বিষয়বস্তুতে চলুন

বুতুলাহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বুতুলাহ
সংগঠকমরক্কী ফুটবল অ্যাসোসিয়েশন
স্থাপিত১৯১৫; ১১১ বছর আগে (1915)
প্রথম মৌসুম১৯৫৬–৫৭
দেশ মরক্কো
কনফেডারেশনক্যাফ
দলের সংখ্যা১৬
লিগের স্তর
অবনমিতবুতুলাহ ২
ঘরোয়া কাপমরক্কী থ্রোন কাপ
মরক্কী সুপার কাপ
আন্তর্জাতিক কাপ
বর্তমান চ্যাম্পিয়নরাজা (১৩তম)
(২০২২–২৩)
সর্বাধিক শিরোপাউইদাদ (২২)
শীর্ষ গোলদাতামরক্কো মহসিন লাজুর (৭৯)
সম্প্রচারকসম্প্রচারকের তালিকা
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
২০২৩–২৪ বুতুলাহ

বুতুলাহ (আরবি: البطولة الاحترافية, ইংরেজি: Botola; এছাড়াও বুতুলাহ প্রো নামে পরিচিত) হচ্ছে মরক্কী ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃক মরক্কোর পেশাদার ফুটবল ক্লাবগুলোর মধ্যকার আয়োজিত মরক্কী ফুটবল লিগ পদ্ধতির শীর্ষ স্তরের পেশাদার ফুটবল লিগ। এই লিগে মরক্কোর সর্বমোট ১৬টি পেশাদার ফুটবল ক্লাব মরক্কী ক্লাব পর্যায়ের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে।

১৯১৫ সালে প্রতিষ্ঠার পর থেকে বুতুলাহে এপর্যন্ত সর্বমোট ৩১টি দল প্রতিদ্বন্দ্বিতা করেছে, যার মধ্য হতে মাত্র ১৯টি ক্লাব এই লিগের শিরোপা জয়লাভ করেছে এবং আটটি ক্লাব একাধিকবার জয়লাভ করেছে। উইদাদ এই লিগের ইতিহাসের সবচেয়ে সফল ক্লাব, যারা সর্বমোট ২২টি শিরোপা জয়লাভ করার পাশাপাশি তেরো বার রানার-আপ হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে রয়্যাল আর্মড ফোর্সেস, যারা এপর্যন্ত তেরো বার এবং তৃতীয় স্থানে রয়েছে ক্লাব রাজা, যারা এপর্যন্ত বারো বার শিরোপা জয়লাভ করেছে। বর্তমান চ্যাম্পিয়ন রাজা ২০২২–২৩ মৌসুমে ৬৭ পয়েন্ট অর্জন করে ক্লাবের ইতিহাসে ১৩তম বারের মতো বুতুলাহের শিরোপা ঘরে তুলতে সক্ষম হয়েছিল; উক্ত মৌসুমে চ্যাম্পিয়ন রাজা হতে ১ পয়েন্ট কম অর্জন করে উইদাদ রানার-আপ হয়েছিল।[]

ইতিহাস

[সম্পাদনা]

১৯১৫ সালে মরক্কী ফুটবল চ্যাম্পিয়নশিপ নামে এই লিগটি প্রতিষ্ঠিত হয়েছিল, অতঃপর ১৯৫৬–৫৭ বুতুলাহ মৌসুমের মাধ্যমে এই লিগটি যাত্রা শুরু করেছে। বুতুলাহের উক্ত মৌসুমে সর্বমোট ষোলোটি ক্লাব দ্বৈত রাউন্ড-রবিন পদ্ধতিতে অংশগ্রহণ করেছিল। উক্ত মৌসুমে প্রতিটি ক্লাব সর্বমোট ৩০টি ম্যাচে অংশগ্রহণ করেছিল; যার মধ্যে ক্লাবগুলো একে অপরের বিরুদ্ধে দুইটি ম্যাচে মুখোমুখি হয়েছিল। ৩০তম ম্যাচদিন শেষে ৭৩ পয়েন্ট অর্জন করে পয়েন্ট তালিকার শীর্ষ স্থান অধিকারী ক্লাব হিসেবে উইদাদ প্রথম ক্লাব হিসেবে বুতুলাহের শিরোপা জয়লাভ করেছিল।[]

