রায়ান গুজম্যান
রায়ান গুজম্যান Ryan Guzman | |
|---|---|
রায়ান গুজম্যান, ২০১৪ | |
| জন্ম | রায়ান অ্যান্টনি গুজম্যান ২১ সেপ্টেম্বর ১৯৮৭ অ্যাবিলেন, টেক্সাস, মার্কিন যুক্তরাষ্ট্র |
| পেশা | অভিনেতা |
| কর্মজীবন | ২০১২–বর্তমান |
রায়ান অ্যান্টনি গুজম্যান (ইংরেজি: Ryan Anthony Guzman; জন্ম: ২১ সেপ্টেম্বর, ১৯৮৭)[১] হলেন একজন মার্কিন অভিনেতা। তিনি স্টেপ আপ চলচ্চিত্র ধারাবাহিকে সিন আসা, দ্য বয় নেক্সট ডোর ছবিতে নোয়া স্যান্ডবর্ন, হিরোজ রিবর্ন মিনি-সিরিজে কার্লোস গুটারেজ এবং রিচার্ড লিংকলেটারের এভরিবডি ওয়ান্টস সাম!! ছবিতে রোপারের ভূমিকায় অভিনয় করেন। এছাড়া ফক্স ফার্স্ট রেসপন্ডার ৯-১-১ ড্রামা ধারাবাহিকে এলএএফডি ফায়ারফাইটার এডি ডিয়াজের ভূমিকায় অভিনয় করেন।[২]
প্রথম জীবন
[সম্পাদনা]গুজম্যানের জন্ম হয়েছিল টেক্সাসের অ্যাবিলেনে।[৩] তার বাবা রে গুজম্যান একজন মেক্সিকান।[৪] অন্যদিকে তার মা লিজা গুজম্যানের (প্রাক্-বিবাহ নাম লিজা হাডসন) জন্ম ক্যালিফোর্নিয়ায়। তিনি একাধারে ইংরেজ, জার্মান, ফরাসি, ওলন্দাজ ও সুইডিশ বংশোদ্ভূত। রায়ান গুজম্যান খুবই অল্প বয়সে তার মায়ের জন্মশহর ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোয় চলে আসেন।[৫] ২০০৫ সালে তিনি ওয়েস্ট ক্যাম্পাস হাই স্কুল থেকে গ্র্যাজুয়েট হন এবং তারপর সিয়েরা কলেজে ভর্তি হন।[৬] গুজম্যানের এক ছোটো ভাই রয়েছে। তার নাম স্টিভেন।[৭][৮]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]২০১৮ সালের সেপ্টেম্বর মাসে গুজম্যান ও তার বান্ধবী ব্রাজিলিয়ান অভিনেত্রী ক্রিস্টি অ্যান ঘোষণা করেন যে, তাদের প্রথম সন্তানের জন্ম হতে চলেছে।[৯]
ফিল্মোগ্রাফি
[সম্পাদনা]| বছর | নাম | ভূমিকা | বিবরণ |
|---|---|---|---|
| ২০১২ | ৭২ আওয়ার্স উইথ এম্পায়ার | স্বভূমিকায় | ক্যামিও |
| ২০১২ | মেড ইন হলিউড: টিন এডিশন | স্বভূমিকায় | ক্যামিও |
| ২০১২ | স্টেপ আপ রেভোলিউশন | সিন আসা | |
| ২০১৩ | লেডি’জ ম্যান:আ মেড মুভি | ব্রেট | |
| ২০১৩ | এপ্রিল রেইন | আলেক্স | |
| ২০১৪ | দেয়ার’স অলওয়েজ উডস্টক | ডিলান | |
| ২০১৪ | স্টেপ আপ: অল ইন | সিন আসা | |
| ২০১৫ | দ্য বয় নেক্সট ডোর | নোয়া স্যান্ডবর্ন | |
| ২০১৫ | জেম অ্যান্ড দ্য হলোগ্রামস | রিও রেমন্ড | |
| ২০১৬ | বিয়ন্ড প্যারাডাইস | সেবাস্টিয়ান | |
| ২০১৬ | এভরিবডি ওয়ান্টস সাম!! | কেনি রোপার | |
| ২০১৮ | আর্মড | জনসি |
| বছর | নাম | ভূমিকা | বিবরণ |
|---|---|---|---|
| ২০১২ | ক্যামেরাজ | রায়ান | পর্ব: "ওয়ালরাস" |
| ২০১২ | অল দ্য রাইট মুভস | স্বভূমিকায় | ক্যামিও |
| ২০১৩–২০১৪ | প্রেটি লিটল লায়ার্স | জ্যাক | পুনঃপৌনিক ভূমিকায়; ৯টি পর্বে |
| ২০১৫ | হিরোজ রিবর্ন | কার্লোস গুটারেজ | প্রধান চরিত্র; ১৩টি পর্বে[১০] |
| ২০১৬ | নটোরিয়াস | রায়ান মিলস | প্রধান চরিত্র |
| ২০১৭ | চপড জুনিয়ার | বিচারক | পর্ব: "থ্রি রিং কিচ" |
| ২০১৮-বর্তমান | ৯-১-১ | এডি ডিয়াজ | প্রধান চরিত্র[১১] |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Ryan Anthony Guzman"। FamilySearch.org। ২৫ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৫।
- ↑ "9-1-1 (TV series)", Wikipedia (ইংরেজি ভাষায়), ২ অক্টোবর ২০১৮, সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৮
- ↑ "Ryan Guzman steps into lead role in 'Revolution'"। Boston Herald। ২৫ জুলাই ২০১২। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৩।
- ↑ on 07/05/2012। "From boy next door to lead role in "Step Up: Revolution""। Nbclatino.com। ১৮ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৩।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ Landeros, Alexandra M.। "Music and Entertainment"। Popularhispanics.com। ৫ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৩।
- ↑ "Ryan Guzman: He's sexy and he knows it! - Bangalore - DNA"। Dnaindia.com। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৩।
- ↑ "One younger brother"। ২০ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৮।
- ↑ "Ladies and gents this is why I know I have the best family ever. Love ya"।
- ↑ "9-1-1 Star Ryan Guzman Expecting First Child with Girlfriend Chrysti Ane — See Her Abs at 5 Months Pregnant!"। PEOPLE.com (ইংরেজি ভাষায়)। ১০ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ "Heroes Reborn: About the Show"। NBC.com। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৫।
- ↑ Pederson, Erik (২৩ মে ২০১৮)। "'9-1-1': Ryan Guzman Joins Fox Drama As Firefighter"। Deadline Hollywood। সংগ্রহের তারিখ ২৩ মে ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ১৯৮৭-এ জন্ম
- ২১শ শতাব্দীর মার্কিন অভিনেতা
- মেক্সিকান বংশোদ্ভূত মার্কিন অভিনেতা
- মার্কিন চলচ্চিত্র অভিনেতা
- মার্কিন টেলিভিশন অভিনেতা
- ওলন্দাজ বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- ইংরেজ বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- ফরাসি বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- জার্মান বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- সুয়েডীয় বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- জীবিত ব্যক্তি
- ক্যালিফোর্নিয়ার অভিনেতা
- স্যাকরামেন্টো, ক্যালিফোর্নিয়ার অভিনেতা
- টেক্সাসের অভিনেতা
- অ্যাবিলিন, টেক্সাসের ব্যক্তি
- সিয়েরা কলেজের প্রাক্তন শিক্ষার্থী