সুবোধ চন্দ্র বসু মল্লিক
রাজা সুবোধ চন্দ্র বসু মল্লিক | |
|---|---|
| জন্ম | সুবোধ চন্দ্র বসু মল্লিক ৯ ফেব্রুয়ারি ১৮৭৯ কলকাতা, ভারত |
| মৃত্যু | ১৪ নভেম্বর ১৯২০ (বয়স ৪১) কলকাতা, ভারত |
| অন্যান্য নাম | রাজা সুবোধ মল্লিক |
| পেশা | ভারতীয় জাতীয়তাবাদী |
| কর্মজীবন | ১৯০১–১৯২০ |
| প্রতিষ্ঠান | যুগান্তর |
| পরিচিতির কারণ | ভারতীয় স্বাধীনতা আন্দোলন |
উল্লেখযোগ্য কর্ম | জাতীয় শিক্ষা পরিষদ |
| পিতা-মাতা |
|
| অনুশীলন সমিতি |
|---|
| প্রভাব |
| অনুশীলন সমিতি |
| উল্লেখযোগ্য ঘটনা |
| সম্পর্কিত প্রসঙ্গ |
সুবোধ চন্দ্র বসু মল্লিক (৯ ফেব্রুয়ারি ১৮৭৯ – ১৪ নভেম্বর ১৯২০), কলকাতার পটলডাঙ্গা নিবাসী ভারতের স্বাধীনতা সংগ্রামী, যিনি সাধারণত রাজা সুবোধ মল্লিক নামে পরিচিত। তিনি বাংলার গুপ্ত বিপ্লবী দলের নেতৃত্ব স্থানীয় ব্যক্তি ছিলেন। তার পিতার নাম প্রবোধ চন্দ্র বসু মল্লিক। মাতার নাম কুমুদিনী বসু মল্লিক। মল্লিক ছিলেন একজন বাঙালি ভারতীয় শিল্পপতি, সমাজসেবী এবং জাতীয়তাবাদী নেতা। মল্লিক একজন জাতীয়তাবাদী বুদ্ধিজীবী হিসেবে বিশেষভাবে পরিচিত, যিনি বঙ্গ জাতীয় বিদ্যালয়-এর অন্যতম সহ-প্রতিষ্ঠাতা ছিলেন এবং এর প্রধান অর্থায়নকারী ছিলেন। তিনি অরবিন্দ ঘোষ-এর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এবং অরবিন্দ ঘোষের জাতীয়তাবাদী প্রকাশনা, বন্দে মাতরম-এর জন্য অর্থায়ন করেছিলেন।[১]
জীবন ও কর্ম
[সম্পাদনা]
মল্লিক কলকাতার পাটালডাঙায় প্রবোধ চন্দ্র বসু মল্লিকের পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ এনট্রান্স এবং প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করার পর ১৯০০ সালে আইন নিয়ে অধ্যয়নের জন্য ট্রিনিটি কলেজ, কেমব্রিজ-এ ভর্তি হন।[২]

তবে পারিবারিক কারণে তিনি এক বছরের মধ্যেই বিশ্ববিদ্যালয় শিক্ষা শেষ করার আগেই ইংল্যান্ড থেকে ফিরে আসেন[২] এবং অবিলম্বে জাতীয়তাবাদী আন্দোলনে (স্বদেশী) নিজেকে নিয়োজিত করেন। কলকাতার ওয়েলিংটন স্কোয়ারে অবস্থিত তাদের অট্টালিকাটি থেকেই স্বদেশী রাজনৈতিক কর্মকাণ্ডের একটি অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছিল। ১৯০৬ সালে, মল্লিক বাংলার শীর্ষস্থানীয় ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম ছিলেন, যার মধ্যে সত্যেন্দ্রনাথ ঠাকুর-ও অন্তর্ভুক্ত ছিলেন, যারা জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানটি স্বদেশী শিল্পায়ন আন্দোলনের অংশ হিসেবে উচ্চশিক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারে কাজ করত।[৩] তিনি নতুন বঙ্গ জাতীয় বিদ্যালয়-এর সহায়তার জন্য উদ্দেশ্যে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য ১ লক্ষ টাকা দান করেন।[৪]
এছাড়াও তিনি সুরাট কংগ্রেসের বাঙালি প্রতিনিধিদের ব্যয় ভার বহন করেন। এই বছরই তিনি বরিশাল কনফারেন্স যোগ দেন এবং সমগ্র পূর্ববঙ্গ পরিভ্রমণ করেন। শ্রীঅরবিন্দকে দীর্ঘদিন নিজ বাড়িতে রেখেছিলেন। “বন্দেমাতরম” পত্রিকা প্রতিষ্ঠার জন্য বসত বাড়ি দান করেন। ১৯০৮ - ১০ খ্রিস্টাব্দে তাঁকে বিনাবিচারে আটক রাখা হয়। ১৯১৮ খ্রিস্টাব্দে ৩নং ধারায় যে ৯ জনকে গ্রেপ্তার করা হয় তিনি তাঁদের অন্যতম। ১৯০৬ খ্রিস্টাব্দ থেকে আমৃত্যু জাতীয় শিক্ষা পরিষদের ট্রাস্টি ছিলেন তিনি। তিনি কলকাতায় লাইট অফ এশিয়া ইন্সিওরেন্স কোম্পানিও প্রতিষ্ঠা করেছিলেন।[৫][৬][৭]
