিমাণ কমে যাচ্ছে এবং এলাকার কূপগুলো ক্রমবর্ধমান হারে শুকিয়ে যাচ্ছে।
জলবায়ু
[সম্পাদনা]কিয়োতোর জলবায়ু আর্দ্র উপক্রান্তীয় জলবায়ু ধরনের (কোপেন: Cfa)। এখানে তাপমাত্রা ও বৃষ্টিপাতের সুস্পষ্ট ঋতুভিত্তিক তারতম্য দেখা যায়। গ্রীষ্মকাল গরম ও আর্দ্র, কিন্তু শীতকাল তুলনামূলকভাবে ঠান্ডা এবং মাঝে মাঝে তুষারপাত হয়। কিয়োতোর বর্ষা মৌসুম জুনের মাঝামাঝি সময়ে শুরু হয়ে জুলাইয়ের শেষ পর্যন্ত স্থায়ী হয়। কিয়োতো, জাপানের বেশিরভাগ প্রশান্ত মহাসাগরীয় উপকূল এবং কেন্দ্রীয় অঞ্চলের মতোই, গ্রীষ্ম ও শরৎকালে টাইফুনের ঝুঁকিতে থাকে।
| কিয়োতো (১৯৯১−২০২০ নর্মাল, ১৮৮০−বর্তমান পর্যন্ত সর্বোচ্চ- সর্বনিম্ন)-এর আবহাওয়া সংক্রান্ত তথ্য | |||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| মাস | জানু | ফেব্রু | মার্চ | এপ্রিল | মে | জুন | জুলাই | আগস্ট | সেপ্টে | অক্টো | নভে | ডিসে | বছর |
| সর্বোচ্চ রেকর্ড °সে (°ফা) | ১৯.৯ (৬৭.৮) |
২২.৯ (৭৩.২) |
২৫.৭ (৭৮.৩) |
৩০.৭ (৮৭.৩) |
৩৪.৯ (৯৪.৮) |
৩৬.৮ (৯৮.২) |
৩৯.৮ (১০৩.৬) |
৩৯.৮ (১০৩.৬) |
৩৮.১ (১০০.৬) |
৩৩.৬ (৯২.৫) |
২৬.৯ (৮০.৪) |
২২.৮ (৭৩.০) |
৩৯.৮ (১০৩.৬) |
| সর্বোচ্চ গড় °সে (°ফা) | ৯.১ (৪৮.৪) |
১০.০ (৫০.০) |
১৪.১ (৫৭.৪) |
২০.১ (৬৮.২) |
২৫.১ (৭৭.২) |
২৮.১ (৮২.৬) |
৩২.০ (৮৯.৬) |
৩৩.৭ (৯২.৭) |
২৯.২ (৮৪.৬) |
২৩.৪ (৭৪.১) |
১৭.৩ (৬৩.১) |
১১.৬ (৫২.৯) |
২১.১ (৭০.০) |
| দৈনিক গড় °সে (°ফা) | ৪.৮ (৪০.৬) |
৫.৪ (৪১.৭) |
৮.৮ (৪৭.৮) |
১৪.৪ (৫৭.৯) |
১৯.৫ (৬৭.১) |
২৩.৩ (৭৩.৯) |
২৭.৩ (৮১.১) |
২৮.৫ (৮৩.৩) |
২৪.৪ (৭৫.৯) |
১৮.৪ (৬৫.১) |
১২.৫ (৫৪.৫) |
৭.২ (৪৫.০) |
১৬.২ (৬১.২) |
| সর্বনিম্ন গড় °সে (°ফা) | ১.৫ (৩৪.৭) |
১.৬ (৩৪.৯) |
৪.৩ (৩৯.৭) |
৯.২ (৪৮.৬) |
১৪.৫ (৫৮.১) |
১৯.২ (৬৬.৬) |
২৩.৬ (৭৪.৫) |
২৪.৭ (৭৬.৫) |
২০.৭ (৬৯.৩) |
১৪.৪ (৫৭.৯) |
৮.৪ (৪৭.১) |
৩.৫ (৩৮.৩) |
১২.১ (৫৩.৮) |
| সর্বনিম্ন রেকর্ড °সে (°ফা) | −১১.৯ (১০.৬) |
−১১.৬ (১১.১) |
−৮.২ (১৭.২) |
−৪.৪ (২৪.১) |
−০.৩ (৩১.৫) |
৪.৯ (৪০.৮) |
১০.৬ (৫১.১) |
১১.৮ (৫৩.২) |
৭.৮ (৪৬.০) |
০.২ (৩২.৪) |
−৪.৪ (২৪.১) |
−৯.৪ (১৫.১) |
−১১.৯ (১০.৬) |
| অধঃক্ষেপণের গড় মিমি (ইঞ্চি) | ৫৩.৩ (২.১০) |
৬৫.১ (২.৫৬) |
১০৬.২ (৪.১৮) |
১১৭.০ (৪.৬১) |
১৫১.৪ (৫.৯৬) |
১৯৯.৭ (৭.৮৬) |
২২৩.৬ (৮.৮০) |
১৫৩.৮ (৬.০৬) |
১৭৮.৫ (৭.০৩) |
১৪৩.২ (৫.৬৪) |
৭৩.৯ (২.৯১) |
৫৭.৩ (২.২৬) |
১,৫২২.৯ (৫৯.৯৬) |
| তুষারপাতের গড় সেমি (ইঞ্চি) | ৫ (২.০) |
৭ (২.৮) |
১ (০.৪) |
০ (০) |
০ (০) |
০ (০) |
