বিষয়বস্তুতে চলুন

হ্যাঙ্ক অ্যারন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হ্যাঙ্ক অ্যারন
২০০১ সালে হ্যাঙ্ক অ্যারন
রাইট ফিল্ডার
জন্ম: (1934-02-05) ৫ ফেব্রুয়ারি ১৯৩৪ (বয়স ৯২)
মোবাইল, আলাবামা
এমএলবি অভিষেক
১৩ই এপ্রিল, ১৯৫৪, for the মিলওয়াকি ব্রেভস
Last এমএলবি appearance
৩রা অক্টোবর, ১৯৭৬, for the মিলওয়াকি ব্রুয়ার্স
এমএলবি পরিসংখ্যান
ব্যাটিং গড়.৩০৫
হিট৩,৭৭১
হোম রান৭৫৫
ব্যাট ইন রান২,২৯৭
দল
নিগ্রো লিগ

মেজর লিগ বেসবল

Career highlights and awards

এমএলবি রেকর্ড

  • ২,২৯৭ ক্যারিয়ার ব্যাট ইন রান
  • ৬,৮৫৬ ক্যারিয়ার মোট বেস
  • ১,৪৭৭ ক্যারিয়ার অতিরিক্ত বেস হিট
Member of the জাতীয়
Baseball Hall of Fame
Induction১৯৮২
Vote৯৭.৮৩% (প্রথম ব্যালট)

হেনরি লুই অ্যারন (জন্ম ৫ই ফেব্রুয়ারি, ১৯৩৪), ডাকনাম "হ্যামার বা হ্যামারিন' হ্যাঙ্ক," হলেন একজন আমেরিকান অবসরপ্রাপ্ত মেজর লিগ বেসবল (এমএলবি) রাইট ফিল্ডার। তিনি আটলান্টা ব্রেভস এর বরিষ্ঠ সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। ১৯৫৪ সাল থেকে ১৯৭৬ সালের মধ্যে তিনি মিলওয়াকি / আটলান্টা ব্রেভস এর হয়ে জাতীয় লিগ (এনএল) -এ ২১টি মরসুম এবং আমেরিকান লিগ (এএল) এ মিলওয়াকি ব্রুয়ার্স এর হয়ে দুটি মরসুম খেলেছিলেন। ৩৩ বছর ধরে অ্যারনের কেরিয়ার হোম রানের এমএলবি রেকর্ড কেউ ভাঙতে পারেনি, এবং এখনও এমএলবি তে বেশ কয়েকটি আক্রমণের রেকর্ড তাঁর দখলে আছে। তিনি ১৯৫৫ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত প্রতি বছর ২৪ বা ততোধিক হোম রান করেছেন, এবং একটি মরসুমে কমপক্ষে পনেরবার ৩০ বা ততোধিক হোম রান করা দুজন খেলোয়াড়ের মধ্যে একজন।[] ১৯৯৯ সালে, স্পোর্টিং নিউজ অ্যারনকে তাদের "১০০ সেরা বেসবল খেলোয়াড়" তালিকার পঞ্চম স্থান দিয়েছে।[]

অ্যারন মোবাইল, আলাবামার কাছে জন্মেছেন ও বেড়ে উঠেছেন। অ্যারনের সাত ভাইবোন ছিলেন, তাঁদের মধ্যে আছেন টমি অ্যারন, যিনি তাঁর সাথে মেজর-লিগ বেসবল খেলেছিলেন। বড় লিগে খেলোয়াড় জীবন শুরুর আগে তিনি নেগ্রো আমেরিকান লিগ এবং মাইনর লিগ বেসবলে কিছুদিনের জন্য খেলেছিলেন।[] অ্যারনের চূড়ান্ত এমএলবি মরসুমের মধ্যে, তিনি বড় লিগ রোস্টারের সর্বশেষ নেগ্রো লিগ বেসবল খেলোয়াড়।

