সৈয়দ আনোয়ারুল করিম
অবয়ব
সৈয়দ আনোয়ারুল করিম ছিলেন একজন বাংলাদেশী কূটনীতিক এবং জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি।[১]
জীবনের প্রথমার্ধ
[সম্পাদনা]করিম ১৯২৮ সালে জন্মগ্রহণ করেন।[২]
কর্মজীবন
[সম্পাদনা]১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে করিম জাতিসংঘে পাকিস্তানের উপ-স্থায়ী প্রতিনিধি ছিলেন।[২] তিনি ১৯৭১ সালের আগস্ট মাসে পাকিস্তান মিশন থেকে দেশত্যাগ করে বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্যের শপথ নেন।[২][৩]
১৯৭২ সালের জানুয়ারি থেকে ১৯৭২ সালের জুলাই পর্যন্ত, করিম পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ছিলেন।[৪]
করিম জাতিসংঘে বাংলাদেশের প্রথম পর্যবেক্ষক ছিলেন এবং ১৯৭৪ সালে বাংলাদেশ জাতিসংঘে যোগদানের পর জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি হন।[২]
মৃত্যু
[সম্পাদনা]করিম ১৭ মার্চ ২০১৯ রিভারডেল, ব্রঙ্কস, নিউ ইয়র্ক সিটি, মার্কিন যুক্তরাষ্ট্রে ক্যান্সারে মারা যান।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Chen, UN Photo/Teddy (১৮ সেপ্টেম্বর ১৯৭৪)। "First Permanent Representative of Bangladesh Presents Credentials"। United Nations Photo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২১।
- 1 2 3 4 5 "Obituary of Sayyid Anwarul Karim | F Ruggiero & Sons Inc Funeral Home"। ruggieroandsonsfh.com (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৮ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২১।
- ↑ "Role of MOFA in Liberation War"। Ministry of Foreign Affairs। ১৩ ফেব্রুয়ারি ২০১৯। ১৮ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২১।
- ↑ "Former Foreign Secretaries"। Ministry of Foreign Affairs। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২১।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]