বিষয়বস্তুতে চলুন

সিরাজুল হক (পাকিস্তানি রাজনীতিবিদ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আমির
সিরাজুল হক
سراج الحق
সিরাজুল হক
জামায়াতে ইসলামী পাকিস্তানের ৫ম আমির
পূর্বসূরীমুনাওয়ার হাসান
উত্তরসূরীহাফিজ নাঈম উর রেহমান
খাইবার পাখতুনখাওয়ার সিনিয়র মন্ত্রী এবং প্রাদেশিক অর্থমন্ত্রী
কাজের মেয়াদ
২জুন ২০১৩ – ১১মার্চ ২০১৫
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1962-09-05) ৫ সেপ্টেম্বর ১৯৬২ (বয়স ৬৪)
খাইবার পাখতুনখোয়া, পাকিস্তান
নাগরিকত্বপাকিস্তান
জাতীয়তাপাকিস্তানি
রাজনৈতিক দলজামায়াতে ইসলামী পাকিস্তান (২০০২-বর্তমান)
বাসস্থানলাহোর, পাকিস্তান
প্রাক্তন শিক্ষার্থী
পেশা

সিরাজ উল হক (উর্দু: سراج الحق‎‎; জন্ম : ৫ সেপ্টেম্বর ১৯৬২) হলেন একজন পাকিস্তানি সমাজকর্মী, শিক্ষাবিদ, রাজনীতিবিদ এবং জামায়াতে ইসলামী পাকিস্তানের ৫ম আমির।[১] তিনি খাইবার পাখতুনখাোয়ার অর্থমন্ত্রী হিসেবেও দুইবার দায়িত্ব পালন করেছেন। প্রথমবার মুখ্যমন্ত্রী আকরাম খান দুররানির মন্ত্রিসভায় এবং দ্বিতীয়বার পারভেজ খাত্তাকের মুখ্যমন্ত্রী থাকাকালীন।[২][৩]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

সিরাজুল হক নিম্ন দির জেলার সমরবাগ গ্রামে এক পশতুন পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি এ অঞ্চলের স্থানীয় উচ্চ বিদ্যালয়ে ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌প্রাথমিক শিক্ষা পেয়েছেন। পেশোয়ার বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান এবং ১৯৯০ সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেছেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি মাওলানা সৈয়দ আবুল আলা মওদূদী ও মাওলানা নঈম সিদ্দিকীর বই অধ্যয়ন করেন। তিনি ইসলামি জামায়াত-ই-তালাবাতে যোগদান করেন এবং ১৯৮৮ থেকে ১৯৯১ সাল পর্যন্ত ইসলামি জামায়াত-ই-তালাবা প্রধান ছিলেন। তিনি পিকে-৯৫ আসন থেকে দুই বার প্রাদেশিক পরিষদের সদস্য (এমপিএ) নির্বাচিত হয়েছেন।

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

২০০২ সালের নির্বাচনে মুত্তাহিদা মজলিস-এ-আমলের প্ল্যাটফর্ম থেকে তিনি খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং আকরাম খান দুরানির নেতৃত্বাধীন প্রাদেশিক মন্ত্রিসভার অর্থমন্ত্রী হন। তবে বাজৌর এজেন্সির একটি মাদ্রাসায় মারাত্মক মার্কিন ড্রোন হামলার প্রতিবাদে তিনি পদত্যাগ করেছিলেন, যার ফলে ৮৬ শিশু মারা গিয়েছিল। ২০০৮ সালে তার দল নির্বাচন বর্জন করেছিল। ২০১৩ সালে তিনি জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে আবারও প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন।

২০১৪ সালের ৩০ মার্চ জামায়াতে ইসলামী পাকিস্তানের আমির নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তিনি ডেপুটি আমির ছিলেন। দলীয় বিধি অনুসারে প্রতি পাঁচ বছর অন্তর দলীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, ২০১৯ সালের মার্চ মাসে তিনি জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছিলেন, যার মেয়াদ ২০২৪ সালের মার্চ পর্যন্ত। নির্বাচনী এলাকায় তার প্রচুর জনপ্রিয় রয়েছে এবং বন্ধুবান্ধব ও শত্রু‌ সবার নিকট তিনি বিনয়ী হিসেবে পরিচিত।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "siraj ul haque new jip Ameer"। www.brecorder.com। ৩১ মে ২০২৪।
  2. ↑ "Siraj Ul Haq"। www.urdupoint.com। ৩১ মে ২০২৪।
  3. ↑ "Siraj-ul-Haq (Senator)"। www.pakvoter.com। ৩১ মে ২০২৪। ২৫ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২৬।

বহিঃসংযোগ

[সম্পাদনা]