সোনালি কাচপোকা
| সোনালি কাচপোকা Aspidimorpha sanctaecrucis | |
|---|---|
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ: | Animalia |
| পর্ব: | Arthropoda |
| শ্রেণী: | Insecta |
| বর্গ: | Coleoptera |
| পরিবার: | Chrysomelidae |
| উপপরিবার: | Cassidinae |
| গোত্র: | Aspidimorphini |
| গণ: | Aspidimorpha |
| প্রজাতি: | A. sanctaecrucis |
| দ্বিপদী নাম | |
| Aspidimorpha sanctaecrucis (ফ্যাব্রিসিয়াস, ১৭৯২) | |
সোনালি কাচপোকা (বৈজ্ঞানিক নাম: Aspidimorpha sanctaecrucis), বা সোনালি কাছিম পোকা (সোনালি টরটয়েজ বিটল; একটি সাধারণ নাম, যা অন্যত্র অন্য প্রাণীকে নির্দেশ করে), হলো প্রাচীন বিশ্বের একটি গুবরে পোকার প্রজাতি। এই প্রজাতি ক্রাইসোমেলিডি নামক পাতাভোজী পরিবারভুক্ত।
বর্ণনা
[সম্পাদনা]সোনালি কাচপোকা (Aspidimorpha sanctaecrucis) প্রায় ১৪ মিলিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। এই জাতীয় পোকার ডানার আবরণ বা এলিট্রা এবং অগ্রবক্ষের আবরণে একটি সোনালি চাকতি থাকে। পেছনের ও সামনের সীমানা বরাবর একটি দাগ হলো এই এলিট্রাল চাকতির বিশেষ বৈশিষ্ট্য। এই পোকারা বর্ষাকালে সক্রিয় থাকে, কিন্তু শীত ও গ্রীষ্মে এরা নিষ্ক্রিয় হয়ে যায়। পূর্ণবয়স্ক ও লার্ভা উভয় দশায় এরা কনভলভুলাসি জাতীয় উদ্ভিদ ভক্ষণ করে থাকে। তবে প্রধানত এরা কলমি জাতীয় উদ্ভিদ খায়। উত্তর পূর্ব ভারতের মনিপুর রাজ্যে স্থানীয়ভাবে এরা "সান্দ্রেম্বি" বা "চেইশরা" নামে পরিচিত।
বিস্তৃতি
[সম্পাদনা]প্রধানত দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ, যেমন চীন, মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এমনকি উত্তর-পূর্ব ভারতে এই প্রজাতির পোকা দেখতে পাওয়া যায়।
চিত্রশালা
[সম্পাদনা]- মানুষের হাতের তালুতে সোনালি কাচপোকা (A. sanctaecrucis)
- কলমি শাকের (Ipomoea) পাতায় সোনালি কাচপোকা (A. sanctaecrucis)
- কলমি শাকের (Ipomoea) পাতায় সোনালি কাচপোকা (A. sanctaecrucis)
- একটি পাতার ওপর সোনালি কাচপোকা (A. sanctaecrucis)
তথ্যসূত্র
[সম্পাদনা]- Michael SCHMITT & Sigrun BOPP Leaf Beetles (Insecta: Coleoptera: Chrysomelidae) Suffer From Feeding on Fern Leaves ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৭ ফেব্রুয়ারি ২০১১ তারিখে
- JOLANTA OEWIÊTOJAÑSKA1 & LECH BOROWIEC Aspidimorpha (s. str.) tibetana, a new species from China (Coleoptera: Chrysomelidae: Cassidinae)
- T Kalaichelvan Checklist of Leaf Beetles of Bhilai-Durgh