বিন্যাস

[সম্পাদনা]

বুতুলাহের প্রতিটি মৌসুমে সর্বমোট ১৬টি ক্লাব দ্বৈত রাউন্ড-রবিন পদ্ধতিতে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী ক্লাবগুলো একে অপরের বিরুদ্ধে দুইটি ম্যাচে মুখোমুখি হয়; যার মধ্যে একটি নিজেদের মাঠে এবং অপরটি প্রতিপক্ষ দলের মাঠে অনুষ্ঠিত হয়; ক্লাবগুলো এক মৌসুমে সর্বমোট ৩০টি ম্যাচে অংশগ্রহণ করে। বুতুলাহের প্রতিটি মৌসুম বছরের আগস্ট মাস হতে পরবর্তী বছরের জুন মাস পর্যন্ত অনুষ্ঠিত হয়। ক্লাবগুলো প্রতিটি জয়ের জন্য তিন পয়েন্ট এবং ড্রয়ের জন্য এক পয়েন্ট করে অর্জন করে থাকে, হারের জন্য কোন পয়েন্ট অর্জন করে না। পয়েন্ট তালিকায় ক্লাবগুলোর অর্জিত পয়েন্টের ভিত্তিতে তাদের অবস্থান নির্ধারণ করা হয়। প্রতিটি মৌসুম শেষে পয়েন্ট তালিকায় সর্বাধিক পয়েন্ট অর্জনকারী ক্লাবটি চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা জয়লাভ করে। যদি দুই বা ততোধিক ক্লাব সমান পয়েন্ট অর্জন করে থাকে, তবে হেড-টু-হেড গোল পার্থক্যের মাধ্যমে পয়েন্ট তালিকায় তাদের অবস্থান নির্ধারণ করা হয়। সমতা ভঙ্গের সকল নিয়ম প্রয়োগ করার পরও যদি দুই বা ততোধিক ক্লাব পয়েন্ট তালিকায় সমতায় থাকে, তবে উক্ত ক্লাবগুলো পয়েন্ট তালিকার একই অবস্থানে আছে বলে মনে করা হয়। তবে, চ্যাম্পিয়ন ক্লাব, অবনমিত ক্লাব অথবা অন্যান্য প্রতিযোগিতায় উত্তীর্ণ ক্লাব নির্ধারণের ক্ষেত্রে যদি সমতায় থাকে, তবে একটি নিরপেক্ষ মাঠে একটি প্লে-অফ ম্যাচের মাধ্যমে ক্লাবগুলোর অবস্থান নির্ধারণ করা হয়।

বুতুলাহের প্রতিটি মৌসুমের বিজয়ী ক্লাব পরবর্তী মৌসুমের ক্যাফ চ্যাম্পিয়নস লিগের জন্য স্বয়ংক্রিয়ভাবে উত্তীর্ণ হয়; এছাড়াও পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থানের ভিত্তিতে এক বা একাধিক ক্লাব ক্যাফ চ্যাম্পিয়নস লিগ এবং ক্যাফ কনফেডারেশন কাপের জন্য উত্তীর্ণ হয়। বুতুলাহে অংশগ্রহণ করার পাশাপাশি ক্লাবগুলো মরক্কী ঘরোয়া ফুটবল কাপ মরক্কী থ্রোন কাপেও অংশগ্রহণ করে।

ফুটবল লিগ পদ্ধতির মাধ্যমে মরক্কী ফুটবল লিগ পদ্ধতির শীর্ষ স্তরের লিগ বুতুলাহ এবং দ্বিতীয় স্তরের লিগ বুতুলাহ ২ উন্নয়ন ও অবনমনের মাধ্যমে একে অপরের সাথে সম্পর্কিত। প্রতিটি মৌসুম শেষে, বুতুলাহের পয়েন্ট তালিকায় সর্বনিম্ন পয়েন্ট অর্জনকারী দুইটি ক্লাব স্বয়ংক্রিয়ভাবে বুতুলাহ ২ অবনমিত হয়; পক্ষান্তরে, উক্ত মৌসুমে বুতুলাহ ২ চ্যাম্পিয়ন এবং রানার-আপ ক্লাব স্বয়ংক্রিয়ভাবে বুতুলাহে উন্নীত হয়।

