বিষয়বস্তুতে চলুন

রুমা গুহঠাকুরতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(রুমা গুহ ঠাকুরতা থেকে পুনর্নির্দেশিত)
রুমা গুহঠাকুরতা
জন্ম
রুমা ঘোষ

(১৯৩৪-১১-২১)২১ নভেম্বর ১৯৩৪
মৃত্যু৩ জুন ২০১৯(2019-06-03) (বয়স ৮৪)
পেশা
  • অভিনেত্রী
  • গায়িকা
দাম্পত্য সঙ্গীকিশোর কুমার (বি. ১৯৫০; বিচ্ছেদ. ১৯৫৮)
অরূপ গুহঠাকুরতা (বি. ১৯৬০)
সন্তানঅমিত কুমারসহ তিনজন
সঙ্গীত কর্মজীবন
ধরননেপথ্য সঙ্গীতশিল্পী
বাদ্যযন্ত্রকণ্ঠশিল্পী
কার্যকাল১৯৪৪–২০১৯

রুমা গুহঠাকুরতা একজন বাঙালি অভিনেত্রী ও গায়িকা। ১৯৩৪ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। মা সতী দেবী ছিলেন সেই যুগের বিখ্যাত গায়িকা। বাবা সত্যেন ঘোষ। মা সতী দেবী, আলমোড়ায় উদয় শংকর কালচার সেন্টারের মিউজিক এন্সম্বলের সদস্য ছিলেন ও পরে মুম্বাইয়ে পৃথ্বী থিয়েটারে মিউজিক ডিরেকটার ( দেশের প্রথম মহিলা সংগীত পরিচালক) হন তাই রুমার ছেলেবেলা কেটেছে আলমোড়া ও মুম্বাইয়ে। সতী দেবীর পিসতুতো ভাই হলেন বরেণ্য চিত্রপরিচালক সত্যজিৎ রায় ও বিজয়া রায় হলেন আপন ছোটবোন। ১৯৫২ সালে  কিশোর কুমারকে বিবাহ করেন ও তাদের পুত্র সুগায়ক অমিত কুমার। ১৯৫৮ সালে তার দাম্পত্য জীবনে বিচ্ছেদ হয় এবং ১৯৬০ সালে অরূপ গুহঠাকুরতা কে বিবাহ করেন । তিনি ১৯৫৮ সালে ক্যালকাটা ইয়ুথ কয়্যার প্রতিষ্ঠা করেন। সত্যজিৎ রায় পরিচালিত 'অভিযান' (১৯৬২) ও 'গণশত্রু' (১৯৮৮) তে রুমা দেবী অভিনয় করেছেন। 'তিনকন্যা'র 'মণিহারা'য় (১৯৬১) অভিনেত্রী কণিকা মজুমদারের লিপে 'বাজে করুণ সুরে' গানটি রুমা দেবীর গাওয়া।

চলচ্চিত্রে

[সম্পাদনা]

অভিনেত্রী স্বরূপ

[সম্পাদনা]
বছর
চলচ্চিত্র
পরিচালক
রোল
ভাষা
১৯৪৪
যাওয়ার বার্তা
১৯৫০
মশাল নীতীন বসু হিন্দি
আফসার চেতন আনন্দ হিন্দি
১৯৫২
রাগ রাং দিজভিজায় রুমা দেবী
হিন্দি
১৯৫৯
গুন্ডা রাজেন তরফদার হিমি
বাক্তিগত সহকারী চিত্রকর  রুমালি সেন (রুমা দেবী) বাংলা
১৯৬২
অভিযান সত্যজিৎ রায় নিলি
বাংলা
১৯৬৩
নিরজন সৈকত
তপন সিংহ বাংলা
পলাতক
তরুণ মজুমদার ময়না
বাংলা
১৯৬৪
পর্বতের রঙ বাংলা
১৯৬৬
জোড়াদিঘির চৌধুরী পরিবার অজিত লাহিড়ী বাংলা
১৯৬৭
বালিকা বঁধু (১৯৬৭-এর চলচ্চিত্র) তরুণ মজুমদার বাংলা
এন্টনী ফিরিঙ্গী সুনীল ব্যানার্জি যোগেশ্বরই বাংলা
আশিতে আসিও না
বাংলা
১৯৬৮
Panchashar অরূপ গুহঠাকুরতা বাংলা
বাঘিনী বিজয় বসু
বাংলা
হংস মিথুন বাংলা
ঘর নিশিপুর বাংলা
১৯৬৯
আরোগ্য নিকেতন বিজয় বসু
প্রদ্যোতের মা বাংলা
১৯৭৪
যদি জানতেম
যাত্রিক রানু বসু
বাংলা
১৯৭৬
বৈরাগ অসিত সেন
পুষ্প
১৯৮০
দাদার কীর্তি তরুণ মজুমদার সরস্বতী,বীনার মা বাংলা
১৯৮১
৩৬ চৌরঙ্গী লেন নন্দিতার মা
ইংরেজি
স্বামী স্ত্রী বাংলা
১৯৮২
ত্রয়ী বাংলা
অমৃতকুম্ভের সন্ধানে বাংলা
১৯৮৩
সামারপিতা বাংলা
১৯৮৫
ভালবাসা ভালবাসা কেয়ার মা বাংলা
১৯৮৬
অনুরাগের ছোঁয়া বাংলা
১৯৮৭
গায়ক
শান্তনু ভৌমিক
অমর সঙ্গী সুজিত গুহ ঝিলিকের মা বাংলা
১৯৮৮
আগুন (১৯৮৮ চলচ্চিত্র)
ভিক্টর ব্যানার্জি বাংলা
১৯৮৯
আশা ও ভালবাসা বাংলা
আক্রোশ বাংলা
গণশত্রু সত্যজিৎ রায় মায়া গুপ্ত বাংলা
১৯৯১
পথ ও প্রসাদ বাংলা
১৯৯২
ইন্দ্রজিত (চলচ্চিত্র) অঞ্জন চৌধুরী বাংলা
১৯৯৪
হুইল চেয়ার তপন চৌধুরী সুস্মিতা মা বাংলা
১৯৯৫
সংঘর্ষ হরনাথ চক্রবর্তী বাংলা
১৯৯৬
হিমাগার
বাংলা
২০০৬
দ্য নেমসেক অশোকের মা ইংরাজী

গায়িকা স্বরূপ

[সম্পাদনা]
বছর
চলচ্চিত্র
১৯৫৮
লুকোচুরি
১৯৬৩
বর্ণালী
পলাতক
১৯৬১
তিন কন্যা
১৯৬৬
জোড়াদিঘীর চৌধুরী পরিবার
১৯৬৭
এন্টনী ফিরিঙ্গী
১৯৬৮
বাঘিনী
১৯৭০
বাক্স বদল
১৯৭৪
যদি জানতেম
১৯৭৬
ম্যারা ধর্ম্যা মেরি মা
১৯৮২
অমৃতকুম্ভের সন্ধানে

মৃত্যু

[সম্পাদনা]

রুমা গুহঠাকুরতা ২০১৯ সালের ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে সকাল ছটা নাগাদ ঘুমের মধ্যে শেষনিশ্বাস ত্যাগ করেন।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "রুমা গুহঠাকুরতা আর নেই"প্রথম আলো date= ৩ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৯ {{ওয়েব উদ্ধৃতি}}: |ওয়েবসাইট=-এ পাইপ অনুপস্থিত (সাহায্য)

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]