বিষয়বস্তুতে চলুন

স্ট্যাটকাউন্টার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্ট্যাটকাউন্টার
লোগো
স্ক্রিনশট
ওয়েবসাইটের স্ক্রিনশট
সাইটের প্রকার
ওয়েব ট্রাফিক বিশ্লেষণ
মালিকঅডান কুলেন [১]
প্রস্তুতকারকঅডান কুলেন[১]
ওয়েবসাইটstatcounter.com
অ্যালেক্সা অবস্থানধনাত্মক হ্রাস  ৪,৩০২ (বৈশ্বিক, মার্চ ২০১৯)[২]
বাণিজ্যিকহ্যাঁ
নিবন্ধনমূল প্রবেশাধিকারের জন্য প্রয়োজন নেই
চালুর তারিখ১৯৯৯; ২৭ বছর আগে (1999)
বর্তমান অবস্থাঅনলাইন

স্ট্যাটকাউন্টার হলো ওয়েবসাইটের ট্রাফিক বিশ্লেষণ সংক্রান্ত একটি ওয়েবসাইট। যেকোনো ব্যবহারকারী স্ট্যাটকাউন্টারে বিনামূল্যে রেজিষ্ট্রেশন করে নিজস্ব ওয়েবসাইটের ওয়েবসাইট ভিজিটর সংখ্যা ও বিশ্লেষণ সংক্রান্ত পরিসংখ্যান দেখতে পারে। এটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়।[১] ওয়েবসাইটির মূল সেবা "ওয়েবসাইট প্রদর্শন সংখ্যা (Page Views) বা ওয়েবসাইট ভিজিটর সংখ্যা" সাধারণত যে কেউ বিনামূল্যে ব্যবহার করতে পারে। কিন্তু এটির উন্নত সেবাটি ব্যবহারের ক্ষেত্রে প্রতিমাসে US$৫ থেকে US$১১৯ ডলার পর্যন্ত খরচ পড়ে থাকে।[৩] স্ট্যাটকাউন্টার ওয়েবসাইটটি আয়ারল্যান্ডের ডাবলিন ভিত্তিক ওয়েবসাইট, যদিও এটির পরিষেবা বিশ্বব্যাপী চালু আছে।[৪] ২০১৯ সালের মে মাসের হিসাব অনুযায়ী, সারাবিশ্বের সকল ওয়েবসাইটের ০.৯ শতাংশ ওয়েবসাইটে স্ট্যাটকাউন্টারের পরিষেবা ব্যবহার করা হচ্ছে।[৫]

স্ট্যাটকাউন্টার প্রতিমাসে ৩ মিলিয়ন সাইট থেকে তাদের গ্রাহকদের ১৫ বিলিয়ন বার ওয়েবসাইটের প্রদর্শন বা ভিজিট সংখ্যা হিসাব করে থাকে।[৬] এই কোম্পানিটি অডান কুলেন ১৬ বছর বয়সে ১৯৯৯ সালে প্রতিষ্ঠা করেন। কুলেন ২০০৮ সালে আরকম গোল্ডেন স্পাইডার অ্যাওয়ার্ড কর্তৃক "ইন্টারনেট হিরো" পুরস্কার প্রাপ্ত হন।[৭][৮] এছাড়াও তিনি ২০০৭ সালে বিজনেস উইক বা বাণিজ্য সপ্তাহে ইউরোপের তরুণ বর্ষসেরা উদ্দোক্তা নির্বাচিত হন।[৯][১০] ২০০৮ সালে কোম্পানিটি বিশ্বব্যাপী তাদের ওয়েবসাইটের ২ মিলিয়ন সংখ্যক গ্রাহকের মাইলফলক স্পর্শ অতিক্রম করেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "Our Mission"। স্ট্যাটকাউন্টার (ইংরেজি ভাষায়)। ২৬ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৯।
  2. ↑ "statcounter.com Traffic"। অ্যালেক্সা। ১০ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৯।
  3. ↑ Lacy, Kyle (২০১১)। Twitter Marketing for Dummies। --For Dummies। Hoboken, New Jersey: John Wiley & Sons। পৃ. ৯৩। আইএসবিএন ৯৭৮০৪৭০৯৩০৫৭১।
  4. ↑ "StatCounter Global Stats"। StatCounter। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১২।
  5. ↑ "Usage statistics and market share of StatCounter for websites"। W3Techs। Q-Success। ২৬ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৯।
  6. ↑ "FAQ"। StatCounter। What methodology is used to calculate StatCounter Global Stats?। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৫।
  7. ↑ "eircom Golden Spiders announced"। TechCentral.ie। MediaTeam। ২১ নভেম্বর ২০০৮। ১৯ নভেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  8. ↑ Munroe, Lee (নভেম্বর ২০০৮)। "Golden Spider Awards 2008 Winners" (blog)। Internet Hero। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৫।
  9. ↑ Reinhardt, Andy; Schenker, Jennifer L. (১ জুন ২০০৭)। "Europe's Young Entrepreneurs 2007"। Global Economics। Bloomberg Businessweek। ২৪ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৯।
  10. ↑ John Kennedy (৩ আগস্ট ২০০৭)। "The Friday interview: Aodhan Cullen, StatCounter"। siliconrepublic.com। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১২।

বহিঃসংযোগ

[সম্পাদনা]