০ (০) |
০ (০) |
০ (০) |
০ (০) |
০ (০) |
২ (০.৮) |
১৫ (৫.৯) |
| অধঃক্ষেপণ দিনগুলির গড় (≥ ০.৫ mm) | ৮.১ | ৮.৯ | ১১.২ | ১০.৬ | ১০.৮ | ১৩.২ | ১২.৬ | ৯.৩ | ১১.১ | ৯.৪ | ৭.৪ | ৮.২ | ১২০.৮ |
| আপেক্ষিক আদ্রতার গড় (%) | ৬৭ | ৬৫ | ৬১ | ৫৯ | ৬০ | ৬৬ | ৬৯ | ৬৬ | ৬৭ | ৬৮ | ৬৮ | ৬৮ | ৬৫ |
| মাসিক সূর্যালোক ঘণ্টার গড় | ১২৩.৫ | ১২২.২ | ১৫৫.৪ | ১৭৭.৩ | ১৮২.৪ | ১৩৩.১ | ১৪২.৭ | ১৮২.৭ | ১৪২.৭ | ১৫৬.০ | ১৪০.৭ | ১৩৪.৪ | ১,৭৯৩.১ |
| উৎস: জাপান আবহাওয়া সংস্থা[৩৫] | |||||||||||||
প্রশাসনিক বিভাগ
[সম্পাদনা]১৮৭০-এর দশকে, শহরটি একটি উত্তর ওয়ার্ড (কামিজিও-কু) এবং একটি দক্ষিণ ওয়ার্ডে (শিমোগিও-কু) বিভক্ত ছিল। ১৮৮৯ সালে এই ওয়ার্ডগুলোকে একত্রিত করে আধুনিক কিয়োতো পৌরসভা তৈরি করা হয়।
১৯২০ থেকে ১৯৭০-এর দশকের মধ্যে বেশ কয়েকটি পৌরসভা একীকরণের ফলে, সমসাময়িক কিয়োতো শহরটি এগারোটি ওয়ার্ডে (区 কু) বিভক্ত হত। সিটি হল নাকাজিও-কু-তে অবস্থিত, এবং কিয়োতো প্রশাসনিক অঞ্চলের কার্যালয়গুলো বর্তমান কামিজিও-কু-তে অবস্থিত।
| কিয়োতোর ওয়ার্ডসমূহ | ||||||
|---|---|---|---|---|---|---|
| স্থানের নাম | কিয়োতোর মানচিত্র | |||||
| রোমাজি | কাঞ্জি | জনসংখ্যা[৩৬] | আয়তন (বর্গ কিমি) | জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কিমি) | ||
| ১ | কিতা-কু | 北区 | ১১৭,১৬৫ | ৯৪.৮৮ | ১,২৩০ | |
| ২ | কামিজিও-কু | 上京区 | ৮৩,৮৩২ | ৭.০৩ | ১১,৯০০ | |
| ৩ | নাকাজিও-কু (প্রশাসনিক কেন্দ্র) | 中京区 | ১১০,৪৮৮ | ৭.৪১ | ১৪,৯০০ | |
| ৪ | শিমোগিও-কু | 下京区 | ৮২,৭৮৪ | ৬.৭৮ | ১২,২০০ | |
| ৫ | মিনামি-কু | 南区 | ১০১,৯৭০ | ১৫.৮১ | ৬,৪৫০ | |
| ৬ | নিশিকিও-কু | 西京区 | ১৪৯,৮৩৭ | ৫৯.২৪ | ২,৫৩০ | |
| ৭ | উকিও-কু | 右京区 | ২০২,০৪৭ | ২৯২.০৭ | ৬৯০ | |
| ৮ | সাকিও-কু | 左京区 | ১৬৬,০৩৯ | ২৪৬.৭৭ | ৬৭০ | |
| ৯ | হিগাশিয়ামা-কু | 東山区 | ৩৬,৬০২ | ৭.৪৮ | ৪,৮৯০ | |
| ১০ | ইয়ামাশিনা-কু | 山科区 | ১৩৫,১০১ | ২৮.৭০ | ৪,৭১০ | |
| ১১ | ফুশিমি-কু | 伏見区 | ২৭৭,৮৫৮ | ৬১.৬৬ | ৪,৫১০ | |
নগরচিত্র
[সম্পাদনা]কিয়োতোতে প্রায় ২,০০০ মন্দির ও তীর্থস্থান রয়েছে।[৩৭] প্রধান বাণিজ্যিক এলাকাটি কিয়োতো ইম্পেরিয়াল প্যালেসের দক্ষিণে অবস্থিত। শহরের কেন্দ্রে, তেরামাচি স্ট্রিট এবং শিনকিওগোকু স্ট্রিট-এর মতো বেশ কয়েকটি ছাউনিযুক্ত শপিং আর্কেড রয়েছে, যা শুধুমাত্র পথচারীদের জন্য উন্মুক্ত।