পরিসংখ্যান

[সম্পাদনা]

চ্যাম্পিয়ন

[সম্পাদনা]

প্রতিষ্ঠার পর থেকে এপর্যন্ত সর্বমোট ১৯টি ক্লাব বুতুলাহে শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৮টি ক্লাব একাধিকবার জয়লাভ করেছে। বুতুলাহের ইতিহাসের সবচেয়ে সফল ক্লাব হচ্ছে উইদাদ, যারা এপর্যন্ত ২২টি শিরোপা জয়লাভ করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে রয়্যাল আর্মড ফোর্সেস, যারা এপর্যন্ত ১৩ বার এবং তৃতীয় স্থানে রয়েছে ক্লাব রাজা, যারা এপর্যন্ত ১২ বার শিরোপা জয়লাভ করেছে।

মৌসুমচ্যাম্পিয়ন
১৯৫৬–৫৭উইদাদ (৬)
১৯৫৭–৫৮কাউকাব মারাকশি
১৯৫৮–৫৯এতোয়াল কাসাব্লাঙ্কা
১৯৫৯–৬০কেনিত্রা
১৯৬০–৬১রয়্যাল আর্মড ফোর্সেস
১৯৬১–৬২রয়্যাল আর্মড ফোর্সেস (২)
১৯৬২–৬৩রয়্যাল আর্মড ফোর্সেস (৩)
১৯৬৩–৬৪রয়্যাল আর্মড ফোর্সেস (৪)
১৯৬৪–৬৫মাগরিব ফাসি
১৯৬৫–৬৬উইদাদ (৭)
১৯৬৬–৬৭রয়্যাল আর্মড ফোর্সেস (৫)
১৯৬৭–৬৮রয়্যাল আর্মড ফোর্সেস (৬)
১৯৬৮–৬৯উইদাদ (৮)
১৯৬৯–৭০রয়্যাল আর্মড ফোর্সেস (৭)
১৯৭০–৭১সত্তাত
১৯৭১–৭২রেসিং কাসাব্লাঙ্কা
১৯৭২–৭৩কেনিত্রা (২)
১৯৭৩–৭৪রাজা বানি মালালি
১৯৭৪–৭৫উজদাহ
১৯৭৫–৭৬উইদাদ (৯)
১৯৭৬–৭৭উইদাদ (১০)
১৯৭৭–৭৮উইদাদ (১১)
১৯৭৮–৭৯মাগরিব ফাসি (২)
মৌসুমচ্যাম্পিয়ন
১৯৭৯–৮০শাবাব মুহাম্মাদিয়া
১৯৮০–৮১কেনিত্রা (৩)
১৯৮১–৮২কেনিত্রা (৪)
১৯৮২–৮৩মাগরিব ফাসি (৩)
১৯৮৩–৮৪রয়্যাল আর্মড ফোর্সেস (৮)
১৯৮৪–৮৫মাগরিব ফাসি (৪)
১৯৮৫–৮৬উইদাদ (১২)
১৯৮৬–৮৭রয়্যাল আর্মড ফোর্সেস (৯)
১৯৮৭–৮৮রাজা
১৯৮৮–৮৯রয়্যাল আর্মড ফোর্সেস (১০)
১৯৮৯–৯০উইদাদ (১৩)
১৯৯০–৯১উইদাদ (১৪)
১৯৯১–৯২কাউকাব মারাকশি (২)
১৯৯২–৯৩উইদাদ (১৫)
১৯৯৩–৯৪কাসাব্লাঙ্কা
১৯৯৪–৯৫মেকনেস
১৯৯৫–৯৬রাজা (২)
১৯৯৬–৯৭রাজা (৩)
১৯৯৭–৯৮রাজা (৪)
১৯৯৮–৯৯রাজা (৫)
১৯৯৯–০০রাজা (৬)
২০০০–০১রাজা (৭)
২০০১–০২হাসানিয়াহ আগাদির
মৌসুমচ্যাম্পিয়ন
২০০২–০৩হাসানিয়াহ আগাদির (২)
২০০৩–০৪রাজা (৮)
২০০৪–০৫রয়্যাল আর্মড ফোর্সেস (১১)
২০০৫–০৬উইদাদ (১৬)
২০০৬–০৭খুরিবগা
২০০৭–০৮রয়্যাল আর্মড ফোর্সেস (১২)
২০০৮–০৯রাজা (৯)
২০০৯–১০উইদাদ (১৭)
২০১০–১১রাজা (১০)
২০১১–১২মাগরিব তেতুয়ান
২০১২–১৩রাজা (১১)
২০১৩–১৪মাগরিব তেতুয়ান (২)
২০১৪–১৫উইদাদ (১৮)
২০১৫–১৬ফাতহ
২০১৬–১৭উইদাদ (১৯)
২০১৭–১৮তানজার
২০১৮–১৯উইদাদ (২০)
২০১৯–২০রাজা (১২)
২০২০–২১উইদাদ (২১)
২০২১–২২উইদাদ (২২)
২০২২–২৩রয়্যাল আর্মড ফোর্সেস (১৩)
২০২৩–২৪

