বেবেতো
|
২০১০ সালে বেবেতো |
বেবেতো (ইংরেজি: Bebeto)(জন্ম: ১৬ই ফেব্রুয়ারি, ১৯৬৪) ব্রাজিল দলের প্রাক্তন স্ট্রাইকার। রোমারিওর সাথে অনবদ্য জুটি ১৯৯৪ সালে ব্রাজিলকে বিশ্বকাপ জয়ের গৌরব এনে দেয়। ২০১০ সালে বেবেতো ব্রাজিল পার্লামেন্টের সাংসদ নির্বাচিত হন।
খেলোয়াড়ি জীবন
[সম্পাদনা]ব্রাজিল জাতীয় দলের হয়ে বেবেতোর অভিষেক ১৯৮৫ সালে। হলুদ-নীল জার্সি গায়ে তিনি খেলেছেন যথাক্রমে ১৯৯০,১৯৯৪ এবং ১৯৯৮ সালের বিশ্বকাপ। ১৯৯৪ সালে তিনি ছিলেন আসর সেরাদের মাঝে একজন। রোমারিওর সাথে জুটি বেঁধে সে টুর্নামেন্টে ৩ গোল করে ব্রাজিলের শিরোপা জয়ে অবদান রাখেন। ১৯৯৮ সালের বিশ্বকাপেও সমসংখ্যক গোল করেন, সেবার ব্রাজিল ফাইনালে ওঠে।
১৯৯৪ সালের বিশ্বকাপের আরও একটি ঘটনা তাকে বিশ্বজোড়া খ্যাতি এনে দেয়। হল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের কয়েকদিন আগেই তার তৃতীয় সন্তানের জন্ম। হল্যান্ডের জালে বল জড়িয়ে দেয়ার সাথে সাথে তিনি দৌড়ে মাঠের পার্শ্বরেখায় ছুটে যান। দু'হাতে কোন অদৃশ্য শিশুকে দোলানোর ভঙ্গিমায় নাড়াতে থাকেন। সতীর্থ রোমারিও এবং মাজিনহো তার সাথে একই কায়দায় গোল-উদ্যাপনে যোগ দিন। তাদের তিনজনের এই অভূতপূর্ব কায়দায় গোল-উদ্যাপন বিপুল জনপ্রিয়তা পায়।
- ১৯৬৪-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ব্রাজিলের আন্তর্জাতিক ফুটবলার
- সেভিয়া ফুটবল ক্লাবের খেলোয়াড়
- দেপোর্তিবো লা করুনিয়ার খেলোয়াড়
- পিচিচি ট্রফি বিজয়ী
- লা লিগার খেলোয়াড়
- ফুটবলে অলিম্পিক পদক বিজয়ী
- ভাস্কো দা গামা রেগাতাস ক্লাবের খেলোয়াড়
- ফিফা বিশ্বকাপ বিজয়ী খেলোয়াড়
- ১৯৯৮ ফিফা বিশ্বকাপের খেলোয়াড়
- ১৯৯৪ ফিফা বিশ্বকাপের খেলোয়াড়
- ১৯৯০ ফিফা বিশ্বকাপের খেলোয়াড়
- আল ইত্তিহাদ ক্লাবের (জেদ্দা) খেলোয়াড়
- ১৯৯৬ গ্রীষ্মকালীন অলিম্পিকের ফুটবলার
- ব্রাজিলীয় ফুটবল ম্যানেজার
- অলিম্পিক রৌপ্যপদক বিজয়ী ব্রাজিলীয়
- অলিম্পিক ব্রোঞ্জপদক বিজয়ী ব্রাজিলীয়
- ১৯৯৬ গ্রীষ্মকালীন অলিম্পিকের পদক বিজয়ী
- ১৯৮৯ কোপা আমেরিকার খেলোয়াড়
- ১৯৮৮ গ্রীষ্মকালীন অলিম্পিকের পদক বিজয়ী
- ব্রাজিলের অলিম্পিক ফুটবলার
- কোপা আমেরিকা বিজয়ী খেলোয়াড়
- ব্রাজিলীয় প্রবাসী পুরুষ ফুটবলার
- স্পেনে প্রবাসী পুরুষ ফুটবলার
- সৌদি আরবে প্রবাসী ফুটবলার
- ফিফা কনফেডারেশন্স কাপ বিজয়ী খেলোয়াড়
- জাপানে প্রবাসী ফুটবলার
- জে১ লিগের খেলোয়াড়
- কাম্পেওনাতো ব্রাজিলেইরো সেরিয়ে আ-এর খেলোয়াড়
- ব্রাজিলের অনূর্ধ্ব-২০ আন্তর্জাতিক ফুটবলার
- ব্রাজিলীয় রাজনীতিবিদ
- সৌদি পেশাদার লিগের খেলোয়াড়
- স্পেনে ব্রাজিলীয় প্রবাসী ক্রীড়াবিদ
- কাশিমা অ্যান্টলার্সের খেলোয়াড়
- লিগা এমএক্সের খেলোয়াড়
- বোতাফোগো রেগাতাস ফুটবলের খেলোয়াড়
- ব্রাজিলীয় পুরুষ ফুটবলার
- পুরুষ ফুটবল ফরোয়ার্ড
- ১৯৮৮ গ্রীষ্মকালীন অলিম্পিকের ফুটবলার
- স্পেনের নাগরিকীকৃত নাগরিক
- ফ্লামেঙ্গো রেগাতাস ক্লাবের খেলোয়াড়