মূল শহরটি ঐতিহ্যবাহী চীনা ফেং শ্যুই অনুসারে প্রাচীন চীনা রাজধানী ছাংআন/লুওইয়াংয়ের আদলে সাজানো হয়েছিল। ইম্পেরিয়াল প্যালেসটি দক্ষিণমুখী ছিল, যার ফলে উকিও (রাজধানীর ডান অংশ) পশ্চিমে এবং সাকিও (বাম অংশ) পূর্বে অবস্থিত ছিল। কামিজিও-কু, নাকাজিও-কু এবং শিমোগিও-কু-র আধুনিক ওয়ার্ডগুলোর রাস্তাগুলো এখনও গ্রিড প্যাটার্ন অনুসরণ করে।
- গ্যালারি
- শোরেন-ইন থেকে কিয়োতোর কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকার দৃশ্য (২০২০)
- হিগাশিয়ামা থেকে কিয়োতোর রাতের দৃশ্য (২০২১)
- কিয়োতো স্টেশন (২০১৮)
- গিয়ন (২০১৫)
- পন্তো-চো (২০১০)
- ওকাজাকি পার্ক (২০০৯)
জনসংখ্যা
[সম্পাদনা]| বছর | জন. | ±% |
|---|---|---|
| 1873 | ২,৩৮,৬৬৩ | — |
| 1889 | ২,৭৯,১৬৫ | +17.0% |
| 1900 | ৩,৭১,৬০০ | +33.1% |
| 1910 | ৪,৭০,০৩৩ | +26.5% |
| 1920 | ৭,৩৬,৪৬২ | +56.7% |
| 1925 | ৮,৬০,৮৭৮ | +16.9% |
| 1930 | ৯,৮৭,৭৭৭ | +14.7% |
| 1935 | ১১,১৭,৪৩৯ | +13.1% |
| 1940 | ১১,২৭,৮৭০ | +0.9% |
| 1945 | ১০,৪১,৭০০ | −7.6% |
| 1950 | ১১,৩০,১৮৫ | +8.5% |
| 1955 | ১২,২৯,৮০৮ | +8.8% |
| 1960 | ১২,৯৫,০১২ | +5.3% |
| 1965 | ১৩,৭৪,১৫৯ | +6.1% |
| 1970 | ১৪,২৭,৩৭৬ | +3.9% |
| 1975 | ১৪,৬৮,৮৩৩ | +2.9% |
| 1980 | ১৪,৭৩,০৬৫ | +0.3% |
| 1985 | ১৪,৮৬,৪০২ | +0.9% |
| 1990 | ১৪,৬১,১০৩ | −1.7% |
| 1995 | ১৪,৭০,৯০২ | +0.7% |
| 2000 | ১৪,৬৭,৭৮৫ | −0.2% |
| 2005 | ১৪,৭৪,৮১১ | +0.5% |
| 2010 | ১৪,৭৪,০১৫ | −0.1% |
| 2015 | ১৪,৭৫,১৮৩ | +0.1% |
| 2020 | ১৪,৬৩,৭২৩ | −0.8% |
| উৎস: [১৪] | ||
১৬শ শতাব্দীর শেষভাগ পর্যন্ত কিয়োতো জাপানের বৃহত্তম শহর ছিল, এরপর ওসাকা এবং এদোর জনসংখ্যা এটিকে ছাড়িয়ে যায়।[৩৮] দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, কিয়োতো কোবে এবং নাগোইয়ার সাথে জাপানের চতুর্থ বা পঞ্চম বৃহত্তম শহর হওয়ার জন্য প্রতিযোগিতা করত। যুদ্ধের ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পাওয়ায়, ১৯৪৭ সালে এটি আবার তৃতীয় বৃহত্তম শহর হয়। ১৯৬০ সাল নাগাদ এটি আবার পঞ্চম স্থানে এবং ১৯৯০ সাল নাগাদ সপ্তম স্থানে নেমে আসে। জানুয়ারি ২০২২-এর হিসাব অনুযায়ী[হালনাগাদ] অনুযায়ী, এটি জনসংখ্যার দিক থেকে জাপানের নবম বৃহত্তম শহর এবং টানা দুই বছর ধরে দেশের জনসংখ্যা হ্রাসে শীর্ষে ছিল।[৩৯]
কিয়োতো প্রশাসনিক অঞ্চলের মোট জনসংখ্যার প্রায় ৫৫% কিয়োতো শহরে কেন্দ্রীভূত, যা জাপানের প্রশাসনিক অঞ্চলগুলোর মধ্যে সর্বোচ্চ অনুপাত।
আন্তর্জাতিক সম্পর্ক
[সম্পাদনা]ভগিনী শহর
[সম্পাদনা]কিয়োতো শহরের নিম্নলিখিত শহরগুলোর সাথে ভগিনী-শহর সম্পর্ক রয়েছে:[৪০]
বস্টন, যুক্তরাষ্ট্র (জুন ১৯৫৯ থেকে)
