বিষয়বস্তুতে চলুন

সরণ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

যে কোনো বস্তু বা বিন্দু একটি অবস্থান থেকে আরেকটি অবস্থানে স্থানান্তরিত হলে, প্রথম অবস্থান থেকে দ্বিতীয় অবস্থান অবধি ভেক্টরকে সরণ বলে। সহজ কথায়, আদি বিন্দু হতে শেষ বিন্দুর মধ্যবর্তী ন্যূনতম দূরত্বকেই সরণ বলে, অর্থাৎ সরলরৈখিক দূরত্ব এবং সরণের দিক প্রথম অবস্থানটি থেকে দ্বিতীয় অবস্থানটির দিকে। যদি বস্তুটি সর্পিল গতিতে প্রথম অবস্থান থেকে দ্বিতীয় অবস্থানে যায়, তাহলে অতিক্রান্ত দূরত্ব সরণের থেকে দৈর্ঘ্যে বেশি। সরণকে s দ্বারা প্রকাশ করা হয়। (s, জার্মান শব্দ "Strecke" এর প্রথম letter থেকে নেয়া হয়েছে । )

A থেকে B ভেক্টর

সরণ একটি ভেক্টর রাশি। তাই ভেক্টর যোগের নীতি মেনে দুটি সরণকে যোগ করা যায়। অর্থাৎ বিন্দু A থেকে বিন্দু Bতে প্রথম সরণ a ও বিন্দু B থেকে C-তে দ্বিতীয় সরণ b হলে, মোট সরণ বিন্দু A থেকে বিন্দু C-তে সরণের সমতুল্য হবে এবং প্রথমে b ও পরে a পরিমাণ সরণ হলেও মোট সরণ একই হত।

ভেক্টর যোগ