মিসিসিপি হাইওয়ে ৯ডব্লিউ
| পথের তথ্য | ||||
|---|---|---|---|---|
| এমডিওটি কর্তৃক রক্ষণাবেক্ষণকৃত | ||||
| দৈর্ঘ্য | ২০.৩ মাইল[১] (৩২.৭ কিলোমিটার) | |||
| প্রধান সংযোগস্থল | ||||
| দক্ষিণ প্রান্ত: | ||||
| উত্তর প্রান্ত: | ||||
| অবস্থান | ||||
| কাউন্টিসমূহ | ক্যালহৌন, লাফায়েত | |||
| মহাসড়ক ব্যবস্থা | ||||
| ||||
মিসিসিপি হাইওয়ে ৯ডব্লিউ (এমএস ৯ডব্লিউ) হল উত্তর মিসিসিপিতে অবস্থিত ২০.৩-মাইল (৩২.৭-কিলোমিটার) দীর্ঘ একটি প্রাদেশিক হাইওয়ে। এ পথের দক্ষিণ প্রান্ত ক্যালহৌন প্রদেশের অন্তর্গত ব্রুসের উত্তরে এমএস ৯ হাইওয়েতে এবং উত্তর প্রান্ত লাফায়েত প্রদেশের অন্তর্গত অক্সফোর্ডের দক্ষিণের এমএস ৭ হাইওয়েতে গিয়ে মেশে। এই পথটি একটি অবিভাজিত দুই-লেনের রাস্তা, যার সম্পূর্ণ দৈর্ঘ্য এবং উপবিভাগ গ্রাম্য অঞ্চলের ভেতর দিয়ে অতিক্রম করেছে। এমএস ৯ডব্লিউ প্যারিসের এমএস ৩১৫কে ছেদ করে। এমএস ৯ ডব্লিউ ১৯৫৬ সালে এর বর্তমান বিন্যাস লাভ করে এবং ১৯৬০ সালের দিকে নুড়িবিছানো রাস্তা থেকে পরিপূর্ণ পাকা রাস্তা করা হয়।
পথের বর্ণনা
[সম্পাদনা]এমএস ৯ডব্লিউ হাইওয়ের সূচনা ক্যালহৌন প্রদেশের অন্তর্গত ব্রুসের উত্তরে এমএস ৯ হাইওয়ের একটি সংযোগস্থল থেকে।[২] এরপরে রাস্তাটি দুই-লেনের একটি অবিভাজিত রাস্তা হয়ে জঙ্গল, কৃষিজমি এবং কিছু বাড়িঘরের পাশ ঘেঁষে উত্তর-পশ্চিম দিকে ধাবিত হয়। এরপর রাস্তা উত্তরদিকে মোড় ঘুরে ব্যানার সম্প্রদায়ের দিকে যায়, যেখানে এটি দুটি কাউন্টি রাস্তা - সিআর ২৭৫ এবং সিআর ২৬৭ কে ছেদ করে। এমএস ৯ডব্লিউ উত্তরপশ্চিমে আরো বেঁকে গেলে এটি গভীর জঙ্গলে প্রবেশ করে এবং পরে আবারও কৃষিজমিতে প্রবেশ করে, যেখানে সিআর ২৮৪-এর সাথে একটি জাংশন তৈরি হয়।[১] লাফায়েত প্রদেশ পার করে এই হাইওয়ে প্যারিসে প্রবেশ করে এমএস ৩১৫-এর পূর্বপ্রান্ত এবং সিআর ৪২৮-কে ছেদ করে। এই ছেদের পর এমএস ৯ডব্লিউ আরো বেশকিছু মাইল ধরে জঙ্গলের মধ্য দিয়ে চলে এর শেষপ্রান্ত তথা অক্সফোর্ডের দক্ষিণে এমএস ৭-এ প্রবেশ করে।[১][২] এমএস ৯ডব্লিউ আইনগতভাবে মিসিসিপি কোড § ৬৫-৩-৩ হিসেবে নথিবদ্ধ আছে।[৩]
ইতিহাস
[সম্পাদনা]১৯৫৬ সালে ব্রুসের উত্তরের এমএস ৯ থেকে অক্সফোর্ডের এমএস ৭ পর্যন্ত সংযোগকারী নুড়ি বিছানো রাস্তা হিসেবে এমএস ৯ডব্লিউ তৈরি করা হয়েছিল।[৪] ১৯৬০ সালের মধ্যে সম্পূর্ণ রাস্তাটিকে পাকা করা হয়।[৫] এরপর থেকে হাইওয়েটি বড় ধরনের কোনো পরিবর্তনের মধ্য দিয়ে আর যায়নি।[২]
প্রধান বিভাজন
[সম্পাদনা]| কাউণ্টি | অবস্থান | মাইল[১] | কিঃমিঃ | গন্তব্য | টীকা |
|---|---|---|---|---|---|
| ক্যালহৌন | | ০.০Error: mi is not a number | দক্ষিণ প্রান্ত | ||
| লাফায়েত | প্যারিস | ১৩.৩Error: mi is not a number | |||
| | ২০.৩Error: mi is not a number | উত্তর প্রান্ত | |||
| ১.০০০ মাঃ = ১.৬০৯ কিঃমিঃ; ১.০০০ কিঃমিঃ = ০.৬২১ মাঃ | |||||
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 গুগল (৪ জুন ২০১০)। "overview of Mississippi Highway 9W" (মানচিত্র)। গুগল ম্যাপস। গুগল। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১০।
{{মানচিত্র উদ্ধৃতি}}:|author=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য); অজানা প্যারামিটার|mapurl=উপেক্ষা করা হয়েছে (|map-url=প্রস্তাবিত) (সাহায্য) - 1 2 3 Mississippi Department of Transportation (২০১১)। Official Highway Map of Mississippi (PDF) (মানচিত্র)। Jackson: Mississippi Department of Transportation। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১৩।
- ↑ Mississippi Code Of 1972 As Amended - SEC. 65-3-3. State highways designated., Mississippi Legislature, ১০ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত, সংগ্রহের তারিখ ৩ জুন ২০১০
- ↑ Mississippi State Highway Commission (১৯৫৬)। Official Road Map State of Mississippi (PDF) (মানচিত্র)। Jackson: Mississippi State Highway Commission। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১৩।
- ↑ Mississippi State Highway Commission (১৯৬০)। Official Road Map State of Mississippi (PDF) (মানচিত্র)। Jackson: Mississippi State Highway Commission। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১৩।
রুটের মানচিত্র:
| KML ফাইল (সম্পাদনা • সাহায্য)
|