চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্র
| চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্র | |
|---|---|
![]() | |
| দেশ | বাংলাদেশ |
| অবস্থান | পাহাড়তলী, রাউজান, চট্টগ্রাম |
| স্থানাঙ্ক | ২২°২৭′৩৫″ উত্তর ৯১°৫৮′৪৪″ পূর্ব / ২২.৪৫৯৭২° উত্তর ৯১.৯৭৮৮৯° পূর্ব |
| অবস্থা | সক্রিয় |
| কমিশনের তারিখ | ৩১ জুলাই ১৯৯৩ |
| মালিক | বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড |
| তাপ বিদ্যুৎ কেন্দ্র | |
| প্রধান জ্বালানি | প্রাকৃতিক গ্যাস |
| বিদ্যুৎ উৎপাদন | |
| কর্মক্ষম একক | ২ X ২১০ মেগাওয়াট |
| তৈরি ও মডেল | ডং ফেঙ |
| নামফলক ধারণক্ষমতা | ৪২০ মেগাওয়াট |
চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্র বা রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্র হলো বাংলাদেশের একটি গ্যাসচালিত তাপ বিদ্যুৎ কেন্দ্র। এটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দ্বারা পরিচালিত ও এর মালিকানাধীন। চট্টগ্রাম শহর থেকে ২৫ কিলোমিটার (১৬ মাইল) উত্তর-পূর্বে চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের দক্ষিণ দিকে চট্টগ্রাম জেলা রাউজান উপজেলায় অবস্থিত। এখানে দুটি ইউনিট এর উৎপাদন ক্ষমতা ২১০ মেগাওয়াট করে (২×২১০)। ফেণী গ্যাস ক্ষেত্র থেকে এই বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ করা হয়।[১][২]
ইতিহাস
[সম্পাদনা]১৯৯০ সালে বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ শুরু হয়। ১৯৯৩ সালে এর নির্মাণ শেষ হয়। চীনের জাতীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানি ও রপ্তানি কর্পোরেশনের সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটি নির্মিত হয়।[৩]
প্রযুক্তিগত বৈশিষ্ট্য
[সম্পাদনা]২০০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র এবং ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা দিয়ে দুটি অভিন্ন গ্যাস-চালিত ইউনিট এই বিদ্যুৎ কেন্দ্রে রয়েছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Power plants frequently trip for shortage of gas supply"। The Independent। ১৫ মে ২০০১। ২৩ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০০৯।
- ↑ Shahnaj Begum। "Sangu depleting fast, can't lift gas after Sept 2009"। The Independent। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০০৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "China to build second Raozan plant"। Modern Power Systems। ১৪ (8)। Progressive Media Markets Ltd.: ৫। আগস্ট ১৯৯৪। আইএসএসএন 0260-7840।
