বিষয়বস্তুতে চলুন

মীরা রাই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মীরা রাই
ব্যক্তিগত তথ্য
জাতীয়তানেপালী
জন্ম (1988-12-31) ৩১ ডিসেম্বর ১৯৮৮ (বয়স ৩৭)[]
ক্রীড়া
দেশ   নেপাল
ক্রীড়াট্রেল রান্নিং
স্কাই রান্নিং
ক্লাবট্রেল রান্নিং নেপাল

মীরা রাই(জন্ম: ৩১ ডিসেম্বর ১৯৮৮) একজন নেপালি ট্রেল রানার এবং স্কাই রানার। তিনি অনেক আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এবং অসংখ্য পুরস্কার জিতেছেন। ২০১৭ সালে, ন্যাশনাল জিওগ্রাফিক অ্যাডভেঞ্চারারের বিজয়ী ছিলেন।[]

জীবনপঞ্জি

[সম্পাদনা]

তিনি বিশ্বের বেশ কয়েকটি চ্যালেঞ্জিং ট্রেল প্রতিযোগিতা অংশ নিয়েছিলেন।[][][][][][][][১০][১১][১২][১৩]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

নেপালের পূর্ব ভোজপুরের প্রত্যন্ত গ্রামের বাসিন্দা হলেন মিরা। তার পরিবার নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণের জন্য কৃষিকাজের ওপর নির্ভরশীল ছিল। মাত্র ১২ বছর বয়সে তাকে স্কুল ছাড়তে হয় কারণ প্রথমত প্রতিদিনের কাজকর্মে বাবা-মাকে সাহায্য করতে হত তাকে এবং তার পরিবার তার আর পড়াশুনার খরচ চালাতে সক্ষম ছিল না। এমনকি তাকে জল সংগ্রহ করতে এবং বাজারে যেতে নিয়মিত পাহাড়ী অঞ্চলে দিয়ে পায়ে হেঁটে যেতে হত। ১৪ বছর বয়সে তিনি তার বাবা-মা'কে কিছু না বলে মাঝরাতে বাড়ি থেকে পালিয়ে যায় মাওবাদী দল যোগদান করবার জন্য। পরবর্তীকালে গৃহযুদ্ধের অবসান পর, নাবালিকা ছিলেন বলে তাকে নেপাল সেনাবাহিনী ছাড় দেয়। দেশে ফিরে তিনি ঠিক করেন এমন কিছু জীবনে করবেন যাতে তিনি তার পরিবারকে সহায়তা করতে পারেন এবং কারাতে ও ক্রীড়াবিদ হওয়ার জন্য কাঠমান্ডু পারি দেন।[১৪]

খেলোয়াড়ী জীবন

[সম্পাদনা]

মীরার ছিল জন্মগত প্রতিভা, তার প্রথম আল্ট্রা ম্যারাথন, ৫০ কিলোমিটার হিমালয়ান আউটডোর ফেস্টিভ্যাল ট্রেইলে অংশ নিয়েছিলেন পুরটাই না জেনে। একদিন সকালে যখন তিনি কাঠমান্ডুর আশেপাশের কোন এক পাহাড়ে দৌড়ছিলেন, তখন তার একটি দলের সাথে দেখা হয় যারা একই ট্রেইলগুলিতে প্রশিক্ষণ নিচ্ছিল। কিছুক্ষণ একসাথে দৌড়ানোর পরে, তারা পরের সপ্তাহে তাকে আরও একটি দৌড় প্রতিযোগিতার অংশ নেবার জন্য বলে। তিনি যখন সেই প্রতিযোগিতার পৌঁছেছিলেন, তিনি দেখতে পেলেন যে সেটি ৫০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতার। অপ্রস্তুত হওয়া সত্ত্বেও, সঠিক খাবার বা জল না নিয়ে, বা প্রযুক্তিগত পোশাক না পরেও তিনি এই দৌড় প্রতিযোগিতাটি জয়ী হয়েছিলেন এবং খেলাধুলায় প্রতি তার ইতিবাচক মনোভাবের জন্য আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন।