অ্যারন তাঁর এমএলবি খেলার বেশিরভাগ অংশ রাইট ফিল্ডে খেলেছেন, যদিও তিনি অন্যান্য বেশ কয়েকটি ইনফিল্ড এবং আউটফিল্ড অবস্থানে খেলেছেন। তাঁর শেষ দুটি মরসুমে, তিনি মূলত একজন ডেজিগনেটেড হিটার ছিলেন।[] ১৯৫৫ সাল থেকে ১৯৭৫ সালের মধ্যে অ্যারন ২০টি মরসুমের জন্য একজন এনএল অল স্টার এবং এক মরসুমের জন্য একজন এএল অল স্টার ছিলেন। সর্বাধিক অল স্টার গেম মনোনয়নের রেকর্ডটি অ্যারনের দখলে রয়েছে (২৫),[] সর্বাধিক অল স্টার গেম (২৪) খেলা নিয়ে তিনি উইলি মেজ এবং স্ট্যান মুজিয়ালের সাথে একই অবস্থানে রয়েছেন। তিনি তিনটি মরসুমে সোনার গ্লাভ বিজয়ী ছিলেন। ১৯৫৭ সালে, যখন মিলওয়াকি ব্রেভস বিশ্ব সিরিজ জিতেছিল, তিনি ছিলেন এনএল সর্বাধিক মূল্যবান খেলোয়াড় (এমভিপি)। তিনি ১৯৫৮ সালের মে এবং ১৯৬৭ সালের জুন মাসে এনএল প্লেয়ার অফ দ্য মান্থের পুরস্কার জিতেছিলেন। অ্যারনের দখলে আছে এমআরবির কয়েকটি রেকর্ড; সেগুলি হল খেলোয়াড়ী জীবনে সর্বাধিক ব্যাট ইন রান (আরবিআই) (২,২৯৭), অতিরিক্ত বেস হিট (১,৪৭৭)) এবং মোট বেস (৬,৮৫৬)। অ্যারন খেলোয়াড় জীবনের হিট (৩,৭৭১) এবং রানে (২,১৭৪) শীর্ষ পাঁচে রয়েছেন। কমপক্ষে ১৭টি মরসুমে ১৫০ বা তার বেশি হিট করা মাত্র চারজন খেলোয়াড়ের মধ্যে তিনি একজন।[] অ্যারন হোম রান (৭৫৫) এবং অ্যাট-ব্যাটে (১২,৩৬৪) দ্বিতীয় স্থানে এবং গেম খেলায় (৩,২৯৮) তৃতীয় স্থানে রয়েছেন। অবসর গ্রহণের সময়, অ্যারনের দখলে খেলার অধিকাংশ মূল কেরিয়ার পাওয়ার হিট রেকর্ডগুলি ছিল।

১৯৮২ সালে, তাঁকে জাতীয় বেসবল হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছিল। অবসর গ্রহণের পর থেকে, অ্যারন আটলান্টা ব্রেভসে দাপ্তরিক দায়িত্ব পালন করছেন। ১৯৮৮ সালে, অ্যারনকে উইসকনসিন অ্যাথলেটিক হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছিল।[] ১৯৯৯ সালে, এমএলবি প্রতিটি লিগের শীর্ষ আক্রমণের খেলোয়াড়দের স্বীকৃতি দেওয়ার জন্য হ্যাঙ্ক অ্যারন পুরস্কার চালু করেছিল। ২০০২ সালে তাঁকে প্রেসিডেনশিয়াল মেডেল অফ ফ্রিডম পদকে ভূষিত করা হয়েছিল। জর্জিয়া হিস্টোরিকাল সোসাইটির পক্ষ থেকে তাঁকে ২০১০ জর্জিয়া ট্রাস্টি নামকরণ করা হয়েছিল, জর্জিয়ার প্রতিষ্ঠাতাদের আদর্শকে প্রতিফলিত করে এমন সাফল্যের স্বীকৃতি হিসাবে এই নামকরণ হয়েছিল। অ্যারন আটলান্টার কাছে বাস করেন।[]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

অ্যারনের জন্ম হয়েছিল মোবাইল, আলাবামায়। তাঁর পিতা ও মাতার নাম যথাক্রমে হার্বার্ট অ্যারন, সিনিয়র এবং এস্টেলা অ্যারন।[][] তাঁর সাত ভাইবোন ছিল।[] তাঁর এক ভাই, টমি অ্যারন, মেজর লিগ বেসবল খেলেছিলেন। অ্যারন অবসর নেওয়ার সময়, দুই ভাই হিসাবে যৌথভাবে সবচেয়ে বেশি কেরিয়ার হোম রানের (৭৬৮) রেকর্ড ছিল তাঁদের। তাঁরা প্রথম দুইভাই, যাঁরা সতীর্থ হিসাবে লিগ চ্যাম্পিয়নশিপ সিরিজ খেলেছিলেন।[১০]

