বিষয়বস্তুতে চলুন

পামেলা অ্যান্ডারসন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পামেলা অ্যান্ডারসন
৬স্থ হলিউড স্টাইল অ্যাওয়ার্ড, বেভারলি হিলস, ক্যালিফোর্নিয়া, ১০ অক্টোবর, ২০০৯
জন্ম
পামেলা দেনিস অ্যান্ডারসন

(1967-07-01) ১ জুলাই ১৯৬৭ (বয়স ৫৮)
লেডী স্মিথ, ব্রিটিশ কলাম্বিয়া, কানাডা
অন্যান্য নামপামেলা অ্যান্ডারসন লি
পাম অ্যান্ডারসন
পেশাঅভিনেত্রী, মডেল, নির্মাতা, কর্মী, লেখিকা, সাবেক শোগার্ল, রিয়ালিটি শো-এ অংশগ্রহণকারী (বিগ ব্রাদার ২০১১)
কর্মজীবন১৯৮৯- বর্তমান
উচ্চতা ফুট ৭ ইঞ্চি (১.৭০ মিটার)[]
দাম্পত্য সঙ্গীটমি লি (বি. ১৯৯৫১৯৯৮) (ডিভোর্সড)
কিড রক (বি. ২০০৬২০০৭) (divorced)
রিক সালোমন (বি. ২০০৭২০০৮) (annulled)
সঙ্গীটমি লি
(১৯৯৯-২০০১; ২০০৮–বর্তমান)
মার্কুস স্কেকেনবার্গ (২০০০–২০০১)
কিড রক (২০০১–২০০৩)
ওয়েবসাইটhttps://web.archive.org/web/20130114054921/http://pamelaanderson.com/

পামেলা অ্যান্ডারসন (ইংরেজি: Pamela Denise Anderson) হলিউডের 'বেওয়াচ'খ্যাত অভিনেত্রী। যৌনতা ও স্বল্পবসনার কারণে তিনি হলিউডে প্রায়ই বিতর্কের ঝড় তুলেন। আবার নিখুঁত অভিনয়শৈলীর গুণে তিনি সর্বদা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। অভিনয় করেছেন অ্যাকশান, কমেডিসহ বিভিন্ন ঘরানা মুভিতে।[][]

প্লেবয় ম্যাগাজিন

[সম্পাদনা]
অ্যান্ডারসন রোনালদ রিগান জাহাজে, ২০০৪

ক্যারিয়ারের শুরু থেকেই খোলামেলা বিকিনি পোজ আর শরীরী আবেদনের জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছেন পামেলা অ্যান্ডারসন। কানাডিয়ান এই তারকা মডেলিং এবং অভিনয়ের চেয়ে বিতর্ক সৃষ্টিতেই বেশি পটু। অদ্ভুত ও খোলামেলা পোশাকের জন্য প্রায়ই সমলোচনার কবলে পড়েন। একাধিকবার প্লেবয় ম্যাগাজিনের কাভারে হাজির হয়েছেন নগ্ন হয়ে। বিয়ের মতো আনুষ্ঠানিকতাকে বানিয়েছেন ছেলেখেলা। পামেলা অ্যান্ডারসন ১৯৯০ সালে 'প্লেবয় সেক্সি লেঙ্গরিয়া-২' ছবির মধ্য দিয়ে হলিউডে পা রেখেছিলেন। এরপর একাধিক ছবিতে তিনি অভিনয় করেছেন। তবে পামেলা মূলত প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদ গার্ল হয়ে আলোচনায় এসেছেন। 'প্লেবয়' ম্যাগাজিনের ৫৭ বছরের ইতিহাসে পামেলা ১৩ বার সর্বাধিকবার প্রচ্ছদ মডেল হয়েছেন। সর্বশেষ ২০১১ সালের জানুয়ারি ইস্যুতেও তাকে দেখা গেছে। প্রথম প্রথম প্লেবয়ের জন্য খোলামেলা ছবি তোলার প্রস্তাব পেয়ে তিনি বেশ ঘাবড়ে গিয়েছিলেন। এ প্রসঙ্গে পামেলা বলেন, 'আমি প্লেবয়ের প্রস্তাবটি পেয়ে প্রথমবার বেশ বিব্রতবোধ করছিলাম। কিন্তু আমার মায়ের উৎসাহতেই শেষ পর্যন্ত প্লেবয়ের মডেল হতে রাজি হয়েছিলাম।'[]