কোলন, জার্মানি (মে ১৯৬৩ থেকে)
ফ্লোরেন্স, ইতালি (সেপ্টেম্বর ১৯৬৫ থেকে)
গুয়াদালাজারা, মেক্সিকো (অক্টোবর ১৯৮০ থেকে)
কিয়েভ, ইউক্রেন (সেপ্টেম্বর ১৯৭১ থেকে)
প্যারিস, ফ্রান্স (জুন ১৯৫৮ থেকে)
প্রাগ, চেক প্রজাতন্ত্র (এপ্রিল ১৯৯৬ থেকে)
শিআন, চীন (মে ১৯৭৪ থেকে, বন্ধুত্বপূর্ণ শহর)
জাগরেব, ক্রোয়েশিয়া (অক্টোবর ১৯৮১ থেকে)
অংশীদার শহর
[সম্পাদনা]ভগিনী শহর ব্যবস্থার পাশাপাশি, যা বহুমুখী সহযোগিতার অন্তর্ভুক্ত, কিয়োতো "অংশীদার শহর" নামক একটি ব্যবস্থা তৈরি করেছে, যা একটি নির্দিষ্ট বিষয়ের উপর ভিত্তি করে সহযোগিতার উপর মনোযোগ দেয়। বর্তমানে, কিয়োতোর নিম্নলিখিত শহরগুলোর সাথে অংশীদার-শহর ব্যবস্থা রয়েছে:[৪১]
হুয়ে, ভিয়েতনাম (ফেব্রুয়ারি ২০১৩ থেকে)
ইস্তাম্বুল, তুরস্ক (জুন ২০১৩ থেকে)
জিনজু, দক্ষিণ কোরিয়া (মার্চ ১৯৯৯ থেকে)
কোনিয়া, তুরস্ক (ডিসেম্বর ২০০৯ থেকে)
ছিংতাও, চীন (আগস্ট ২০১২ থেকে)
ভিয়েনতিয়েন, লাওস (নভেম্বর ২০১৫ থেকে)
চিত্রশালা
[সম্পাদনা]- টেনর্যো-জি
- কিনকাকু-জি
- রিয়্যোন জি
- নিশি হোনগানজি
- নিজো প্রাসাদ
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "2020 Population Census"। ১৬ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২২।
- ↑ "京都都市圏の範囲及び取組" (জাপানি ভাষায়)। 京都都市圏自治体ネットワーク। ২৪ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২২।
- ↑ নাকাগাওয়া, কাজুয়া (নভেম্বর ২০০৬)। 旧石器時代の京都 [পুরা প্রস্তর যুগে কিয়োতো] (পিডিএফ)। 京都府埋蔵文化財情報 (জাপানি ভাষায়)। ১০১। 京都府埋蔵文化財調查研究センター: ১। আইএসএসএন 0286-5424। ২৫ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৩।
- ↑ Kyoto Exhibitors' Association (1910) Kyoto Kyoto Exhibitors' Association of the Japan-British exhibition, Kyoto, p. 3 ওসিএলসি 1244391
- ↑ Ebrey, Patricia; Walthall, Anne (২০১৪)। East Asia: A Cultural, Social, and Political History, Third Edition। Wadsworth, Cengage Learning। পৃ. ৭৯, ১৪৮। আইএসবিএন ৯৭৮-১-১৩৩-৬০৬৪৭-৫।
- ↑ Stephen, Morillo (১৯৯৫)। "Guns and Government: A Comparative Study of Europe and Japan*" (পিডিএফ)। ১৩ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- ↑ Ponsonby-Fane, Richard (১৯৩১)। Kyoto; its History and Vicissitudes Since its Foundation in 792 to 1868। পৃ. ২৪১।
- ↑ "Former Capital: A History of Kyoto Since 1869"। nippon.com (ইংরেজি ভাষায়)। ২০ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২৫।