যদিও তিনি "ডাউন দ্য বে" নামে পরিচিত মোবাইলের একটি অংশে জন্মগ্রহণ করেছিলেন, তিনি তাঁর যৌবনের বেশিরভাগ সময় টৌলমিনভিলে কাটিয়েছেন। অ্যারন এক দরিদ্র পরিবারে বেড়ে উঠেছিলেন।[] তাঁর পরিবারের বেসবল সরঞ্জাম যোগাড় করার ক্ষমতা ছিলনা, তাই তিনি লাঠি দিয়ে বোতলের ছিপি মেরে অনুশীলন করতেন। তিনি রাস্তায় পাওয়া উপকরণগুলি দিয়ে নিজের ব্যাট এবং বল তৈরি করে নিতেন।[১১] তাঁর কৈশোরের আদর্শ ছিলেন বেসবল তারকা জ্যাকি রবিনসন[১২] অ্যারন সেন্ট্রাল হাই স্কুলে একজন ফ্রেশম্যান এবং সোফোমোর হিসাবে পড়াশোনা করেছিলেন। বেশিরভাগ উচ্চ বিদ্যালয়ের মত, তাদের সংগঠিত বেসবল খেলার ব্যবস্থা ছিলনা, তাই তিনি একটি সেমিপ্রো দল মোবাইল ব্ল্যাক বিয়ারস এর হয়ে আউটফিল্ড এবং তৃতীয় বেস খেলতেন।[১৩] অ্যারন বয় স্কাউট অফ আমেরিকার সদস্য ছিলেন।

যদিও তিনি আড়াআড়ি হাতে ব্যাট করেছেন (ডান হাতি হিটার হিসাবে, বাম হাতটি তাঁর ডানহাতের উপরে), অ্যারন নিজেকে পাওয়ার হিটার হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন। ফলস্বরূপ, ১৯৪৯ সালে, ১৫ বছর বয়সে, অ্যারনের প্রথম দল ছিল এমএলবির অধিকার প্রাপ্ত ব্রুকলিন ডজার্স; তবে তিনি খেলার সুযোগ পাননি।[১৪][১৫] এরপর, অ্যারন আলাবামায় ফিরে এসে সেখানকার একটি বেসরকারী উচ্চ বিদ্যালয় জোসেফাইন অ্যালেন ইনস্টিটিউট থেকে মাধ্যমিক পড়াশোনা শেষ করেন। তাঁর জুনিয়র বছর চলাকালীন, অ্যারন প্রথমে প্রিচেট অ্যাথলেটিক্সে যোগ দিয়ে ছিলেন,[১৫] তার পরে তিনি একটি স্বাধীন নিগ্রো লিগ দল মোবাইল ব্ল্যাক বিয়ার্সয়ে যোগ দেন।[] বিয়ার্সে থাকাকালীন, হারুন প্রতি খেলায় $৩ ($৯৯ আজকের দিনে) উপার্জন করেছিলেন, অ্যাথলেটিক্সে থাকাকালীন তাঁর আয়ের চেয়ে এটি এক ডলার বেশি ছিল।[১৫]

আরো দেখুন

[সম্পাদনা]
  1. MLB held two All-Star Games from 1959 through 1962

পাদটীকা

[সম্পাদনা]
  1. Baseball-Reference.com 2013
  2. The Sporting News 1999
  3. Johnson, Bill 2013
  4. Baseball-Reference.com Mobile
  5. Baseball-Reference.com 2013a
  6. Wisconsin Sports Development Corporation 2013
  7. Anon 2013
  8. 1 2 3 4 Bily 2002, পৃ. 1–3
  9. Porter 2000, পৃ. 1
  10. Bryant 2010[পৃষ্ঠা নম্বর প্রয়োজন]
  11. Nemec 1994, পৃ. 222
  12. "Jackie Robinson Aaron's boyhood idol"Toledo Blade। ১ এপ্রিল ১৯৭৪। ১১ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৬
  13. Allen ও Gilbert 1999, পৃ. 2
  14. Johnson, Steve 2013
  15. 1 2 3 Bryant 2010, পৃ. 33

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:Bbhof

পূর্বসূরী
Babe Ruth
Career home run record holders
1974–2007
উত্তরসূরী
Barry Bonds
পুরস্কার
পূর্বসূরী
Willie Mays
Roberto Clemente
Major League Baseball Player of the Month
May 1959 (with Harvey Haddix)
June 1967
উত্তরসূরী
Roy Face
Jim Ray Hart