বিষয়বস্তুতে চলুন

রাম সরোজ যাদব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাম সরোজ যাদব
राम सरोज यादब
২ নং প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী
এবং
ভৌত অবকাঠামো উন্নয়ন মন্ত্রী
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
৯ জুন ২০২১
গভর্নর
  • হরি শঙ্কর মিশ্র
২ নং প্রদেশের প্রাদেশিক পরিষদের সদস্য৷
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২০১৭
পূর্বসূরীপ্রতিষ্ঠিত
নির্বাচনী এলাকাধনুষা ৩ (এ)
গণপরিষদ সদস্য
কাজের মেয়াদ
২০০৮  ২০১৩
নির্বাচনী এলাকাআনুপাতিক তালিকা
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1953-11-18) ১৮ নভেম্বর ১৯৫৩ (বয়স ৭২)
বাহিরি, ধানুশা, ২ নং প্রদেশ, নেপাল
জাতীয়তানেপালি
রাজনৈতিক দলনেপালি কংগ্রেস
ওয়েবসাইটmopid.p2.gov.np

রাম সরোজ যাদব হচ্ছেন একজন নেপালী রাজনীতিবিদ। তিনি নেপালের ২ নং প্রদেশের প্রাদেশিক পরিষদে নেপালি কংগ্রেসের সংসদীয় দলের নেতা হিসাবে মনোনীত হয়েছেন।।[][][] ধনুষা জেলার বাসিন্দা রাম সরোজ যাদব ধনুষা ৩(এ) আসন থেকে থেকে ২০১৭ সালের প্রাদেশিক বিধানসভা নির্বাচনে নির্বাচিত হন। তিনি ২০২১ সালের ৯ জুনে ২ নং প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ও ভৌত অবকাঠামো মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

তিনি জনকুরের রারাবা ক্যাম্পাসে অধ্যয়নরত অবস্থায় সক্রিয় রাজনীতিতে এসেছিলেন। প্রায় ৫০ বছরের রাজনৈতিক জীবনে বেশ কয়েকটি নির্বাচনে জিতলেও তিনি ধনুষা ৪ আসন থেকে প্রার্থী হয়ে ২০১৩ সালের নেপালি গণপরিষদ নির্বাচনসহ কয়েকটি নির্বাচনে পরাজিত হয়েছিলেন। তবে বর্তমানে তিনি ধনুষা ৪ আসন থেকে নির্বাচিত হয়ে নেপালের ২ নং প্রদেশের প্রাদেশিক সমাবেশে নেপালি কংগ্রেস দলের সংসদীয় নেতা হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।[]

২ নং প্রদেশে জনতা সমাজবাদী পার্টি (পিএসপি-এন) ও নেপালি কংগ্রেসের মধ্যে সমঝোতার ফলে জনতা সমাজবাদী পার্টির কয়েকজন সদস্যকে মন্ত্রণালয় থেকে অব্যহতি দেওয়া হলে তিনি নেপালি কংগ্রেসের আরও ২ জন মন্ত্রী সহ ৯ জুন ২০২১ সালে লালবাবু রাউত মন্ত্রীসভায় যোগ দেন। তিনি নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং নেপালের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী বিমলেন্দ্র নিধির ঘনিষ্ঠ নেতা।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "रामसरोज यादवको नेतृत्वमा कांग्रेस प्रदेश २ सरकारमा सहभागी"Naya Patrika (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২১[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "Province 2: Nepali Congress name parliamentary party leader"OnlineKhabar English News (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২১
  3. "नामावली"प्रदेश सभा सचिवालय, प्रदेश नं.२, जनकपुरधाम (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৪ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২১
  4. "मन्त्री यादवले प्रदेश सभापतिमा उम्मेदवारी दिने"ekantipur.com (নেপালি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০২১
  5. "कांग्रेस ३ मन्त्रालयसहित आजै सरकारमा जाँदै, साढे ७ बजे शपथ"Lokaantar (Nepali ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২১{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)