বৈবাহিক সম্পর্ক

[সম্পাদনা]

১৯৯৫ সালে বয়সে ৪ বছরের বড় রকস্টার টমি লিকে বিয়ে করেছিলেন পামেলা অ্যান্ডারসন। দুই পুত্রসন্তান ব্র্যান্ডন এবং ডিলানকে নিয়ে সুখেই কেটেছে তাদের ৩ বছরের সংসার। কিন্তু ১৯৯৮ সালে বিচ্ছেদ হয়ে যায় এই তারকা দম্পতির। টমির পরে কিড রক এবং রিক সালোমানকে বিয়ে করেছিলেন পামেলা। তবে তাদের সঙ্গেও খুব বেশিদিন ঘর করেননি এই আবেদনময়ী তারকা। ভবিষ্যতে আবারো বিয়ের পিঁড়িতে বসবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, 'হ্যাঁ, আবারো বিয়ে করবো আমি। আমার দুই সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছি।' পামেলা আরো জানিয়েছেন, 'এ ছাড়া আমি খুবই রোমান্টিক। তাই সঙ্গীহীন জীবন-যাপন করা আমার পক্ষে সম্ভব নয়। তবে আর কখনোই আমার চেয়ে কম বয়সী কারো সঙ্গে সম্পর্কে জড়াবো না।'[]

সামাজিক কর্মকাণ্ড

[সম্পাদনা]

পামেলা অ্যান্ডারসন শুধু অভিনয় কিংবা মডেলিংয়েই নয়, তিনি সামাজিক কর্মকাণ্ডেও নিজেকে সম্পৃক্ত করেছেন। তিনি দীর্ঘদিন প্রাণী অধিকার সংরক্ষণ।[]

জীবনের প্রথমার্ধ

[সম্পাদনা]

অ্যান্ডারসন কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার লেডিস্মিথে জন্মগ্রহণ করেন। তিনি একজন ফার্নেস মেরামতকারী ব্যারি অ্যান্ডারসন এবং একজন পরিচারিকা ক্যারলের কন্যা। তার প্রপিতামহ Juho Hyytiäinen, Saarijärvi একটি ফিনিশ স্থানীয় ছিলেন, এবং ১৯০৮ সালে ফিনল্যান্ডের গ্র্যান্ড ডাচি (যা তখন রাশিয়ান সাম্রাজ্যের অন্তর্গত একটি স্বায়ত্তশাসিত রাষ্ট্র ছিল) [] ছেড়ে কানাডায় চলে যান। [] অভিবাসী হিসেবে আসার সময় তিনি তার নাম পরিবর্তন করে অ্যান্ডারসন রাখেন। অ্যান্ডারসনের মায়ের বংশধর ভোলগা জার্মান ; তার দাদী, জাতিগতভাবে জার্মান, রাশিয়ার একটি মেনোনাইট গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এবং ১৯০১ সালে কানাডায় অভিবাসিত হন। [] [] [] "শতবর্ষী শিশু" হিসেবে জন্মের পরপরই অ্যান্ডারসন সংবাদমাধ্যমে প্রচারিত হন, কারণ তিনি ১৯৬৭ সালের ১ জুলাই জন্মগ্রহণ করেন, যা ছিল ১৮৬৭ সালের সংবিধান আইনের মাধ্যমে কানাডার আনুষ্ঠানিক প্রতিষ্ঠার ১০০তম বার্ষিকী । [১০] [১১] তার একটি ছোট ভাই আছে, গেরি (জন্ম ১৯৭১), একজন অভিনেতা এবং প্রযোজক যিনি তার কিছু চলচ্চিত্র এবং টেলিভিশন অনুষ্ঠানে কাজ করেছেন।

