পারিজাত কুসুম চাকমা
পারিজাত কুসুম চাকমা | |
|---|---|
| পার্বত্য রাঙ্গামাটি আসন আসনের সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ১৯ মার্চ ১৯৯৬ – ৩০ মার্চ ১৯৯৬ | |
| পূর্বসূরী | দীপংকর তালুকদার |
| উত্তরসূরী | দীপংকর তালুকদার |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১৯৪৬ |
| মৃত্যু | ২৮ মার্চ ১৯৯৮ (বয়স ৫১) |
| রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
পারিজাত কুসুম চাকমা (১৯৪৬ – ২৮ মার্চ ১৯৯৮) বাংলাদেশের রাঙ্গামাটির একজন শিক্ষায়তনিক ব্যক্তি ও রাজনীতিবিদ ছিলেন যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি একজন সাংসদ ছিলেন।
জীবনী
[সম্পাদনা]পারিজাত কুসুম চাকমা ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেন।[১] ১৯৬৯ সালে তিনি স্নাতক হন। তিনি শাহ উচ্চ বিদ্যালয় ও রূপকারী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। এছাড়া, তিমি কাচালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।[১]
পারিজাত কুসুম চাকমা ১৯৮৯ সালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ১৯৯২ সালে তিনি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।[১] ১৯৯৬ সালে তিনি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙ্গামাটি আসনের সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[২]
পারিজাত কুসুম চাকমা ১৯৯৮ সালের ২৮ মার্চ ৫১ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 "বিখ্যাত ব্যক্তিত্ব"। www.rangamati.gov.bd। ১ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০।
- ↑ "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।