বুলগেরিয়ার প্রশাসনিক অঞ্চল
বুলগেরিয়ার প্রদেশসমূহ (বুলগেরীয়: области на България) বলতে বোঝায় বুলগেরিয়া রাষ্ট্রের প্রশাসনিক বিভাগের প্রথম স্তর।
১৯৯৯ খ্রীস্টাব্দ থেকে সমগ্র বুলগেরিয়াকে প্রশাসনিক ভাবে ২৮টি প্রদেশে (বুলগেরীয়: области –অব্লাস্টি; একবচন : област অব্লাস্ট; যার আক্ষরিক অর্থ হল "অঞ্চল") বিভক্ত করা হয়েছে, যা মোটামুটিভাবে ১৯৮৭ খ্রীস্টাব্দের পূর্বেকার ২৮টি জেলাকে (বুলগারিয় ভাষায়: окръг –ওক্রগ্, বহুবচন: окръзи –ওক্রজি ) নির্দেশ করে।
প্রদেশগুলিকে পুনরায় সর্বমোট ২৬৫টি পৌরসভায় (একবচন: община –অব্শ্চিনা, বহুবচন: общини –অব্শ্চিনি) ভাগ করা হয়েছে।
সোফিয়া- বুলগেরিয়ার রাজধানী শহর এবং দেশের সর্ববৃহৎ জনবসতি। এটি একাধারে সোফিয়া প্রদেশ ও সোফিয়া শহর প্রদেশের প্রশাসনিক কেন্দ্রস্থল। এই রাজধানী অঞ্চলটি আরও ৩টি শহর ও ৩৪টি গ্রাম সহ সোফিয়া রাজধানী পৌরসভার অন্তর্ভুক্ত, যার ৯০% জনসংখ্যাই সোফিয়ায় বসবাসকারী। এটি সোফিয়া নগররাজ্যের একমাত্র পৌরসভা।
পরিভাষা
[সম্পাদনা]বুলগেরিয়ার প্রদেশগুলির আইনগতভাবে (তাদের রাষ্ট্রপতির আদেশে) কোনও প্রাতিষ্ঠানিক নাম নেই। প্রত্যেক প্রশাসনিক কেন্দ্রের নামের সঙ্গে "অব্লাস্ট" কথাটি যোগ করে এগুলিকে ডাকা হয়ে থাকে। বুলগেরিয়ায় সাধারণত এগুলিকে "[প্রশাসনিক কেন্দ্রের নাম] অব্লাস্ট" হিসেবে নামকরণ করা হয়ে থাকে, তবে কখনও কখনও অব্লাস্ট [প্রশাসনিক কেন্দ্রের নাম] ক্রমও ব্যবহার করা হয়।
প্রদেশ সমূহ
[সম্পাদনা]| প্রদেশসমূহ | জন সংখ্যা (আদমশুমারি ২০০১)[১][২] |
|---|---|
| ব্লাগোয়েভগ্রাদ | ৩৪১,১৭৩ |
| বুরগাস | ৪২৩,৫৪৭ |
| ডোবরিচ | ২১৫,২১৭ |
| গাবরোভো | ১৪৪,১২৫ |
| হাসকোভো | ২৭৭,৪৭৮ |
| কার্ডঝালি | ১৬৪,০১৯ |
| কিউসটেনডিল | ১৬২,৫৩৪ |
| লাভেচ | ১৬৯,৯৫১ |
| মোন্টানা | ১৮২,২৫৮ |
| পাজার্ডঝিক | ৩১০,৭২৩ |
| পেরনিক | ১৪৯,৮৩২ |
| প্লেভেন | ৩১১,৯৫৮ |
| প্লোভডিভ | ৭১৫,৮১৬ |
| রাজগ্রাদ | ১৫২,৪১৭ |
| রুসে | ২৬৬,১৫৭ |
| শুমেন | ২০৪,৩৭৮ |
| সিলিসট্রা | ১৪২,০০০ |
| স্লিভেন | ২১৮,৪৭৪ |
| সমোলিয়ান | ১৪০,০৬৬ |
| সফিয়া শহর | ১,১৭০,৮৪২ |
| সফিয়া প্রদেশ | ২৭৩,২৪০ |
| স্টারা জাগোরা | ৩৭০,৬১৫ |
| টারগোভিশ্টে | ১৩৭,৬৮৯ |
| ভারনা | ৪৬২,০১৩ |
| ভেলিকো টারনোভো | ২৯৩,১৭২ |
| ভিডিন | ১৩০,০৭৪ |
| ভ্রা | ২৪৩ |
| ইয়ামবোল | ১৫৬,০৭০ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "2011 Population Census - main result" (PDF)। Nsi.bg। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৭।
- ↑ "Представяме Ви резултатите от Преброяване 2011 за страната, по области и общини :"। Censusresults.nsi.bg। ১৮ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৭।