অ্যান্ডারসন ছোটবেলায় যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন, এই সত্যটি তিনি ২০১৪ সালে জনসমক্ষে প্রকাশ করেছিলেন। তিনি বলেন, ৬ থেকে ১০ বছর বয়সী একজন বেবিসিটার তাকে ধর্ষণ করেছিল, ১২ বছর বয়সে ২৫ বছর বয়সী এক যুবক তাকে ধর্ষণ করেছিল এবং ১৪ বছর বয়সে তার প্রেমিক এবং তার ছয় বন্ধু তাকে গণধর্ষণ করেছিল[১২]

অ্যান্ডারসন ব্রিটিশ কলাম্বিয়ার কমক্সের হাইল্যান্ড সেকেন্ডারি স্কুলে পড়াশোনা করেছেন। উচ্চ বিদ্যালয়ে, তিনি ভলিবল দলে খেলতেন, [১৩] এবং ১৯৮৫ সালে স্নাতক হন। [১৪] ১৯৮৮ সালে, তিনি ভ্যাঙ্কুভারে চলে আসেন এবং এবং সেখানে তিনি একজন ফিটনেস প্রশিক্ষক হিসেবে কাজ করেন। [১৪]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; playmate নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  2. পামেলা বাদ[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ],বিনোদন ডেস্ক, দৈনিক মানবজমিন। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ০৯ জানুয়ারি ২০১৩ খ্রিস্টাব্দ।
  3. 1 2 3 পামেলা ঝড়,যায় যায় দিন। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ১০ অক্টোবর ২০১২ খ্রিস্টাব্দ।
  4. পামেলা-টমি সম্পর্কে মিলনের সুর! ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ ডিসেম্বর ২০১২ তারিখে,বিডিনিউজটোয়েন্টিফোরডটকম। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ১৪ সেপ্টেম্বর,২০১১ খ্রিস্টাব্দ।
  5. "The history of the development of statehood in Finland"www.eduskunta.fi। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০২৪
  6. "News"PamWatch.com। ১২ জুন ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১০
  7. Converse, Cathy; Sawatsky, Adam (২০১১)। Auntie Vie : a life of pickles and pearls। TouchWood Editions। আইএসবিএন ৯৭৮-১-৯২৬৯৭১-৭৫-৯ওসিএলসি 1043642335
  8. "Pamela Anderson's mom wish"The Boston Globe। ১৪ মে ২০০৪। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০১৫
  9. "Pamela Anderson's great-aunt and Victoria maven 'Auntie Vie' dies"Victoria Times Colonist। ২৩ মার্চ ২০১৩। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২৩
  10. "Pamela Anderson"Canada's Walk of Fame। ১৬ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৪
  11. Johnson, Alex (৩০ জুন ২০১৭)। "Taking the title from Pam Anderson: 1st 'Centennial baby' was born in Regina"CBC News। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৮
  12. Bruton, F. Brinley (১৯ মে ২০১৪)। "Pamela Anderson: I Was Gang Raped in High School, Abused as Kid"NBC News। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৪
  13. Chandler, Rick (১ জুলাই ২০১১)। "And now, Pamela Anderson's 1983 high school volleyball photo"NBC Sports। ৬ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৩
  14. 1 2 "Pamela Anderson's Biography"Fox News। ৩ জানুয়ারি ২০০৮। ৭ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৮

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:Playmates of 1990 টেমপ্লেট:Dancing with the Stars Season 10 টেমপ্লেট:Dancing with the Stars Season 15 টেমপ্লেট:Dancing on Ice Series 8