রেড-স্পট সটুথ
| রেড-স্পট সটুথ Red-spot sawtooth | |
|---|---|
| ডানা বন্ধ অবস্থায় | |
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ: | Animalia |
| পর্ব: | Arthropoda |
| শ্রেণী: | Insecta |
| বর্গ: | Lepidoptera |
| পরিবার: | Pieridae |
| গণ: | Prioneris |
| প্রজাতি: | P. philonome |
| দ্বিপদী নাম | |
| Prioneris philonome Boisduval, 1836 | |
রেড-স্পট সটুথ(বৈজ্ঞানিক নাম: Prioneris philonome(Boisduval)) এক প্রজাতির মাঝারি আকারের প্রজাপতি। এরা ‘পিয়েরিডি’ পরিবার এর সদস্য।[১]
উপপ্রজাতি
[সম্পাদনা]রেড-স্পট সটুথ এর কয়েকটি উপপ্রজাতি হল -
- Prioneris philonome clemanthe Doubleday, 1846 - Myanmarese Redspot Sawtooth. এদের ভারতে দেখতে পাওয়া যায়।[২]
- Prioneris philonome themana Fruhstorfer, 1903; এদের ইন্দোনেশিয়া, মালেশিয়া ও তাইল্যান্ডে দেখতে পাওয়া যায়।[৩]
বর্ণনা
[সম্পাদনা]প্রজাপতির দেহাংশের পরিচয় বিষদ জানার জন্য প্রজাপতির দেহ এবং ডানার অংশের নির্দেশিকা দেখুন:-
এই প্রজাতির স্ত্রী নমুনা রেড স্পট জেজেবেল (Redspot Jezebel) কে নকল করে। স্ত্রী নমুনার ডানার উপরিতল এবং নিমনতল উভয়েই রেড স্পট জেজেবেল এর প্রায় অনুরূপ। পুরুষ নমুনার ক্ষেত্রে শুধুমাত্র ডানার নিচের দিক, রেড স্পট জেজেবেল সাদৃশ্য।
পুরুষ নমুনার, সামনের ডানার শীর্ষভাগ তীক্ষ্ণ, সামনের ডানার উপরিতল সাদা এবং কালো শিরাযুক্ত এবং শীর্ষভাগ কালো রঙে ছাওয়া। পিছনের ডানার নিম্নতল হলুদ কালো শিরা যুক্ত। পক্ষমূলে ছোট, সুস্পষ্ট লাল ছোপযুক্ত এবং সাদা বহিঃ সীমারেখা যুক্ত। কালো প্রান্তযুক্ত প্বার্শ প্রান্তরেখা (টার্মিনাল) যা টর্নাস এর দিক বরাবর অধিকতর কালো।
স্ত্রী নমুনায়, সামনের ডানার উপরিতল কালো রঙের। শিরাগুলি চওড়া কালো রেখাঙ্কিত। পিছনের ডানার উপরিতল সাদা কালো সীমারেখা এবং সাদা ছোপযুক্ত। পিছনের ডানার নিম্নতল পুরুষ নমুনার অনুরূপ, ত্বর প্রান্তরেখা বরাবর ইষদ ফ্যাকাসে হলুদ ছোপ বিদ্যমান।[১]
চিত্রশালা
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 Isaac, Kehimkar (২০০৮)। The book of Indian Butterflies। New Delhi: Oxford University Press। পৃ. ১৮৪। আইএসবিএন ৯৭৮ ০১৯৫৬৯৬২০ ২।
- ↑ "Prioneris philonome Boisduval, 1836 – Redspot Sawtooth"। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৭।
- ↑ " Prioneris philonome themana Fruhstorfer, 1903"। সংগ্রহের তারিখ 18. জানুয়ারি 2017।
{{ওয়েব উদ্ধৃতি}}:|সংগ্রহের-তারিখ=এর মান পরীক্ষা করুন (সাহায্য)