ক্লাব অনুযায়ী

[সম্পাদনা]
ক্লাবচ্যাম্পিয়নচ্যাম্পিয়নের মৌসুম
উইদাদ ২২ ১৯৪৭–৪৮, ১৯৪৮–৪৯, ১৯৪৯–৫০, ১৯৫০–৫১, ১৯৫৪–৫৫, ১৯৫৬–৫৭, ১৯৬৫–৬৬, ১৯৬৮–৬৯, ১৯৭৫–৭৬, ১৯৭৬–৭৭, ১৯৭৭–৭৮, ১৯৮৫–৮৬, ১৯৮৯–৯০, ১৯৯০–৯১, ১৯৯২–৯৩, ২০০৫–০৬, ২০০৯–১০, ২০১৪–১৫, ২০১৬–১৭, ২০১৮–১৯, ২০২০–২১, ২০২১–২২
রয়্যাল আর্মড ফোর্সেস ১৩ ১৯৬০–৬১, ১৯৬১–৬২, ১৯৬২–৬৩, ১৯৬৩–৬৪, ১৯৬৬–৬৭, ১৯৬৭–৬৮, ১৯৬৯–৭০, ১৯৮৩–৮৪, ১৯৮৬–৮৭, ১৯৮৮–৮৯, ২০০৪–০৫, ২০০৭–০৮, ২০২২–২৩
রাজা ১২ ১৯৮৭–৮৮, ১৯৯৫–৯৬, ১৯৯৬–৯৭, ১৯৯৭–৯৮, ১৯৯৮–৯৯, ১৯৯৯–০০, ২০০০–০১, ২০০৩–০৪, ২০০৮–০৯, ২০১০–১১, ২০১২–১৩, ২০১৯–২০
মাগরিব ফাসি ১৯৬৪–৬৫, ১৯৭৮–৭৯, ১৯৮২–৮৩, ১৯৮৪–৮৫
কেনিত্রা ১৯৫৯–৬০, ১৯৭২–৭৩, ১৯৮০–৮১, ১৯৮১–৮২
কাউকাব মারাকশি ১৯৫৭–৫৮, ১৯৯১–৯২
হাসানিয়াহ আগাদির ২০০১–০২, ২০০২–০৩
মাগরিব তেতুয়ান ২০১১–১২, ২০১৩–১৪
ফাতহ ২০১৫–১৬
খুরিবগা ২০০৬–০৭
রেসিং কাসাব্লাঙ্কা ১৯৭১–৭২
সত্তাত ১৯৭০–৭১
তানজার ২০১৭–১৮
কাসাব্লাঙ্কা ১৯৯৩–৯৪
উজদাহ ১৯৭৪–৭৫
মেকনেস ১৯৯৪–৯৫
শাবাব মুহাম্মাদিয়া ১৯৭৯–৮০
রাজা বানি মালালি ১৯৭৩–৭৪
এতোয়াল কাসাব্লাঙ্কা ১৯৫৮–৫৯

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]