মরিস ট্র্যাভার্স
অবয়ব
মরিস ট্র্যাভার্স | |
|---|---|
| জন্ম | মরিস উইলিয়াম ট্র্যাভার্স ২৪ জানুয়ারি ১৮৭২ |
| মৃত্যু | ২৫ আগস্ট ১৯৬১ (বয়স ৮৯) স্ট্রোড, ইংল্যান্ড |
| পরিচিতির কারণ | জেনন, নিয়ন এবং ক্রিপ্টন এর আবিষ্কারক |
| পুরস্কার | রয়েল সোসাইটির ফেলো[১] |
| বৈজ্ঞানিক কর্মজীবন | |
| কর্মক্ষেত্র | রসায়ন |
| প্রতিষ্ঠানসমূহ | ভারতীয় বিজ্ঞান সংস্থা |
মরিস ট্র্যাভার্স (১৮৭২ - ১৯৬১) একজন ইংরেজ রসায়নবিদ। তিনি স্যার উইলিয়াম রামজের সাথে যৌথভাবে জেনন, নিয়ন এবং ক্রিপ্টন নামক নিষ্ক্রিয় গ্যাসগুলো আবিষ্কার করেন।[১] বিরল প্রজাতির গ্যাস নিয়ে তার কাজের কারণে তিনি রেয়ার গ্যাস ট্র্যাভার্স" খ্যাতি লাভ করেন। তিনি ভারতীয় বিজ্ঞান সংস্থার প্রতিষ্ঠাকালীন পরিচালক এবং রয়েল সোসাইটির ফেলো।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]ট্র্যাভার্স ১৮৭২ সালের ২৪ জানুয়ারি ইংল্যান্ডের লন্ডনের কেনসিংটনে জন্ম গ্রহণ করেন। তার পিতা উইলিয়াম ট্র্যাভার্স, এফআরসিএস, ছিলেন অপচনশীল অস্ত্রচিকিৎসা পদ্ধতির অগ্রদূত। তার মাতা অ্যানি পকক। ট্র্যাভার্স রামসগেট, ওকিং, ও ব্লান্ডেল্স স্কুলে পড়াশুনা করেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 Bawn, C. E. H. (১৯৬৩)। "Morris William Travers 1872-1961"। Biographical Memoirs of Fellows of the Royal Society। ৯: ৩০০। ডিওআই:10.1098/rsbm.1963.0016।