ফখরুদ্দীন আহমদ (রাজনীতিবিদ)
ফখরুদ্দীন আহমদ | |
|---|---|
| পূর্ব পাকিস্তানের রাজস্ব মন্ত্রী | |
| কাজের মেয়াদ ১৯৬৬ – ১৯৬৯ | |
| পূর্বসূরী | ফজলুল বারী |
| উত্তরসূরী | এ কে এম ইউসুফ |
| ব্যক্তিগত বিবরণ | |
| রাজনৈতিক দল | কনভেনশন মুসলিম লীগ |
| প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় |
| জীবিকা | আইনজীবী |
ফখরুদ্দীন আহমদ পূর্ব পাকিস্তানের প্রতিনিধি হিসাবে পাকিস্তানের তৃতীয় জাতীয় পরিষদের সদস্য ছিলেন।[১]
জীবন
[সম্পাদনা]১৯০৫ সালের সেপ্টেম্বরে জন্মগ্রহণকারী ফখরুদ্দীন আহমদ ১৯২২ সালে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর ১৯২৬ সালে ময়মনসিংহ কলেজ থেকে কলাবিদ্যায় স্নাতক অর্জন করেন এবং ১৯৩১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনবিদ্যায় স্নাতক অর্জন করেন। এরপর তিনি ময়মনসিংহ জেলা আদালত আইন পেশায় নিযুক্ত হোন। ১৯৩৮ সালে তিনি নিখিল ভারত মুসলিম লীগে যোগদানের মাধ্যমে নিজের রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি দলটির ময়মনসিংহ সদর মহকুমা শাখার সভাপতি হোন ১৯৪৬ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত ময়মনসিংহ জেলা স্কুল বোর্ডের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬২ সালে তিনি নিজ এলাকা থেকে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হোন। ১ নভেম্বর ১৯৬৬ সালে তাকে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক রাজস্ব মন্ত্রী নিযুক্ত করা হয়।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Assembly, Pakistan National। Debates: Official Report (ইংরেজি ভাষায়)। Manager of Publications.। পৃ. ১২৪।
- ↑ "2 New Ministers For East Wing"। দৈনিক মর্নিং নিউজ (ইংরেজি ভাষায়)। ২ নভেম্বর ১৯৬৬। পৃ. ১, ৮।