বিজয়া সুখদর্শন
অবয়ব
| বিজয়া সুখদর্শন Crinum amabile | |
|---|---|
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ: | Plantae |
| বিভাগ: | Angiosperms |
| শ্রেণী: | Monocots |
| বর্গ: | Asparagales |
| পরিবার: | Amaryllidaceae |
| উপপরিবার: | Amaryllidoideae |
| গণ: | Crinum |
| প্রজাতি: | C. amabile |
| দ্বিপদী নাম | |
| Crinum amabile Donn ex Ker Gawl. | |
বিজয়া সুখদর্শন বা ক্রাইনাম অ্যাামাবাইল (দ্বিপদ নাম: Crinum amabile) হচ্ছে ক্রাইনাম গণের একটি লিলি প্রজাতি।
বিবরণ
[সম্পাদনা]এদের গোড়ার পাতা গুচ্ছসহ ১ মিটারের মতো উঁচু। পাতা লম্বা ও বড় এবং পাতার আগা চোখা। বর্ষায় ফুল ফোটে এবং সারা বছরে আরো কয়েকবার ফোটে। পাতার কক্ষ থেকে বের হওয়া লম্বা, চ্যাপ্টা ও পুরু ডাঁটার আগায় ঢাকা অনেকগুলো গাঢ়- বেগুনি কলি থেকে ফুল ফোটে। ফুল লম্বা ও ৬ পাপড়ির।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ দ্বিজেন শর্মা, ফুলগুলি যেন কথা, বাংলা একাডেমী, ঢাকা, ডিসেম্বর ২০০৩, পৃষ্ঠা-৯৫।