বিমূর্ত উইকিপিডিয়া

বিমূর্ত উইকিপিডিয়া বা অ্যাবস্ট্রাক্ট উইকিপিডিয়া হলো উইকিফাংশনসের কাঠামোগত উপাত্ত ব্যবহার করে তৈরি উইকিপিডিয়ার একটি ভাষা-স্বাধীন সংস্করণ।[১]
বিমূর্ত উইকিপিডিয়ার লক্ষ্য হলো আরও বেশি মানুষকে বিভিন্ন ভাষায় জ্ঞান আদান-প্রদানের সুযোগ করে দেওয়া। এটি মূলত উইকিউপাত্তের একটি ধারণাগত সম্প্রসারণ। বিমূর্ত উইকিপিডিয়ায় ব্যবহারকারীরা কোনো নির্দিষ্ট ভাষার ওপর নির্ভর না করে (ভাষা-স্বাধীন উপায়ে) উইকিপিডিয়ার নিবন্ধ তৈরি ও রক্ষণাবেক্ষণ করতে পারবেন। পরবর্তীতে কম্পিউটার কোডের সাহায্যে এই ভাষা-স্বাধীন নিবন্ধগুলোকে যেকোনো নির্দিষ্ট ভাষার উইকিপিডিয়ায় স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ করে নেওয়া যাবে।
উইকিফাংশন্স হলো উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি নতুন প্রকল্প, যেখানে যে কেউ কম্পিউটার কোড তৈরি ও রক্ষণাবেক্ষণ করতে পারেন। এটি বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত দরকারী। এটি এমন সব ফাংশনের একটি ক্যাটালগ বা তালিকা প্রদান করে, যা যে কেউ ব্যবহার, রচনা, রক্ষণাবেক্ষণ কিংবা কল (call) করতে পারেন। এটি এমন কোডও সরবরাহ করে যা বিমূর্ত উইকিপিডিয়ার ভাষা-স্বাধীন নিবন্ধগুলোকে বিভিন্ন ভাষার উইকিপিডিয়ায় অনুবাদ করতে সাহায্য করে। এর ফলে পাঠকেরা নিজস্ব ভাষায় নিবন্ধগুলো পড়ার সুযোগ পাবেন। উইকিফাংশন্স মূলত উইকিউপাত্ত থেকে শব্দ ও বিভিন্ন সত্তা (entity) সম্পর্কিত তথ্য ব্যবহার করবে।
সমগ্র প্রকল্পটির ধারণা ২০২০ সালের এপ্রিলে একটি গুগলের কার্যপত্রে (ওয়ার্কিং পেপার) প্রথম উপস্থাপন করেন উইকিউপাত্তের সহ-প্রতিষ্ঠাতা ডেনি ভরান্দেসিক। পরবর্তীতে ২০২০ সালের মে মাসে এটি আনুষ্ঠানিকভাবে উইকিমিডিয়া ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের কাছে (উইকিল্যাম্বডা হিসেবে) প্রস্তাব করা হয়। একই বছরের জুলাই মাসে উইকিমিডিয়া ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ড এটিকে বিমূর্ত উইকিপিডিয়া নামে অনুমোদন দেয়।[২][৩][৪] ২০২১ সালের মার্চ মাসে ভরান্দেসিক কম্পিউটার বিজ্ঞান সাময়িকী কমিউনিকেশনস অফ দ্য এসিএম-এ প্রকাশিত ‘বিল্ডিং এ মাল্টিলিঙ্গুয়াল উইকিপিডিয়া’ শীর্ষক নিবন্ধে এই পদ্ধতির একটি বিস্তারিত বিবরণ তুলে ধরেন।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Hill, Paul (১৩ এপ্রিল ২০২০)। "Wikidata founder floats idea for balanced multilingual Wikipedia"। Neowin। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২০।
- ↑ Maher, Katherine। "Abstract Wikipedia/June 2020 announcement – Meta"। meta.wikimedia.org।
- ↑ ""Abstract Wikipedia": Neues Projekt soll Wissen in alle Sprachen übersetzen"। RedaktionsNetzwerk Deutschland (জার্মান ভাষায়)। ৬ জুলাই ২০২০। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২০।
- ↑ Rixecker, Kim (৬ জুলাই ২০২০)। "Abstract Wikipedia: Wie das Online-Lexikon eines seiner größten Probleme lösen will"। t3n Magazine (জার্মান ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২০।
- ↑ ডেনি ভ্রান্দেচিচ (এপ্রিল ২০২১)। "Building a Multilingual Wikipedia"। Communications of the ACM (ইংরেজি ভাষায়)। ৬৪ (4): ৩৮–৪১। ডিওআই:10.1145/3425778। আইএসএসএন 0001-0782। Wikidata Q106143058।