- ↑ "Meiji Restoration | Summary, Effects, Social Changes, Significance, End, & Facts | Britannica"। www.britannica.com (ইংরেজি ভাষায়)। ২১ এপ্রিল ২০২৫। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২৫।
- ↑ "Lake Biwa Canal | Search Details"। Japan Tourism Agency,Japan Tourism Agency (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২৫।
- ↑ "Lake Biwa Canal: A Nearby Lake Boosts Life in the Ancient Capital - Core Kyoto | NHK WORLD-JAPAN"। NHK WORLD (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২৫।
- ↑ "Ryukoku University Japanese Culture and Language Program ★「Top Buddhist University in the World」★龍... | News | JPSS, the information site of studying in Japan | 2021/02/15 update"। JPSS, the information site of studying in Japan (ইংরেজি ভাষায়)। ১৫ মে ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২৫।
- ↑ "KYOTO"। architecture-history.org। ২২ মার্চ ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২৫।
- 1 2 人口・世帯の時系列データ (XLSX)। City of Kyoto। ১৭ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৮।
- ↑ "The Atomic Bomb and the End of World War II: A Collection of Primary Sources"। nsarchive2.gwu.edu। ১৬ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ Oi, Mariko (৮ আগস্ট ২০১৫)। "The man who saved Kyoto from the atomic bomb"। BBC News। ১৩ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০২০।
- ↑ 県民経済計算 (জাপানি ভাষায়)। ক্যাবিনেট অফিস (জাপান)। ১৭ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৭।
- ↑ "Purchasing power parities (PPP)"। ওইসিডি। ৪ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৭।
- ↑ "Dainippon Screen corporate profile"। ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৪।
- ↑ "OMRON corporate data"। ২২ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ "Shimadzu corporate profile"। ১৩ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৪।
- ↑ "Rohm corporate data"। ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ "Horiba company outline"। ১৩ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ "Nidec company profile"। ৩ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০১৪।
- ↑ "Nichicon company profile"। ১৮ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৫।
