ফারাহনাজ ইস্পাহানি
ফারাহনাজ ইস্পাহানি | |
|---|---|
Farahnaz Ispahani in 2016 | |
| পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য | |
| কাজের মেয়াদ ২০০৮ – ২০১২ | |
| নির্বাচনী এলাকা | নারীদের জন্য সংরক্ষিত আসন |
| ব্যক্তিগত বিবরণ | |
| জাতীয়তা | পাকিস্তানি, মার্কিন |
| দাম্পত্য সঙ্গী | হুসাইন ইস্পাহানি |
| আত্মীয়স্বজন | ইস্পাহানি পরিবার |
ফারাহনাজ ইস্পাহানি (উর্দু: فرح ناز اصفہانی) একজন পাকিস্তানি রাজনীতিবিদ ও সাংবাদিক। তিনি ২০০৮-২০১২ পর্যন্ত পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন। এছাড়াও তিনি রিলিজিয়াস ফ্রিডম ইন্সটিটিউটের সিনিয়র ফেলো এবং মধ্য প্রাচ্য সম্পকিত ওয়াশিংটন ডিসির এন্টি ড্যাফিমেশন লিগ টাস্ক ফোর্সের সদস্য।[১]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]তিনি আবুল হাসান ইস্পাহানির নাতনি এবং হুসাইন হক্কানির স্ত্রী।[২] তিনি ওয়েলসে কলেজে পড়াশোনা করেন।
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]২০০৮ সালের পাকিস্তানের সাধারণ নির্বাচনে সিন্ধু থেকে নারীদের জন্য সংরক্ষিত একটি আসনে পাকিস্তান পিপলস পার্টির প্রার্থী হিসাবে তিনি পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। জাতীয় পরিষদের সদস্য থাকাকালীন দ্বি-নাগরিকত্বের ভিত্তিতে তার জাতীয় পরিষদের সদস্যপদ বাতিল হওয়ার পরে ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির মিডিয়া উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Mohammad, Niala (১৮ মে ২০২০)। "Pakistani Ahmadi Leaders Fear Backlash After New Minority Commission Formation"। VOA। সংগ্রহের তারিখ ২৬ মে ২০২০।
- ↑ Richter, Paul (২৪ অক্টোবর ২০০৮)। "A Pakistani diplomat's delicate mission"। Los Angeles Times। ৭ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৭।
- জীবিত ব্যক্তি
- মার্কিন নারী সাংবাদিক
- পাকিস্তান পিপলস পার্টির এমএনএ
- পাকিস্তান জাতীয় পরিষদ সদস্য ২০০৮-২০১৩
- পাকিস্তান জাতীয় পরিষদের মহিলা সদস্য
- মার্কিন যুক্তরাষ্ট্রে পাকিস্তানি অভিবাসী
- ইস্পাহানি পরিবার
- পাকিস্তান জাতীয় পরিষদের বহিষ্কৃত সদস্য
- ২১শ শতাব্দীর নারী রাজনীতিবিদ
- মার্কিন নাগরিকত্ব প্রাপ্ত ব্যক্তি
- ২১শ শতাব্দীর মার্কিন নারী
- মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকীকৃত নাগরিক
- ২১শ শতাব্দীর পাকিস্তানি নারী রাজনীতিবিদ
- ইরানি বংশোদ্ভূত পাকিস্তানি ব্যক্তি
- করাচির রাজনীতিবিদ
- পাকিস্তানের জাতীয় পরিষদের বহিষ্কৃত সদস্য
- মুহাজির ব্যক্তি