মল্লিকের রাজনৈতিক কর্মকাণ্ড ব্রিটিশ রাজের রোষানলে পড়ে এবং আলিপুর বোমা ষড়যন্ত্রের পরিপ্রেক্ষিতে ১৯০৮ সালে তাকে নির্বাসিত করা হয়।[৮] মল্লিকের জাতীয়তাবাদী অবদান এবং আন্দোলনের প্রতি তার উদার সমর্থনের কারণে কৃতজ্ঞ দেশবাসী তাকে উপাধি দিয়েছিল রাজা।

স্বাধীন ভারতে, তার বাসভবন সংলগ্ন ওয়েলিংটন স্কয়ারের নাম পরিবর্তন করে ‘রাজা সুবোধ মল্লিক স্কয়ার’ রাখা হয়। এছাড়া যাদবপুর বিশ্ববিদ্যালয়, যা বঙ্গ জাতীয় বিদ্যালয় থেকে উদ্ভূত হয়েছিল, সেই বিশ্ববিদ্যালয়গামী রাস্তাটির নাম রাখা হয় রাজা সুবোধ চন্দ্র মল্লিক রোড।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Chakrabarti ও Chakrabarti 2013, পৃ. 292
- 1 2 De, Amalendu (১৯৯৬)। Raja Subodh Chandra Mallik and His Times। কলকাতা: ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশন, বেঙ্গল। পৃ. ৫১। ওসিএলসি 37696489।
- ↑ De, Amalendu (১৯৯৬)। Raja Subodh Chandra Mallik and His Times। কলকাতা: ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশন, বেঙ্গল। পৃ. ৭০। ওসিএলসি 37696489।
- ↑ De, Amalendu (১৯৯৬)। Raja Subodh Chandra Mallik and His Times। কলকাতা: ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশন, বেঙ্গল। পৃ. ৮২। ওসিএলসি 37696489।
- ↑ De, Amalendu (১৯৯৬)। Raja Subodh Chandra Mallik and His Times। Calcutta: National Council of Education, Bengal। পৃ. ১৭৭। ওসিএলসি 37696489।
- ↑ চক্রবর্তী ও চক্রবর্তী 2013, পৃ. 292
- ↑ বসু, অঞ্জলি; গুপ্ত, সুবোধ চন্দ্র সেন (২০১০)। সংসদ বাঙালি চরিতাভিধান: প্রায় চার সহস্রাধিক জীবনী-সংবলিত আকর গ্রণ্থ. প্রথম খন্ড। সাহিত্য সংসদ। আইএসবিএন ৯৭৮৮১৭৯৫৫১৩৫৬।
- ↑ De, Amalendu (১৯৯৬)। Raja Subodh Chandra Mallik and His Times। কলকাতা: ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশন, বেঙ্গল। পৃ. ১৫৮। ওসিএলসি 37696489।
- Chakrabarti, Kunal; Chakrabarti, Shubhra (২০১৩), Historical Dictionary of the Bengalis, Rowman & Littlefield, আইএসবিএন ৯৭৮-০-৮১-০৮৫৩৩৪-৮
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সুবোধ চন্দ্র মল্লিক - শ্রী অরবিন্দ ও দ্য মাদার-এর ওয়েবসাইট (২০১৬ আর্কাইভ কপি)
- জাতীয়তাবাদীদের আবাসস্থল ও কেন্দ্র - লক্ষ্মীর বাড়ি - শ্রী অরবিন্দ ইনস্টিটিউট
- ১৮৭৯-এ জন্ম
- ১৯২০-এ মৃত্যু
- ১৯শ শতাব্দীর ভারতীয় শিক্ষাবিদ
- ১৯শ শতাব্দীর ভারতীয় রাজনীতিবিদ
- ২০শ শতাব্দীর ভারতীয় শিক্ষাবিদ
- ২০শ শতাব্দীর ভারতীয় রাজনীতিবিদ
- ট্রিনিটি কলেজ, কেমব্রিজের প্রাক্তন শিক্ষার্থী
- অনুশীলন সমিতি
- বাঙালি হিন্দু
- ২০শ শতাব্দীর বাঙালি
- ১৯শ শতাব্দীর বাঙালি
- বাংলা থেকে ভারতীয় স্বাধীনতা আন্দোলনকর্মী
- পশ্চিমবঙ্গের ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিবিদ
- ভারতীয় সমাজবিজ্ঞানী
- কলকাতার রাজনীতিবিদ
- ব্রিটিশ ভারতের বন্দী ও কারাবন্দী
- কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- ভারতীয় শিক্ষাবিদ
- ভারতীয় সমাজসেবী
- পশ্চিমবঙ্গের শিক্ষাবিদ