- ↑ "Nissin Electric company outline"। ৩০ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৫।
- ↑ "Releasing the Overall Kyoto Tourism Research Result of 2013" (সংবাদ বিজ্ঞপ্তি)। City of Kyoto। ১৮ জুন ২০১৪। ২৫ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৪।
- ↑ "En attendant le retour des touristes, Kyoto cherche à éviter la faillite"। Le Monde.fr। ১৩ নভেম্বর ২০২১। ১৯ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০২১।
- ↑ "Educational statistics"। City of Kyoto (জাপানি ভাষায়)। ২২ জুন ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জুন ২০২৪।
- ↑ "Kyoto Uses Its Many Charms to Attract Foreign Students"। The New York Times। ২৯ জুন ২০১৪। ৫ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১৭।
- ↑ "Kyoto University"। Top Universities (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ জুন ২০২৪।
- ↑ "Kyoto University"। Times Higher Education (THE) (ইংরেজি ভাষায়)। ৫ এপ্রিল ২০২৪। সংগ্রহের তারিখ ২২ জুন ২০২৪।
- ↑ "English"। Consortium of Universities in Kyoto। ২০ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৪।
- ↑ "Kyoto Consortium for Japanese Studies"। Kyoto Consortium for Japanese Studies। ১৪ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২২।
- ↑ 気象庁 / 平年値 (年・月ごとの値)। জাপান আবহাওয়া সংস্থা। ২১ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২১।
- ↑ 令和2(2020)年国勢調査। City of Kyoto। ৫ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২২।
- ↑ Scott, David (1996). Exploring Japan. Fodor's Travel Publications, Inc. আইএসবিএন ০-৬৭৯-০৩০১১-৫.
- ↑ Japanese Imperial Commission (১৮৭৮)। Le Japon à l'exposition universelle de 1878. Géographie et histoire du Japon (ফরাসি ভাষায়)। পৃ. ১৬।
- ↑ 京都市の人口減、2年連続全国最多 「9位転落」が迫る背景は?। কিয়োতো শিমবুন। ২৮ আগস্ট ২০২২। ১ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "Sister Cities of Kyoto City"। City of Kyoto। ১৫ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২৫।
- ↑ "パートナーシティとは"। City of Kyoto। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- Kyoto Travel Guide — City of Kyoto and Kyoto Tourism Council
- Kyoto City Local Government
- Kyoto Guide including map with 300+ points of interest
- Photos of Kyoto, mostly temples and shrines