তবে বেশি দিন অপেক্ষা করতে হয়নি তাকে, তিনি রিচার্ড বুলের মতো পরামর্শদাতাকে পেয়ে যান এবং তার কাছে প্রশিক্ষণের পরে, তিনি আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করেছিলেন এবং একের পর এক প্রতিযোগিতায় জয়ী করবার সাথে সাথে বেশ কয়েকটি রেকর্ডও করেন।[১৫] ২০১৬ সালটা শুরুতেই তিনি যুক্তরাজ্যে একটি প্রতিযোগিতার সময় হাঁটুতে চোট পান এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে কয়েকদিনের জন্য দূরে থাকতে হয়েছিল, তবে এই সময় তিনি নেপালে বিভিন্ন জায়গা ঘুরে নতুন তরুণ মহিলা ক্রীড়াবিদকে আন্তর্জাতিক মঞ্চে দৌড়বার প্রশিক্ষণে সহায়তা করেন এবং নেপালি যুবকদের মধ্যে খেলাধুলা প্রচারের জন্য তিনি কাঠমান্ডু এবং তার জন্মস্থান বোজপুরে অনেকগুলি ট্রেইল দৌড় প্রতিযোগিতার আয়োজনও করেন। জাতীয় এবং আন্তর্জাতিক উভয় মিডিয়াতে তার জীবনের সংগ্রামের কথা বলা ও দেখানো হয়। তিনি দেশের মেয়েদের অনুপ্রেরণা হয়ে উঠেন।[১৬]

২০১৭ সালে, মীরা আন্তর্জাতিক প্রতিযোগিতা পুনরায় ফেরেন এবং সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্যের স্কটল্যান্ডের বায়ান নেভিস আল্ট্রা ট্রেল প্রতিযোগিতায় তিনি জয়ী হন এবং একটি নতুন রেকর্ড তৈরি করেন সময় নেন ১৪ ঘণ্টা এবং ২৪ মিনিট। এই মুহূর্তে তিনি একজন পেশাদার ট্রেইল দৌড়বীর এবং সলোমন রান্নিং দলের একজন সদস্য।

কীর্তি

[সম্পাদনা]

তার কৃতিত্বের বিবরণ[১৭]

YearDateRacePositionNotes
2017 16.09Ben Nevis Ultra1st(new record)
201630.043 Peaks Race2nd
201519.09Ultra Pirineu2nd
19.07Dolomites Skyrace13th
04.07Barro Sky Night1st
26.06Mont-Blanc 80 km1st(new record)
12.04Buffalo Stampede Skyrunning3rd(42 km 4:52)
21.03Himalayan Outdoor Festival 50 km1st
07.02MSIG HK50 Sai Kung - Asia Skyrunning Championship1st
01.02King of the Hills1st
03.01The North Face Kathmandu Ultra1st
201407.12MSIG Lantau 50 - HK 50 Series2nd
05.12HK MSIG Vertical Kilometer1st
28.11KOTH2nd
08.10Manaslu Trail Race1st
26.10MSIG HK 50 km1st(5:30:32 5th overall)
28.09Trail Degli Eroi (83 km)1st(9:16)
13.09Sellaronda Trail Race (57 km)1st(6:36:30)
21.04Mustang Trail Race1st
23.03Himalayan Outdoor Festival 50 km1st

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Mira Rai"। fidal.it। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৭
  2. "This Woman is Your Adventurer of the Year—Video Exclusive"। National Geographic। ৩০ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৭
  3. "Mira Rai | Mira Rai, a short story about a talented runner from Nepal"। Miraraifilm.com। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৫
  4. "Mira Rai"। Trail Running Nepal। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৫
  5. "Mira Rai clinches int'l ultra-marathon in France"। My Republica। ২৭ জুন ২০১৫। ১ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৫
  6. Naresh Newar। "Running all her life | Nepali Times Buzz"। Nepali Times। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৫
  7. "Serious Sisu: Mira Rai — SisuGirls"। Sisugirls.org। ৪ নভেম্বর ২০১৪। ১ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৫
  8. "Rai wins title in Hong Kong | Sports"। Ekantipur.com। ৭ ডিসেম্বর ২০১৪। ১ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৫
  9. McMahan, Ian। "Meet Nepal's Breakout Trail Running Phenom"। Outside Online। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৫
  10. Stéphane Huët। "The inspiration of a long-distance runner | Nepali Times Buzz"। Nepali Times। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৫
  11. https://www.bbc.co.uk/news/magazine-34704385
  12. https://www.theguardian.com/world/2015/oct/05/mira-rai-former-child-soldier-athlete-women-nepal
  13. http://trailrunningnepal.org/girls-running-fund/
  14. Stéphane Huët। "From teenage guerrilla to top athlete"। BBC। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৫
  15. Running all her life, Nepali Times, সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৫
  16. MIRA RAI’S 2016 SEASON, Trial Nepal, সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৬
  17. "Mira Rai"। Trail Running Nepal। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৫

উৎসসমূহ

[সম্পাদনা]