সালেম, ওহাইও
| সালেম, ওহাইও | |
|---|---|
| শহর | |
| সিটি অব সালেম | |
কলম্বিয়ানা কাউন্টি ও ওহাইও অঙ্গরাজ্যে সালেমের অবস্থান | |
| স্থানাঙ্ক: ৪০°৫৪′৩″ উত্তর ৮০°৫১′১০″ পশ্চিম / ৪০.৯০০৮৩° উত্তর ৮০.৮৫২৭৮° পশ্চিম | |
| রাষ্ট্র | যুক্তরাষ্ট্র |
| অঙ্গরাজ্য | ওহাইও |
| কাউন্টি | কলম্বিয়ানা, মহোনিং[১] |
| সরকার | |
| • ধরন | বিধিবদ্ধ |
| • মেয়র | জন সি. বার্লিন (আর)[২] |
| • কাউন্সিলের সভাপতি | টমাস এফ. বেকার (আর))[২] |
| আয়তন[৩] | |
| • মোট | ৬.৪৩ বর্গমাইল (১৬.৬৫ বর্গকিমি) |
| • স্থলভাগ | ৬.৪২ বর্গমাইল (১৬.৬৪ বর্গকিমি) |
| • জলভাগ | ০.০০ বর্গমাইল (০.০১ বর্গকিমি) |
| উচ্চতা[৪] | ১,২২৭ ফুট (৩৭৪ মিটার) |
| জনসংখ্যা (২০১০)[৫] | |
| • মোট | ১২,৩০৩ |
| • আনুমানিক (২০১৯)[৬] | ১১,৬১২ |
| • জনঘনত্ব | ১,৮০৭.৬০/বর্গমাইল (৬৯৭.৯০/বর্গকিমি) |
| সময় অঞ্চল | পূর্ব (ইএসটি) (ইউটিসি-৫) |
| • গ্রীষ্মকালীন (দিসস) | ইডিটি (ইউটিসি-৪) |
| জিপ কোড | ৪৪৪৬০ |
| এলাকা কোড | ৩৩০, ২৩৪ |
| এফএডি কোড | ৩৯-৬৯৮৩৪[৭] |
| জিএনআইএস বৈশিষ্ট্য আইডি | ১০৪৫৮৭০[৪] |
| বিদ্যালয় জেলা | সালেম সিটি |
| ওয়েবসাইট | www.cityofsalemohio.org |
সালেম মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের কলম্বিয়ানা কাউন্টির একটি শহর ও কাউন্টি আসন। এটি ইয়াংস্টাউন থেকে প্রায় ২৫ মাইল (৪০ কিমি) দক্ষিণ-পশ্চিমে এবং উত্তর-পূর্ব ওহাইওর ক্যান্টন থেকে ৩০ মাইল (৪৮ কিমি) পূর্বে অবস্থিত। সালেম কলম্বিয়ান-ম্যাসিলন, ওএইচ মাইক্রোপলিটন পরিসংখ্যান অঞ্চলের প্রধান শহর, যদিও নগরের ছোট্ট অংশ যা মহোনিং কাউন্টি পর্যন্ত বিস্তৃত ছিল, যা ইয়াংস্টাউন-ওয়ারেন-বোর্ডম্যান, ওএইচ-পিএ মহানগর পরিসংখ্যান অঞ্চলের অংশ হিসাবে বিবেচিত হয়।[৮] শহরের জনসংখ্যা ২০১০-এর আদম শুমারি অনুসারে ১২,৩০৩ জন।[৯]
ভূগোল
[সম্পাদনা]মার্কিন যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরো অনুসারে, শহরের মোট আয়তন ৬.৪৩ বর্গমাইল (১৬.৬৫ কিমি ২), যার মধ্যে ৬.৪২ বর্গমাইল (১৬.৬৪ কিমি ২) ভূমিভাগ ও ০.০০ বর্গমাইল (০.০১ কিমি ২) জলভাগ নিয়ে গঠিত।
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১০-এর আদমশুমারি
[সম্পাদনা]২০১০-এর আদমশুমারি অনুসারে, শহরে ১২,৩০৩ জন মানুষ, ৫,২৭২ জন গৃহমালিক ও ৩,১১৮ টি পরিবার বসবাস করে। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গমাইলে ১,৯১৩.৪ জন (৭৩৮.৮ জন/কিমি২)। প্রতি বর্গমাইলে গড়ে ৮৯৬.৩ এর (৩৪৬.১ জন/কিমি২) ঘনত্বে ৫,৭৬৩ টি আবাসন ইউনিট রয়েছে। শহরটির বর্ণগত পরিসংখ্যান অনুসারে মোট জনসংখ্যার মধ্যে ৯৫.৯% শ্বেতাঙ্গ, ০.৭% আফ্রিকান আমেরিকান, ০.২% নেটিভ আমেরিকান, ০.৪% এশীয়, ১.৬% অন্যান্য জাতি এবং ১.২% দুই বা ততোধিক বর্ণের থেকে ছিল। যে কোনও জাতির হিস্পানিক বা লাতিনো জনসংখ্যার ২.৫% ছিল।[৫]
২০০০-এর আদমশুমারি
