বিষয়বস্তুতে চলুন

হুসেন পাশা মসজিদ

স্থানাঙ্ক: ৪০°৪২′২২″ উত্তর ১৯°৫৬′২৫″ পূর্ব / ৪০.৭০৬১১° উত্তর ১৯.৯৪০২৮° পূর্ব / 40.70611; 19.94028
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(হায়সেন পাশা মসজিদ থেকে পুনর্নির্দেশিত)
হুসেন পাশা মসজিদ
স্থানীয় নাম
আলবেনীয়: Xhamia e Hysen Pashës
পুরনো মিনারসহ হুসেন পাশা মসজিদ
অবস্থানবেরাত
নির্মিত১৬৭০
অবৈধ উপাধি

হুসেন পাশা মসজিদ (আলবেনীয়: Xhamia e Hysen Pashës), যা ঘড়ির মসজিদ (Xhamia e Sahatit) নামেও পরিচিত, আলবেনিয়ার বেরাত শহরে অবস্থিত একটি সাংস্কৃতিক নিদর্শন হিসেবে স্বীকৃত মসজিদ[]

এই মসজিদটি ১৬৭০ সালে হুসেন পাশা দ্বারা নির্মিত হয়। ১৮৭০ সালে উসমানীয়রা মসজিদটির পাশে একটি ঘড়ির টাওয়ার নির্মাণ করেছিল, যার কারণে মসজিদটি "ঘড়ির মসজিদ" নামে পরিচিতি লাভ করে। তবে ১৯৬৭ সালে কমিউনিস্ট শাসনের সময় ঘড়ির টাওয়ারটি ধ্বংস করে দেওয়া হয়। একই সময়ে মসজিদটিও ধ্বংস হয়ে যায়, শুধুমাত্র মিনারটি অক্ষত ছিল। কমিউনিজমের পতনের পর মসজিদটি পুনরায় সংস্কার করা হয়।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Religious buildings with the "Culture Monument" status"। Republic of Albania National Committee for Cult। ৬ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১০