মার্ক আর. কোহেন
মার্ক আর. কোহেন | |
|---|---|
| জন্ম | ১১ মার্চ ১৯৪৩ |
| পেশা | গবেষক, অধ্যাপক, লেখক |
| উচ্চশিক্ষায়তনিক পটভূমি | |
| মাতৃ-শিক্ষায়তন | ব্র্যান্ডেইস বিশ্ববিদ্যালয় আমেরিকার ইহুদি ধর্মতাত্ত্বিক শিক্ষাপ্রতিষ্ঠান কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় |
| উচ্চশিক্ষায়তনিক কর্ম | |
| প্রতিষ্ঠান | প্রিন্সটন বিশ্ববিদ্যালয় |
| ওয়েবসাইট | https://nes.princeton.edu/people/mark-cohen |
মার্ক আর. কোহেন (জন্ম: ১১ মার্চ ১৯৪৩) মুসলিম শাসনের অধীনে ইহুদিদের ইতিহাস নিয়ে গবেষণা করা একজন মার্কিন পণ্ডিত।
কোহেন প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের নিকট প্রাচ্যের ইহুদি সভ্যতা বিষয়ক খেদৌরি এ. জিলখা অধ্যাপক এমেরিটাস এবং নিকট প্রাচ্য অধ্যয়ন বিভাগের অধ্যাপক এমেরিটাস হিসেবে দায়িত্ব পালন করেছেন।[১] তিনি ইসলামি শাসনকালে মধ্যযুগে ইহুদি ইতিহাসের একজন বিশিষ্ট গবেষক।[২][৩] তাঁর গবেষণা মূলত কায়রো গেনিজার নথিপত্রের ওপর ভিত্তি করে।[২] ১৯৮৫ থেকে ২০১৩ সালে অবসর গ্রহণ পর্যন্ত তিনি প্রিন্সটন গেনিজা ল্যাব পরিচালনা করেন, যার উদ্দেশ্য কায়রো গেনিজার সংগ্রহ অনলাইনে সহজে খুঁজে পাওয়ার মতো করে তুলে ধরা। ২০২৩ সালের তথ্য অনুযায়ী, এই ডেটাবেজে ৪ লাখ নথি রয়েছে।[৪] এই প্রকল্পটি শেলোমো দভ গোইটাইন গেনিজা গবেষণাগারে শুরু হলেও বর্তমানে এটি একটি পৃথক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হয়।
শিক্ষা ও কর্মজীবন
[সম্পাদনা]কোহেন তাঁর স্নাতক ডিগ্রি ব্র্যান্ডেইস বিশ্ববিদ্যালয় থেকে, স্নাতকোত্তর কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে এবং ডক্টরেট জিউইশ থিওলজিক্যাল সেমিনারি অব আমেরিকা থেকে অর্জন করেন।
১৯৮১ সালে তিনি তাঁর গ্রন্থ Jewish Self-Government in Medieval Egypt: The Origins of the Office of Head of the Jews, ca. 1065–1126-এর জন্য ন্যাশনাল জিউইশ বুক অ্যাওয়ার্ড-এ ইহুদি ইতিহাস বিভাগে পুরস্কৃত হন।[৫] ১৯৯৬ সালে তিনি গুগেনহাইম ফেলোশিপ লাভ করেন।[৬]
২০১৪ সালে কোহেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটি আবুধাবি-তে অতিথি অধ্যাপক হিসেবে পাঠদান করেন।[৭]
নির্বাচিত প্রকাশনা
[সম্পাদনা]- Jewish Self-Government in Medieval Egypt: The Origins of the Office of Head of the Jews, ca. 1065–1126 (১৯৮১)
- The Autobiography of a Seventeenth-Century Venetian Rabbi (১৯৮৭)
- Under Crescent and Cross: The Jews in the Middle Ages (১৯৯৪)
- Poverty and Charity in the Jewish Community of Medieval Egypt (২০০৫)
- The Voice of the Poor in the Middle Ages: An Anthology of Documents from the Cairo Geniza (২০০৫)
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Mark Cohen"। Department of Near Eastern Studies (ইংরেজি ভাষায়)।
- 1 2 Jews, Christians and Muslims in Medieval and Early Modern Times: A Festschrift in Honor of Mark R. Cohen। Brill। ২০১৪। পৃ. ১। আইএসবিএন ৯৭৮৯০০৪২৬৭৮৪৮।
Cohen is one of the most important scholars of his generation in the study of the history of Jews in the Islamic world.
- ↑ Gilbert, Martin (২০১০)। In Ishmael's House। Yale University Press। পৃ. ২৩। আইএসবিএন ৯৭৮-০৩০০১৭০৮০১।
- ↑ "FAQ"। Princeton Geniza Project (ইংরেজি ভাষায়)।
- ↑ "Past Winners"। Jewish Book Council (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২০।
- ↑ "John Simon Guggenheim Memorial Foundation"। ৩০ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ মে ২০২৫।
- ↑ Cohen, Mark R. (৮ ফেব্রুয়ারি ২০১৫)। "What I Learned Teaching Arabs About Judaism in Abu Dhabi"। The Forward (ইংরেজি ভাষায়)।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ১৯৪৩ সালে জন্ম
- জীবিত ব্যক্তি
- ২১শ শতকের মার্কিন ইহুদি
- ২১শ শতকের মার্কিন ইতিহাসবিদ
- ২১শ শতকের মার্কিন পুরুষ লেখক
- ব্র্যান্ডেইস বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র
- জন্মস্থান অনুপস্থিত (জীবিত ব্যক্তি)
- প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অনুষদ সদস্য
- কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র
- আমেরিকার ইহুদি ধর্মতাত্ত্বিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র
- ইহুদি মার্কিন ইতিহাসবিদ
- ইহুদি ও ইহুদিধর্ম বিষয়ক ইতিহাসবিদ
- ধর্মতত্ত্ব বিষয়ক মার্কিন ইতিহাসবিদ
- মার্কিন পুরুষ নন-ফিকশন লেখক
- কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
- ব্র্যান্ডেস বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- মার্কিন পুরুষ অ-কল্পকাহিনী লেখক
- ১৯৪৩-এ জন্ম
- ২১শ শতাব্দীর মার্কিন ইতিহাসবিদ
- ২১শ শতাব্দীর মার্কিন ইহুদি
- ২১শ শতাব্দীর মার্কিন পুরুষ লেখক