বিষয়বস্তুতে চলুন

মহিষাসুরমর্দ্দিনী (২০২২-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মহিষাসুরমর্দ্দিনী
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
মহিষাসুরমর্দ্দিনী - A Night To Remember
পরিচালকরঞ্জন ঘোষ
প্রযোজক
  • পবন কানোদিয়া
  • বিনোদ লাহোতি
চিত্রনাট্যকাররঞ্জন ঘোষ
শ্রেষ্ঠাংশে
সুরকারঅভিজিৎ কুন্ডু
চিত্রগ্রাহকশুভদীপ দে
প্রযোজনা
কোম্পানি
এভিএ ফিল্ম প্রোডাকশন
মুক্তি
  • ২৫ নভেম্বর ২০২২ (2022-11-25)
স্থিতিকাল১২৪ মিনিট
দেশভারত
ভাষাবাংলা

মহিষাসুরমর্দ্দিনী ২০২২ সালের বাংলা ভাষার ভারতীয় নাট্য চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন রঞ্জন ঘোষ।[] এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায় এবং পরমব্রত চট্টোপাধ্যায়[] চিত্রগ্রহণ করেছেন শুভদীপ দে, সম্পাদনা অমিত পালের এবং সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন অভিজিৎ কুন্ডু। এই ছবিটি তৈরি হয়েছে পবন কানোদিয়ার প্রযোজনায় এবং এভিএ ফিল্ম প্রোডাকশনসের ব্যানারে।[] সম্পূর্ণ চলচ্চিত্রটি একটি রাতের গল্প এবং তা মাত্র একটি জায়গায় চিত্রধারণ করা হয়েছে।[]

পটভূমি

[সম্পাদনা]

দশ বছরের মূক-বধির এক নিঃস্ব মেয়ের গণধর্ষণ ও হত্যার প্রেক্ষাপটে সিনেমার গল্প শুরু হয়।[]

অভিনয়

[সম্পাদনা]
  • ঋতুপর্ণা সেনগুপ্ত - ল্যান্ডলেডি এবং এয়ার ফোর্স পাইলট
  • শাশ্বত চট্টোপাধ্যায় - ক্ষমতাসীন দলের রাজনীতিবিদ
  • পরমব্রত চট্টোপাধ্যায় - নির্বাচনী কৌশলী
  • সাহেব ভট্টাচার্য - সেনা মেজর
  • পৌলোমী দাস - সেনা মেজরের স্ত্রী
  • কৌশিক কর - নেতা
  • শ্রীতমা দে - কলেজ ছাত্রী ১
  • অরুণিমা হালদার
  • অভ্যুদয় দে
  • জয় বদলানি - নেতা
  • পঙ্কজ মুন্সী - প্রতিমা নির্মাতা
  • রোহিত বাসফোর - হিন্দু ডোম
  • আর্যূন ঘোষ - কলেজ ছাত্র ২

নির্মাণ

[সম্পাদনা]

প্রায় দু'বছর ধরে এই ছবিটি তৈরি করতে লেগেছে। কোভিডের জন্য চিত্রগ্রহণে বিলম্ব হয়।[]

মুক্তি

[সম্পাদনা]

এটি ২০২২ সালের ২৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Ranjan Ghosh's Mahishasur Marddini is a layered look at gender violence through the lens of mythology"www.telegraphindia.com (ইংরেজি ভাষায়)। ২০ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২৩
  2. "Mahishasur Marddini Movie Review : A moody reflection of where we stand"The Times of Indiaআইএসএসএন 0971-8257। ১৩ আগস্ট ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২৩
  3. আনন্দ, ওয়েব ডেস্ক, এবিপি (১৯ এপ্রিল ২০২২)। "মুকুটে নতুন পালক, নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে মনোনীত 'মহিষাসুর মর্দিনী'"bengali.abplive.com। ১৩ আগস্ট ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২৩{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)
  4. 1 2 "Mahishasur Marddini: BIFFES 2022-এ আন্তর্জাতিক চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতায় 'মহিষাসুর মর্দিনী'!"Aaj Tak বাংলা। ১৩ আগস্ট ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২৩
  5. "Mahishasur Marddini Review: সিনেমার ব্যাকরণ ভাঙতে পারল ঋতুপর্ণা-শাশ্বত-পরমব্রতর 'মহিষাসুরমর্দ্দিনী'? পড়ুন রিভিউ"www.sangbadpratidin.in। ১৩ আগস্ট ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২৩

বহিঃসংযোগ

[সম্পাদনা]