বিষয়বস্তুতে চলুন

রোটারী ইন্টারন্যাশনাল

স্থানাঙ্ক: ৪২°০২′৪৫″ উত্তর ৮৭°৪০′৫৭″ পশ্চিম / ৪২.০৪৫৮২৬° উত্তর ৮৭.৬৮২৩৯৭° পশ্চিম / 42.045826; -87.682397
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রোটারি ইন্টারন্যাশনাল
২০১৩ সাল থেকে গৃহীত ব্র্যান্ড, যেখানে রোটারি চাকার সঙ্গে “রোটারি” শব্দটি ব্যবহৃত হয়েছে।
যুক্তরাষ্ট্রের এভানস্টন, ইলিনয়-এ সদর দপ্তর
গঠিত২৩ ফেব্রুয়ারি ১৯০৫; ১২১ বছর আগে (1905-02-23)
প্রতিষ্ঠাতাপল পি. হ্যারিস
ধরনসেবা ক্লাব
সদরদপ্তরএভানস্টন, ইলিনয়, যুক্তরাষ্ট্র
অবস্থান
  • বৈশ্বিক
সদস্যপদ
১৪ লাখ
দাপ্তরিক ভাষা
ইংরেজি, ফরাসি, জার্মান, ইতালীয়, জাপানি, কোরীয়, পর্তুগিজ, স্প্যানিশ
মূল ব্যক্তিত্ব
ফ্রানচেস্কো আরেত্সো (সভাপতি)
জন হিউকো (সিইও ও মহাসচিব)
প্রকাশনারোটারি ম্যাগাজিন
স্বেচ্ছাকর্মী
আনুমানিক ১৯,০৫,৯৯৯ জন রোটারিয়ান (এর মধ্যে ৩৪২,৯৫৩ জন ইন্টারঅ্যাক্টর এবং ১৬২,৩৫৪ জন রোটার্যাক্টর অন্তর্ভুক্ত)
ওয়েবসাইটwww.rotary.org
রোটারি ইন্টারন্যাশনালের উপস্থিতির মানচিত্র

রোটারি ইন্টারন্যাশনাল ব্যবসায়িক ও পেশাদার ব্যক্তিদের নিয়ে গড়ে উঠা বিশ্বব্যাপী সেবামূলক সংগঠন। উচ্চস্তরের মানদণ্ড, সমাজ সেবা ও আন্তর্জাতিক বোঝাপড়ায় এ সংগঠনের ভূমিকা অপরিসীম। প্রত্যেক ব্যবসায়িক ও পেশাদার ক্লাব থেকে একজন ব্যক্তি রোটারী ক্লাবের সদস্য হয়ে থাকেন। শিকাগোর মার্কিন অ্যাটর্নি পল পি. হ্যারিস ১৯০৫ সালে এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন যা বিশ্বের অন্যতম প্রাচীন সেবাধর্মী প্রতিষ্ঠানরূপে স্বীকৃত। প্রাতিষ্ঠানিক ভিত্তি, ব্যবসায় ও পেশাদারী পর্যায়ে উচ্চ নৈতিক মূল্যবোধ গঠন এবং বিশ্বব্যাপী ফেলোশীপ প্রদানের মহান ব্রত নিয়ে আদর্শ সেবাপ্রদানকল্পে এ সংগঠনটি গঠন করেন। প্রতিষ্ঠাকালীন সময়েই এ সংগঠনের সদস্যপদের জন্য সীমারেখা নির্দিষ্ট করে যান। একবিংশ শতকের শুরুতে বিশ্বের দুই শতাধিক দেশ ও ভৌগোলিক এলাকায় ১.২২ মিলিয়নেরও অধিক সদস্য রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয়িস অঙ্গরাজ্যের এভানস্টোনে এর সদর দফতর অবস্থিত। ঘূর্ণায়মান পদ্ধতিতে সদস্যদের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয় বিধায় এর নাম রোটারী রাখা হয়েছে। শুরুতে এটি ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব রোটারী ক্লাবস নামে পরিচিত ছিল। ১৯২২ সালে এর নামকরণ করা হয় রোটারী ইন্টারন্যাশনাল। কিন্তু বিশ্বের অন্যান্য দেশে এ সংগঠনটি রোটারী ক্লাব নামে পরিচিত। বিভিন্ন জনকল্যাণমূখী সেবামূলক প্রকল্প গ্রহণের পাশাপাশি ১৯২৮ সালে রোটারী ফাউন্ডেশন গঠন করা হয়। ফাউন্ডেশনের অর্থায়ণে বিদেশে পড়াশোনার জন্য বৃত্তি, মানবধর্মী প্রকল্পে অর্থবরাদ্দ এবং রোটারীয়ানদেরকে বিদেশ সফরে নিয়ে যাওয়া হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]

আরও পড়ুন

[সম্পাদনা]
  • Charles, Jeffrey A. (১৯৯৩)। Service Clubs in American Society: Rotary, Kiwanis, and Lions। University of Illinois Press। আইএসবিএন ৯৭৮-০২৫২০২০১৫৫ In his 2008 thesis, Brendan Goff notes that this book is "the only complete treatment of service clubs in academic literature".
  • Goff, Brendan M. (২০০৮)। The heartland abroad: The Rotary Club's mission of civic internationalism.। ProQuest, UMI Dissertation Publishing। ২৯ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৪ Goff's 2008 doctoral dissertation, which departs from Charles' earlier work in its emphasis on the international aspects of Rotary International.
  • Lewis, Su Lin, “Rotary International’s ‘Acid Test’: Multi-ethnic Associational Life in 1930s Southeast Asia,” Journal of Global History, 7 (July 2012), 302–34.

বহিঃসংযোগ

[সম্পাদনা]