[সম্পাদনা]২০০০-এর আদমশুমারি অনুসারে, শহরে ১২,১৯৭ জন মানুষ, ৫,১৪৬ জন গৃহমালিক ও ৩,২৪৭ টি পরিবার বসবাস করে। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গমাইলে ২,২২৮.২ জন (৮৬০.৯ জন/কিমি২)। প্রতি বর্গমাইলে গড়ে ১,০০৫.৭ এর (৩৮৮.৬ জন/কিমি২) ঘনত্বে ৫,৫০৫ টি আবাসন ইউনিট রয়েছে। শহরটির বর্ণগত পরিসংখ্যান অনুসারে মোট জনসংখ্যার মধ্যে ৯৮.৩৫% শ্বেতাঙ্গ, ০.৫২% আফ্রিকান আমেরিকান, ০.০৯% নেটিভ আমেরিকান, ০.৩৪% এশীয়, ০.০২ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপবাসী, ০.০৮% অন্যান্য জাতি এবং ০.৫৯% দুই বা ততোধিক বর্ণের থেকে ছিল। যে কোনও জাতির হিস্পানিক বা লাতিনো জনসংখ্যার ০.৫৪% ছিল।
সরকার
[সম্পাদনা]সালেম একটি চার্টার্ড (সনন্দ দ্বারা প্রতিষ্ঠিত) মেয়র–কাউন্সিল সরকারের অধীনে পরিচালিত হয়। আইনসভায় ২ বছরের মেয়াদে নির্বাচিত আট কাউন্সিল সদস্য রয়েছেন, যা চারটি পৃথক ওয়ার্ড, তিনটি বৃহৎ জেলা ও এক জন কাউন্সিল সভাপতি নিয়ে গঠিত।[২] এছাড়া স্বতন্ত্রভাবে নির্বাচিত মেয়র নির্বাহী হিসাবে দায়িত্ব পালন করেন।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ County Maps, State of Ohio (from Ohio Department of Transportation) http://www.dot.state.oh.us/map1/ohiomap/images/county/col.jpg ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ফেব্রুয়ারি ৮, ২০০৭ তারিখে, and Mahoning County map http://gis.mahoningcountyoh.gov/gis/asp.htm ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত জুলাই ২১, ২০০৮ তারিখে. See also http://www.mahoningcountyoh.gov
- 1 2 3 4 "2020 General Election Results for Columbiana County" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২১।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "2019 U.S. Gazetteer Files"। United States Census Bureau। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২০।
- 1 2 "US Board on Geographic Names"। United States Geological Survey। ২৫ অক্টোবর ২০০৭। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০০৮।
- 1 2 "U.S. Census website"। United States Census Bureau। সংগ্রহের তারিখ ৭ জুন ২০২১।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;USCensusEst2019নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ "U.S. Census website"। United States Census Bureau। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০০৮।
- ↑ "COMBINED STATISTICAL AREAS AND COMPONENT CORE BASED STATISTICAL AREAS, November 2008, WITH CODES"। আগস্ট ২০০৯। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০০৯।
- ↑ "Archived copy"। ২৪ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১২।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: শিরোনাম হিসাবে আর্কাইভকৃত অনুলিপি (লিঙ্ক)