বিষয়বস্তুতে চলুন

ফোর সিজনস হোটেল মুম্বই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফোর সিজনস মুম্বই

মুম্বাই এর ফোর সিসনস হোটেল হলো একটি পাঁচ তারকা হোটেল এবং টরোন্টো-ভিত্তিক ফোর সিসনস বিলাসিতা হোটেল এবং রিসর্ট এর অংশ|[] এটা মুম্বই এর উঠতি জেলা, ওরলি তে অবস্থিত|[] এই হোটেল এ বর্তমানে ২০২ টি গেস্ট রুম ঘর আছে,[] এবং এইআর নামক ভারতের সর্বোচ্চ ছাদের উপরিভাগে বার আছে|[][][]

ইতিহাস

[সম্পাদনা]

৩৭ তলা এই ভবন টি ২০০৮ সালে সম্পূর্ণ হয়,[] এবং হংকং ভিত্তিক কোম্পানি, লোহান এসোসিয়েটস এর জন অর্জারিয়ান দ্বারা এটা পরিকল্পিত হয়| হোটেল এর অভ্যন্তর এর নকশা করেন, বিলকে-লিনাস|[] এই ভবন এর সিভিল নির্মাণ ৮ দিনের এক একটি স্ল্যাব চক্র তে দেড় বছরের মধ্যে সম্পন্ন করা হয়| ৩৭ তলা টাওয়ার টা এক বছরের কম সময়ে তৈরী করা হয় যার দরুন এটা ভারতে দ্রুততম নির্মাণ করা বিল্ডিং এর মধ্যে একটি হয়ে যায়| প্রকল্প টি নয়া দিল্লি-ভিত্তিক নির্মাণ কোম্পানি, আলুওয়ালিয়া কন্ট্রাক্টস (আই) লিমিটেড এর জেনারেল ম্যানেজার, জনাব সঞ্জীব গার্গ এর দ্বারা পরিচালিত ছিল|

সুবিধা

[সম্পাদনা]

এই হোটেল এ ক্যাফে প্রাত এন্ড বার এ ইতালীয়, ভূমধ্য এবং ভারতীয় রান্নার পৃথক্ স্বাদ উপভোগ করা যায়| একটি বিশিষ্ট এশিয়ান রেস্টুরেন্ট, সান-কাই এ, জাপানি, চীনা এবং থাই রান্নার স্বাদের মজা উপভোগ করা যায়| ওপেন-এয়ার পুল ডেক এ স্যালাডে, স্যান্ডউইচ, পানীয় এবং হালকা খাবার পাওয়া যায়|[] এই হোটেল এ অবস্থিত ব্যবসা কেন্দ্র তে ইন্টারনেট এক্সেস, অডিও ভিডিও উপকরণ এবং সাচিবিক সেবার ব্যবস্থাপনা আছে| হোটেল এর আউটডোর সুইমিং পুল টি শহর থেকে অবকাশ এর প্রস্তাব দিয়ে স্বাগত জানায়| এই হোটেল এ হেলথ ক্লাব বৈশিষ্ট্য বলতে একটি জিম আছে যার মধ্যে স্টেট-অফ-দি-আর্ট কার্ডিওভাসকুলার এবং শক্তি প্রশিক্ষণ মেশিন উপস্থিত রয়েছে| এছাড়াও বাষ্প কক্ষ ও একটি আবাসিক যোগব্যায়াম গুরু উপস্থিত আছে এই হোটেল টিতে|

অন্যান্য সুযোগ সুবিধা বলতে এই হোটেল টিতে বাচ্চা রক্ষনাবেক্ষণ এর ব্যবস্থা, পরিবার ভিত্তিক কার্যক্রম বা বোর্ড গেম এর মতন প্রশংসাসূচক শিশু বান্ধব সুযোগ এর ব্যবস্থা উপস্থিত আছে| হোটেল এ অন্যান্য সুবিধার মধ্যে প্রহরী ডেস্ক, গাড়ি ভাড়া, লন্ড্রি সার্ভিস, ভ্যালে পার্কিং এবং ২৪ ঘণ্টা রুম সার্ভিস এর মত সুবিধা অন্তর্ভুক্ত আছে|[১০]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Four Seasons Hotels coming to Mumbai"। The Hindu Business Line। ২৬ অক্টোবর ২০০৩। ১১ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১০
  2. "The most comfortable bed in town - Insider"। livemint.com। ২২ ফেব্রুয়ারি ২০০৮। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১০
  3. "Four Seasons to add six more properties"। Business-standard.com। ২৩ জুন ২০০৯। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১০
  4. "Introducing Aer, India's Highest Rooftop Bar. | 2009 Hotel News | Four Seasons Hotel Mumbai | Hotel Press Kits | Press Room | Four Seasons Hotels and Resorts"। Press.fourseasons.com। ৩ ডিসেম্বর ২০০৯। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১০
  5. "View from the top - Insider"। livemint.com। ৪ ডিসেম্বর ২০০৯। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১০
  6. "Four Seasons Hotel Mumbai opens breathtaking Aer bar"। Easier। ৭ ডিসেম্বর ২০০৯। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১০
  7. Emporis GmbH। "Four Seasons Mumbai, Mumbai, India"। Emporis.com। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১০
  8. "Four Seasons Hotel opens in Mumbai - Construction & Industry"। ArabianBusiness.com। ২৯ জুন ২০০৮। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১০
  9. Mumbai Restaurant | Pubs In Mumbai | Four Seasons Hotel Mumbai ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১১ মার্চ ২০১৫ তারিখে. Fourseasons.com. Retrieved on 2013-12-06.
  10. "Four Seasons Hotel Mumbai Facility"। cleartrip.com।

বহিঃসংযোগ

[সম্পাদনা]