সরবান মিনার
অবয়ব
| সরবান মিনার | |
|---|---|
| প্রদেশ | এসফাহন |
| অবস্থান | |
| অবস্থান | জয়বাড়হ জেলা, এসফাহন, ইরান |
| পৌরসভা | এসফাহন |
| স্থানাঙ্ক | ৩২°৪০′০৭″ উত্তর ৫১°৪১′৩৫″ পূর্ব / ৩২.৬৬৮৬১১° উত্তর ৫১.৬৯৩০৫৬° পূর্ব |
| স্থাপত্য | |
| ধরন | মিনার |
| স্থাপত্য শৈলী | রাজি |
| উপাদানসমূহ | ইট এবং টাইলস |
সরবান মিনার (ফার্সি: مناره ساربان) ইরানের ইসফাহানে অবস্থিত একটি ঐতিহাসিক মিনার। মিনারটি সেলযুক রাজবংশ রাজত্বকালে নির্মাণ করা হয়েছে।
অবস্থান
[সম্পাদনা]সরবান মিনারটি জয়বাড়হ জেলার উত্তর দিকে অবস্থিত। চেহেল দোখতারান মিনারের নিকটেই এই মিনারটি অবস্থিত। অতীতে এই মিনারের পাশে একটি মসজিদ ছিল তবে বর্তমানে মসজিদটি নেই।
কাঠামো
[সম্পাদনা]মিনারটি সাতটি বিভিন্ন বিভিন্ন অংশ নিয়ে গঠিত। প্রথম অংশে ইটের খাঁজকাটা কাজ রয়েছে। দ্বিতীয় এবং তৃতীয় অংশে ইটের সুনিপুণ সাজসজ্জা রয়েছে। চতুর্থ অংশটি মিনারের প্রথম মুকুট, এতে ফিরোজা টালিসহ ইটের মুকার্নাস(ইট কেটে কারুকার্য) রয়েছে। পঞ্চম অংশে আলংকারিক ইট রয়েছে। ষষ্ঠ অংশটি মিনারের দ্বিতীয় মুকুট। সপ্তম অংশটি মিনারটির সর্বোচ্চ চূড়া।
মিনারটি ৫৪ মিটার উঁচু। মিনারটি এসফাহন প্রদেশের সবচেয়ে প্রাচীন ঐতিহাসিক মিনার। [১]
চিত্রশালা
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Hosseyn Yaghoubi (২০০৪)। Rāhnamā ye Safar be Ostān e Esfāhān(Travel Guide for the Province Isfahan) (Persian ভাষায়)। Rouzane। পৃ. ১১৩। আইএসবিএন ৯৬৪-৩৩৪-২১৮-২।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
উইকিমিডিয়া কমন্সে সরবান মিনার সংক্রান্ত মিডিয়া রয়েছে।