বিষয়বস্তুতে চলুন

বিভূতিভূষণ দত্ত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিভূতিভূষণ দত্ত

বিভূতিভূষণ দত্ত (জন্ম: ২৮ জুন ১৮৮৮—মৃত্যু: ৬ অক্টোবর ১৯৫৮) ছিলেন একজন ভারতীয় গাণিতিক ইতিহাসবেত্তা ও সন্ন্যাসী।[]

জীবনী

[সম্পাদনা]

দত্ত চট্টগ্রাম জেলার কানুনগোপাড়ায় একটি দরিদ্র বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি গণেশ প্রসাদের ছাত্র ছিলেন এবং তৎকালীন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছিলেন। ১৯১৪ সালে সেখান থেকেই গণিতে স্নাতকোত্তর ডিগ্রি এবং ১৯০৪ সালে ফলিত গণিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছিলেন যেখানে তিনি ইউনিভার্সিটি সায়েন্স কলেজের প্রভাষক ছিলেন এবং ১৯২৪-১৯২২ এর সময় ফলিত গণিতের রাসবিহারী ঘোষ অধ্যাপক ছিলেন। ১৯২০ এবং ১৯৩০ এর দশকে তিনি ভারতীয় গণিতের ইতিহাসের একজন কর্তাব্যক্তি হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন। তিনি ভারতীয় দর্শন এবং ধর্ম সম্পর্কে গভীর আগ্রহী ছিলেন। ১৯২৯ সালে তিনি অধ্যাপনা থেকে অবসর গ্রহণ করেন ও ১৯৩৩ সালে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন এবং ১৯৩৮ সালে স্বামী বিদ্যারণ্য নামে সন্ন্যাসী জীবন শুরু করেছিলেন। জীবনের শেষ বছরগুলোতে, স্বামী বিদ্যারণ্য হিসাবে তিনি মূলত রাজস্থানের পুষ্করে থাকতেন।

হিন্দু গণিতের ইতিহাস: একটি উৎস বই,[] অভধেশ নারায়ণ সিংহের (১৯০১-১৯৫৪) সাথে যৌথভাবে রচিত এই বইটি ভারতীয় গণিতের ইতিহাসে একটি আদর্শ রেফারেন্স হয়ে উঠেছে।[][] তিনি সূলবা সুত্রে একটি মনোগ্রাফও লিখেছিলেন।[] তাঁর রচিত ‘History of Hindu Mathematics’ এবং ‘প্রাচীন ভারতের ভাগবত কাহিনী দুটি পরিচিত গ্রন্থ। তিনি ভারতীয় গণিতের ইতিহাস সম্পর্কিত ৭০ টিরও বেশি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশ করেছিলেন।[]

আরো দেখুন

[সম্পাদনা]
  • হিন্দু গণিতের ইতিহাস: একটি উৎস বই

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. R. C. Gupta (মে ১৯৮০)। "Bibhutibhusan datta (1888–1958), historian of Indian mathematics" (পিডিএফ): ১২৬–১৩৩। ডিওআই:10.1016/0315-0860(80)90033-6। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৬ {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  2. Bibhutibhushan datta and Awadhesh Narayan Singh (১৯৬২)। History of Hindu Mathematics: a Sourcebook। Asia Publishing House।
  3. Frank J. Swetz (ফেব্রুয়ারি ২০১০)। "Mathematics in India"ডিওআই:10.4169/loci003292। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৬ {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  4. L. G. Simons (১৯৩৬)। "L G Simons, Review: History of Hindu Mathematics – A Source Book. Part I. Numeral Notation and Arithmetic": ৩৬৭–৩৬৮। ডিওআই:10.2307/2301803 {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  5. Bibhtibhushan Datta (১৯৩২)। The Science of the Sulba. A study in early Hindu geometry। University of Calcutta।
  6. J J O'Connor and E F Robertson। "Publications of Bibhutibhusan Datta"MacTutor History of Mathematics archive। University of St Andrews, Scotland। ১০ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৬

বহিঃসংযোগ

[সম্পাদনা]