বিষয়বস্তুতে চলুন

নেমানিয়া ভিদিচ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নেমানিয়া ভিদিচ
২০০৬ সালে ম্যানচেস্টার ইউনাইটেডর হয়ে ভিডিচ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম নেমানিয়া ভিদিচ
জন্ম (1981-10-21) ২১ অক্টোবর ১৯৮১ (বয়স ৪৪)
জন্ম স্থান তিতোভো উজিচ, যুগোস্লাভিয়া
উচ্চতা ১.৮৯ মিটার (৬ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান সেন্টার ব্যাক
যুব পর্যায়
১৯৮৯–১৯৯৩
১৯৯৪–১৯৯৬
১৯৯৬–২০০০
জেদিনস্তোভো উজিচ
স্লোবোদা উজিচ
রেড স্টার বেলগ্রেড
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০১–২০০৪
২০০১–২০০২
২০০৪–২০০৫
২০০৬–২০১৪
২০১৪–২০১৬
রেড স্টার বেলগ্রেড
স্পার্তাক সাবোতিকা (ধার)
স্পার্তাক মস্কো
ম্যানচেস্টার ইউনাইটেড
ইন্টার মিলান
৬৬ 0(১২)
২৭ (৬)
৩৯ 0(৪)
২১১ 0(১৫)
২৩ 0 (১)
জাতীয় দল
২০০২–২০১১ সার্বিয়া ৫৬ 0(১)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং 21:12, 26 August 2007 (UTC) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা 2 June, 2007 তারিখ অনুযায়ী সঠিক।

নেমানিয়া ভিদিচ (সার্বীয় ভাষায়: Немања Видић) (জন্ম অক্টোবর ২১, ১৯৮১, তিতোভা উজিচ, সার্বিয়া, যুগোস্লাভিয়া) একজন সাবেক সার্বীয় ফুটবল খেলোয়াড়। তিনি বেশিরভাগ ইংরেজ ফুটবল দল ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে প্রিমিয়ার লিগে খেলেছেন। এছাড়া তিনি সার্বিয়া জাতীয় দলেরও একজন সদস্য।

ক্লাব ক্যারিয়ার

[সম্পাদনা]

প্রাথমিক বছর

[সম্পাদনা]

নিন্ম-মধ্যবিত্ত পরিবারে নেমানিয়া ভিদিচের জন্ম। তার পিতা ড্রাগোলুব সাম্প্রতিক সময়ে অবসর নেয়া তামা কারখানার শ্রমিক এবং মা জোরা একজন ব্যাংক কর্মচারী। বড়ভাই ডুসানের সাথে ৭ বছর বয়স থেকে ভিদিচ খেলতে শুরু করেন। ১২ বছর বয়সে তিনি একটি আঞ্চলিক দল স্লোবোদা উজিচ এ খেলেন।

রেড স্টার

[সম্পাদনা]

তার ১৫-তম জন্মদিনের আড়াই বছর আগে তিনি রেড স্টার বেলগ্রেড দলে যোগ দেন। ২০০০ সালের মৌসুমে ধারে স্পার্টাক সাবোটিকার হয়ে তিনি উচ্চ বিভাগে খেলতে শুরু করেন। এর পরে তিনি রেড স্টারের ফেরত আসেন। সহজাত নেতৃত্বের কারণে তিনি দ্রুত দলের অধিনায়ক নির্বাচিত হন। তার তিনবছরের অধিনায়ক জীবনে তিনি ৬৭ খেলায় ১২ গোল করেন। ঘরোয়া দ্বৈত শিরোপা জেতার মাধ্যমে তিনি এই রেড স্টারের হয়ে তার তিন বছরের খেলোয়াড়ী জীবন শেষ করেন।[] তিনি ২০০৪ সালে সার্বিয়ান সুপারলিগা এবং যুগোস্লাভিয়ান কাপ জেতেন। ২০০৪ সালে রাশিয়ান প্রিমিয়ার লিগ দল স্পার্টাক মস্কোতে তিনি স্থানান্তরিত হন ৬ মিলিয়ন বিনিময়ে।

ম্যানচেস্টার ইউনাইটেড

[সম্পাদনা]

২০০৬ সালে ভিদিচ স্পার্টাক ত্যাগ করার জন্য অনুরোধ জানান এবং এই বছরের ৫ জানুরারি তিনি ৭.২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবে যোগ দেন।[] তাকে ১৫ নম্বর জার্সি প্রদান করা হয়। রুড ভ্যান নিস্তেলরয়ের বদলী হিসেবে ২০০৬ সালের ২৫ জানুয়ারি ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে তার অভিষেক হয়।

২০০৬/০৭ মৌসুমে সতীর্থ ওয়েস ব্রাউনের ইনজুরির পর তিনি রিও ফার্ডিনান্ডের সাথে রক্ষনব্যুহ গড়ে তোলেন।

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

২০০৬ সালের ১৫ জুলাই তিনি তার প্রেমিকা বেলগ্রেড বিশবিদ্যালয়ে অর্থনীতির ছাত্রী আনা ইভানোভিচকে বিয়ে করেন। তাকে অনেকে একই নামের সার্বিয়ান টেনিস তারকা আনা ইভানোভিচ বলে ভুল করেন। তাদের একমাত্র পুত্রসন্তান হচ্ছে লুকা।

সম্মাননা

[সম্পাদনা]

দলীয়

[সম্পাদনা]

ব্যক্তিগত

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]